জি বাংলার ধারাবাহিক ‘কমলা নিবাস’-এর (Kamala Nibas) আজকের পর্বের শুরুতেই দেখা যায়, সম্রাট অপেক্ষা করছে ঝিনুকের জন্য এমন সময় ঘরে সাজানো মোমবাতিগুলোর মধ্যে একটি নিভে যায়। সেটা চোখে পড়তেই ফের অদ্ভুত আচরণ শুরু করে সে, দেশলাই এনে অনেকবার জ্বালানোর চেষ্টা করলেও বারবার নিভে যায় সেটা। এমন সময় ঝিনুক এসে একটি জ্বলন্ত মোমবাতি এগিয়ে দেয় সম্রাটের দিকে, সেটা দিয়েই সম্রাট ওই মোমবাতি জ্বালিয়ে দেয়।
এরপর ঝিনুককে নিজের উপহার দেওয়া শাড়িতে দেখে মুগ্ধ হয়ে যায় সম্রাট। তারপর সারপ্রাইজ দিতে ঝিনুকের চোখ বন্ধ করে ঘরে নিয়ে আসে, এত সুন্দর করে সাজানো ঘর দেখে ঝিনুক খুব খুশি হয়। এরপর ঝিনুক ও সম্রাটের মধ্যে কিছু রোমান্টিক মুহূর্তে দেখানো হয়। তার কিছুক্ষন পরেই যখন সম্রাট, ঝিনুকের আরও কাছে আসতে থাকে হঠাৎ চিৎকার করে ওঠে সে! সম্রাট ভয়ে পেয়ে সরে যায়। ঝিনুক জানায় একটি আরশোলা তার গায়ে উঠে গেছিল।
সম্রাট জানতে চাই সে কি আরশোলাকে ভয় পায়? ঝিনুক জানায় ভয়ের না লাগলেও দেখে ঘেন্না লাগে। এই কথা শুনে হঠাৎ রেগে যায় সম্রাট, তারপর সেই আরশোলাটিকে হাতে তুলে নিয়ে বলে যে তাকে মারতে চায়নি কিন্তু তার ঝিনুককে স্পর্শ করেছে সে। সম্রাটের কথায় এটা মহাপাপ, সেটা মানুষ হোক বা অমানুষ। তাই আরশোলাটিকেও মরতে হবে, এরপর দুধের গ্লাস নিয়ে বারবার তাতে ডোবাতে শুরু করে সে। ঝিনুক বারণ করে না মেরে বাইরে ফেলে দিতে। কিন্তু সম্রাট কিছুতেই শোন না।
শাস্তি পেতেই হবে বলে হঠাৎ মুখে পুরে দেয় সেটি! ঝিনুকের মুহূর্তে গা গুলিয়ে ওঠে, সে ঘর ছেড়ে বেরিয়ে যায়। কিছুক্ষণ পরে ঘরে ফিরে আসতে সম্রাট আরও অস্বাভাবিক আচরণ করতে শুরু করে, বারবার ঝিনুককে জড়িয়ে ধরে সে ভালোবাসার কথা জানায় এবং বলে আজ থেকে শুধুমাত্র ছোঁয়ার বা চোখে দেখার অধিকার একমাত্র তারই আছে। আর কেউ কাছাকাছি ঘেষতে চাইলে এরকমই পরিণতি হবে! সব শুনে আতঙ্কিত হয়ে পড়ে ঝিনুক, এভাবেই কেটে যায় রাতটা। ওদিকে আদিত্য পল্লবীর সব সত্যি জানতে পেরে লুকিয়ে লুকিয়ে পল্লবীকে দেখতে আসে।
আরও পড়ুনঃ পোড় খাওয়া নায়িকার হাত ধরে এবার পর্দায় আসছেন নবাগত নায়ক। একসঙ্গে দেখা যাবে সুস্মিতা- সৌম্যদীপকে! কোন চ্যানেলে আসছে এই জুটি?
জানলার বাইরে থেকে সে পল্লবী এবং মিঠির কথোপকথন শুনে, প্রাণ ভরে পল্লবীকে দেখে আনন্দে চলে যায়। পরদিন সকালে রাজু হাতে খাবার নিয়ে আসতে থাকে, এমন সময় কমলার বড় ছেলের সঙ্গে ধাক্কা লাগে তার। রেগে গিয়ে রাজুকে অনেক খারাপ ভাবে অপমান করে এবং খাবারের থালা ছুড়ে ফেলে দেয় সে। বাড়ির আবহাওয়া মুহূর্তে অন্যরকম হয়ে যায়। কমলা ভগবানের কাছে গিয়ে রাজুর জন্য ভালো জীবনের প্রার্থনা করে, এমন সময় উপস্থিত হয় এক রহস্যময় নারী। তবে কি রাজুর জীবনে শুরু প্রেমের অধ্যায়?
