Mithai Troll: গুনগুন, পিহু সবাইকে খালি কপি করে ছোট্ট কিউট বোন মিঠি! “দেখতে তো লাগে কার্টুনের মতো”, চরম ক্ষেপে লাল জলসা ফ্যানরা

আজকাল সোশ্যাল মিডিয়ার যুগে সেলিব্রিটিদের কোন তথ্যই আর গোপন থাকে না। সেটা তাদের ব্যক্তিগত বিষয় হোক কি কাজের বিষয় হোক কিংবা সাজ পোশাক সব ক্ষেত্রেই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় তারা।

এরমধ্যে সিরিয়াল হলো বাঙ্গালীদের বিনোদনের এমন একটা অংশ যেটা ড্রয়িং রুম থেকে সোজা দর্শকদের মনের মধ্যে প্রবেশ করে যায়। বিগত বেশ কিছু মাস ধরে বিনোদনের ক্ষেত্রে সিরিয়াল একটা গুরুত্বপূর্ণ জায়গা তৈরি করেছে নিজেদের জন্য বাঙালি দর্শকদের কাছে। এর চাহিদা বলে বোঝানোর মত নয়। বাংলা সিরিয়ালের ক্ষেত্রেও পরিবর্তন বা বিপ্লব দেখা দিচ্ছে এবং সেটা স্পষ্ট।

আগেকার দিনে সিরিয়ালের ধরন গল্প পরিবেশন করার স্টাইল থেকে শুরু করে তারকাদের সাজ পোশাক অর্থাৎ নায়ক নায়িকাদের পোশাক বা সাজগোজ সব ক্ষেত্রেই আমুল পরিবর্তন এসেছে এটা মানতেই হবে। কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় এই পরিবর্তন করতে গিয়ে কোন সিরিয়ালের একটা চরিত্রের সঙ্গে অন্য আরেকটা সিরিয়ালের কোন চরিত্রের মিল খুঁজে পাওয়া যাচ্ছে। তখন সেই দুটি সিরিয়াল যদি প্রতিপক্ষ চ্যানেলের হয় তাহলে রেষারেষি শুরু হয়ে যায় সেই চ্যানেলদুটির দর্শকদের মধ্যে।

খড়কুটো ধারাবাহিক চলাকালীন বহুবার এমন হয়েছে যে গুনগুনের মেকআপ বা ড্রেস মিঠাই কপি করেছে এমন অনেক দাবি করেছে স্টার জলসার ভক্তরা। এবার তার সঙ্গে যুক্ত হলো মন ফাগুনের পিহু। এবার দর্শকদের দাবি এই দুটো সিরিয়ালকে হুবহু কপি করে দিয়েছে মিঠাই। তবে সেটা সাজের দিক থেকে। মিঠির হেয়ার স্টাইল দেখে এমনই মন্তব্য উঠে আসছে সোশ্যাল মিডিয়ায়। ছোট ছোট চুল এবং সামনে চাইনিজ কাট এটা সাধারণত গুনগুন এবং পিহুর ক্ষেত্রে দেখেছে দর্শক। এবার সেটা জি বাংলার মিঠাই ধারাবাহিকের এই চরিত্রের ক্ষেত্রেও দেখতে পাওয়া যাচ্ছে আর সেটা নিয়েই ক্ষোভ প্রকাশ করেছে স্টার জলসার ভক্তরা।

একজন এই বিষয়টাকে কটাক্ষ করে লিখেছে “এরম hairstyle আমরা যেনো আগে কোথায় দেখেছি 🫢🫢 __ সে যুগে পীহুকে অনেক কটু কথা শুনতে হয়েছে এই hairstyle নিয়ে, আর আজ ………”। পরোক্ষভাবে ওই সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী মিঠাইকে রীতিমতো কটাক্ষ করেছেন।

Nira

                 

You cannot copy content of this page