চলছে ভালোবাসার মাস আর ইতিমধ্যেই প্রেমের সপ্তাহের আজ চতুর্থ দিন। এরই মাঝে, ভালোবাসার আবহে সাজানো এক বিশেষ পর্ব ঘিরে নতুন করে চর্চায় উঠে এসেছে জি বাংলার ‘চিরদিনই তুমি যে আমার’ (Chirodini Tumi Je Amar)। ধারাবাহিকটি এই মুহূর্তে টিআরপি তালিকায় প্রথম সারিতে না থাকলেও নিয়মিত দর্শকের আগ্রহ ধরে রেখেছে, আর সেই কারণেই ভ্যালেন্টাইন্স উপলক্ষে গল্পে বড় মোড় আনার পরিকল্পনা করেছে নির্মাতারা।
প্রেমের সপ্তাহের আবহকে কেন্দ্র করে তৈরি হওয়া এই ট্র্যাক যে কেবল রোম্যান্টিক থাকবে না, তার ইঙ্গিত মিলেছে সাম্প্রতিক প্রোমোতেই! দেখা যায়, আর্য এই বিশেষ দিনে স্ত্রী অপর্ণাকে চমকে দিতে যে আয়োজন করেছে, তাতে প্রেমের ছোঁয়া স্পষ্ট! লাল রঙের সাজসজ্জা থেকে গোলাপ ফুল, উপহার আর নীরবে একান্ত মুহূর্তের পরিকল্পনা। অপর্ণাও সেই আবহে মানানসই পোশাকে হাজির। দু’জনের কাছাকাছি আসার পরিবেশ তৈরি হলেও ঠিক সেই সময়েই পরিস্থিতি অপ্রত্যাশিত দিকে ঘুরে যায়!
অপর্ণার উপহার হিসেবে দেওয়া একটি বাক্স খুলতেই সামনে আসে অতীতের এক অন্ধকার অধ্যায়ের স্মৃতি! দেখা যায় সেই বাক্সে ছিল একটি পুরনো সংবাদপত্রের কাটিং, যেখানে রাজনন্দিনী সিংহ রায় মৃ’ত্যুসংক্রান্ত খবর বেরিয়েছিল। আর্যর আগের স্ত্রীর অতীত প্রসঙ্গ উঠে আসতেই মুহূর্তের আবহ বদলে যায়! আনন্দের চাদর সরে গিয়ে জায়গা নেয় অস্বস্তি আর প্রশ্ন!
এমন দিনে এমন উপহার কেন? এই প্রশ্ন স্বাভাবিকভাবেই আর্যের মনে ধাক্কা দেয়। এখানেই দর্শকের কৌতূহল আরও বাড়ছে। এই ঘটনায় অপর্ণার ভূমিকা নিয়েও সন্দেহ তৈরি হয়েছে। আদৌ কি এই পরিকল্পনা তাঁর নিজের, নাকি কেউ আড়াল থেকে তাদের রসায়ন নষ্ট করতে চাইছে? ধারাবাহিকের গল্প এখন এমন জায়গায় দাঁড়িয়ে, দাম্পত্য সম্পর্কে যে নতুন করে টানাপড়েন তৈরি হতে পারে, তার আভাস যদিও স্পষ্ট।
আরও পড়ুনঃ “আমার সামনে আর কোনও রাস্তা খোলা নেই…” তিহার জেলে আত্মসমর্পণ করে কান্নায় ভেঙে পড়লেন জনপ্রিয় অভিনেতা! প্রকাশ করলেন একাকীত্ব, অসহায়তা ও আর্থিক সংকটের ম’র্মান্তিক কাহিনী!
আবারও তাই অতীত আর বর্তমানের সংঘাতেই তৈরি হবে পরবর্তী উত্তেজনা। বিশেষ এই পর্ব সম্প্রচারের সময়ও খানিকটা উত্তেজনা বাড়িয়েছে। আগামী ১৪ এবং ১৫ তারিখ, মনে শনি ও রবিবার সন্ধ্যা ৬:৩০ এ ‘ভালবাসার উপহার’ পর্বটি দেখানো হবে। এই ট্র্যাক গল্পের গতিকে আরও তীব্র করবে বলেই ধারণা। তবে এটা কিন্তু স্পষ্ট যে, ভালোবাসার দিনে সাজানো চমকের আড়ালে লুকিয়ে আছে এক গভীর রহস্য, যা আর্য-অপর্ণার সম্পর্ককে নতুন পরীক্ষার সামনে দাঁড় করাতে চলেছে।
