জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

ইন্ডাস্ট্রিতে ৯ বছর পূর্ণ করলেন অন্বেষা হাজরা! শেষ স্ক্রিপ্টের ঝলক ভাগ করে আবেগঘন পোস্ট অভিনেত্রীর, প্রচারের আগেই সামনে এল ‘আনন্দী’-র শেষ সংলাপ! কী হতে চলেছে অন্তিম পর্বে? থাকছে বিরাট চমক

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘আনন্দী’ (Anandi) আজ পৌঁছে যাচ্ছে তার শেষ পর্বে। প্রায় এক বছর দশ মাসের দীর্ঘ পথচলার পর বিদায় নিতে চলেছে দর্শকদের প্রিয় এই ধারাবাহিক। শেষ দিনের আগে থেকেই অনুরাগীদের মধ্যে আবেগের আবহ তৈরি হয়েছিল। সম্প্রতি শুটিং শেষের স্মৃতি ভাগ করে নিয়েছিলেন অভিনেত্রী অন্বেষা হাজরা। আর এবার সম্প্রচারের দিন নিজের সমাজ মাধ্যমে ধারাবাহিকের শেষ পাতার স্ক্রিপ্টের ছবি প্রকাশ করে আরও একবার আবেগঘন বার্তা দিলেন তিনি। পোস্টটি প্রকাশ্যে আসতেই ভক্তদের মধ্যে নতুন করে নস্টালজিয়া তৈরি হয়েছে।

স্ক্রিপ্টের ছবি শেয়ার করে অন্বেষা লিখেছেন, “আজ আনন্দীর অন্তিমপর্ব সম্প্রচারিত হবে…আর আমিও আমার ৯ বছর বয়স সম্পূর্ণ করলাম।” এই একটি বাক্যেই যেন মিশে রয়েছে তাঁর অভিনয় জীবনের দীর্ঘ সফরের অনুভূতি। অনেকেই মনে করছেন, অভিনেত্রী নিজের শিল্পীজীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তির মুহূর্তকে এভাবেই স্মরণীয় করে রাখতে চেয়েছেন। তাঁর এই পোস্টে অনুরাগীরা শুভেচ্ছা জানানোর পাশাপাশি নতুন কাজের জন্যও শুভকামনা জানিয়েছেন। একই সঙ্গে অনেকেই লিখেছেন, ‘আনন্দী’কে তাঁরা দীর্ঘদিন মনে রাখবেন।

পোস্টে শুধু স্ক্রিপ্টের ছবিই নয়, সামনে এসেছে ধারাবাহিকের একেবারে শেষ মুহূর্তের সংলাপও। সেখানে নায়কের শেষ সংলাপ হিসেবে লেখা রয়েছে, “আর বিশ্বাস করুন আনন্দীর ভালোবাসায় যুগে যুগে আদিরা অন্ধকার থেকে বেঁচে ফীরে এসেছে।” অন্যদিকে আনন্দীর শেষ সংলাপে বলা হয়েছে, “আনন্দী কোন একজন মানুষ না! আনন্দীরা আমাদের মধ্যেই আছেন, আনন্দী একটা জীবনবোধের নাম, ভালোবাসার নাম, বিশ্বাসের নাম…কথা দিন আপনার জীবনে আনন্দীকে খুঁজে পেলে তাকে ভালো রাখবেন, সেই ভালোবাসার জোড়েই আমার আপনার মধ্যে জন্মজন্মান্তর ধরে বেঁচে থাকবে আনন্দী! আনন্দীর কোন শেষ নেই!”

এই সংলাপ প্রকাশ্যে আসার পর থেকেই তা নিয়ে আলোচনা শুরু হয়েছে দর্শকমহলে। ধারাবাহিকের শুরু থেকেই গল্পের মূল বার্তা ছিল ভালোবাসা, বিশ্বাস এবং মানুষের প্রতি আস্থা। শেষ সংলাপেও সেই একই ভাবনা তুলে ধরা হয়েছে বলে মত অনেক দর্শকের। তাঁদের মতে, আনন্দীকে শুধুমাত্র একটি চরিত্র হিসেবে নয়, বরং একটি মানসিকতা ও জীবনবোধ হিসেবে তুলে ধরার চেষ্টা করেছে এই ধারাবাহিক। তাই শেষ দৃশ্যের এই সংলাপ অনেকের মন ছুঁয়ে গিয়েছে। সামাজিক মাধ্যমেও ইতিমধ্যেই সেই সংলাপ উদ্ধৃত করে বহু দর্শক নিজেদের অনুভূতি প্রকাশ করছেন।

আজ সম্প্রচারিত হতে চলেছে ‘আনন্দী’-র অন্তিম পর্ব। দীর্ঘ সময় ধরে দর্শকদের বিনোদন দেওয়ার পর এবার পর্দা নামছে এই ধারাবাহিকের। তবে শেষ সংলাপের মধ্যেই যেন নির্মাতারা স্পষ্ট করে দিয়েছেন, গল্প শেষ হলেও তার বার্তা শেষ হচ্ছে না। অন্বেষা হাজরার আবেগঘন পোস্ট এবং ধারাবাহিকের শেষ সংলাপ ঘিরে এখন অনুরাগীদের একটাই অনুভূতি, পর্দায় ‘আনন্দী’র সফর শেষ হলেও দর্শকদের মনে এই চরিত্র বহুদিন বেঁচে থাকবে।

Piya Chanda

                 

You cannot copy content of this page