জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

[rank_math_breadcrumb]

Bangla Serial

Gouri Elo: ফুটন্ত জলে চোবানো হচ্ছে জীবন্ত গৌরীকে! শিউরে উঠলো দর্শক! সিরিয়াল বয়কটের ডাক

বর্তমানে ধারাবাহিকপ্রেমী দর্শকদের কাছে বাংলা সিরিয়ালের জনপ্রিয়তা যে বহুগুণ বেশি তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। তবে ধারাবাহিকের সঙ্গে সঙ্গে বিনোদন যে এখন ওতপ্রোতভাবে জড়িত তা সকলেই জানে। তাই দিনে দিনে বাংলা টেলিভিশনের চ্যানেলগুলোতে সিরিয়ালের সংখ্যা বেড়েই চলেছে। সারাদিনের ব্যস্ত জীবনে অবসর পেলেই পছন্দের সিরিয়াল দেখতে ভালোবাসেন কম বেশি সকলেই।

এই ধারাবাহিকগুলির মধ্যে ধর্মীয় বিষয় কেন্দ্রিক ধারাবাহিকগুলির চাহিদা আগাগোড়াই ছিল। তবে সম্প্রতি কিছুটা বৃদ্ধি পেয়েছে এই চাহিদা। সেরকমই একটি ধারাবাহিক হলো জি বাংলার ‘গৌরী এলো’। যার জনপ্রিয়তা এখন আকাশ ছুঁয়েছে। বেশ কয়েক সপ্তাহ ধরে টিআরপি তালিকাতেও ভালো ফল রয়েছে এই ধারাবাহিকের।

প্রসঙ্গত এই সিরিয়ালের যারা নিয়মিত দর্শক তারা সকলেই জানে বেশ কিছুদিন ধরে ধারাবাহিকে দেখানো হচ্ছে যে ঈশানের ছোট দাদু গৌরীর ওপর মা কালীর আশীর্বাদের হাত থাকার সুযোগ নিয়ে নতুন করে ব্যবসা শুরু করেছে। এবং উল্টো দিকে নিজের মেয়ে শৈল মাকেই দরকার মিটে যাওয়ার পরে দূরে ছুড়ে ফেলে দিয়েছে। কিন্তু এইভাবে সারাক্ষণ ভক্ত সামলাতে গিয়ে এবং ভক্তদের মনস্কামনা পূরণ করতে গিয়ে ঈশানের রাগের মুখে পড়েছে গৌরী।

দিনের পর দিন গৌরীকে এমন অসাধু ব্যবসায়ের সঙ্গে জড়িয়ে পড়তে দেখে বিরক্ত হয়ে ঈশান বাড়ি ছেড়ে গ্রামে গিয়ে সেখানেই চিকিৎসা শুরু করেছে। অন্যদিকে শৈল মা নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে গৌরীর বিরুদ্ধে। সে চায় গৌরীকে সরিয়ে আবার সেই জায়গায় বসতে।

সম্প্রতি ধারাবাহিকের একটি নতুন প্রমো প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা যাচ্ছে গৌরী এবং গৌরীর ছবি টান মেরে ছুঁড়ে ফেলে দিচ্ছে শৈলমা এবং নিজেকে আর নিজের ছবিকে আবার নতুন করে প্রতিষ্ঠা করছে। তার পরেই দেখা যাচ্ছে ভক্তদের সামনে গৌরীকে শাস্তি দিতে ফুটন্ত জলের কড়াইতে ঠেলে ফেলে দিচ্ছে।

আর এই দেখেই নেটিজেনদের একাংশ খেপে গেছে ধারাবাহিক কর্তৃপক্ষের ওপর। ঠাকুর দেবতার নাম করে সিরিয়ালে দিনের পর দিন এই ধরনের কাণ্ডকারখানা দেখানো নিয়ে রীতিমত বিরক্ত সকলে। সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসা ‘গৌরী এলো’ সিরিয়ালের নতুন প্রমোর কমেন্ট সেকশনে অনেকেই দাবি জানিয়েছে যত দ্রুত সম্ভব এই ধারাবাহিক বন্ধ করে দেওয়া হোক।

Nira

                 

You cannot copy content of this page