জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

[rank_math_breadcrumb]

BollywoodTollywood

Jhuma Boudi: মধ্যরাতে জন্মদিনে মত্ত হলেন ঝুমা বৌদি! স্বামীর সঙ্গে ব্যক্তিগত মুহূর্ত হলো ফাঁস

ভোজপুরি সিনেমার একজন জনপ্রিয় অভিনেত্রীর পাশাপাশি বলিউডে ও রয়েছে তার বেশ নাম ডাক। তার সঙ্গে আবার টলিউডের সকলের কাছে ঝুমা বৌদি। এখানে এ অভিনেত্রী মোনালিসার কথাই বলা হচ্ছে। ভোজপুরি ইন্ডাস্ট্রিতে তাকে সবাই কুইন বলেই চেনেন। সেই সঙ্গে বলিউডে ও বেশ কিছু ছবি করেছেন। এবং তার সঙ্গে সম্প্রতি বাংলায় হৈচৈ তে একটি ওয়েব সিরিজ করেছেন তিনি। বাংলার যুব মহলে যা দারুন জনপ্রিয়তা পেয়েছে।

প্রসঙ্গত হইচই এর জনপ্রিয় ওয়েব সিরিজ দুপুর ঠাকুরপো ২তে ঝুমা বৌদির চরিত্রে দেখা গিয়েছিল অভিনেত্রী মোনালিসাকে। আর সেই চরিত্র থেকেই বাংলার ছেলেদের হার্টথ্রব হয়ে উঠেছেন মোনালিসা। প্রসঙ্গত আজ অভিনেত্রীর জন্মদিন। গতকাল রাতে তাই স্বামী বিক্রান্তের সঙ্গে মধ্যরাতে জন্মদিন পালন করেন।

প্রসঙ্গত নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে মোনালিসার স্বামী বিক্রান্ত তাকে ট্যাগ করে একটি ভিডিও পোস্ট করেছেন। যেখানে ওই দম্পতিকে মধ্যরাতে জন্মদিন পালন করতে দেখা গেছে। ভিডিওটিতে মোনালিসা কে লাল ব্রা এবং শর্ট স্কার্টে দেখতে পাওয়া গেছে। এবং বিক্রান্তের পরনে ছিল কালো স্যান্ডো এবং কালো শর্টস।

ভিডিওটিতে প্রথমে মোনালিসা তার সামনে রাখা চকলেট থেকে রূপপুর থাকা মোমবাতিগুলো নিভিয়ে তারপর আস্তে আস্তে কেকটা কাটেন। তারপরেই স্বামী বিক্রান্ত তাকে যত্ন করে কেক খাইয়ে দেন। এবং দুজন দুজনের ঠোঁটে চুম্বন করেন। এবং ভিডিওটির ব্যাকগ্রাউন্ডে চলছিল একটি রোমান্টিক হিন্দি গান। ভিডিওটি সোশ্যাল মাধ্যমে বিক্রান্ত পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘শুভ জন্মদিন আমার পৃথিবী। মোনালিসা তোমায় আমি ভালোবাসি’।

ভিডিওটি দেখে মোনালিসার অনুরাগীরা বেশ খুশি হয়েছেন। এবং তারাও শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিয়েছেন দম্পতিকে। কেউ লিখেছেন, ‘শুভ জন্মদিন মোনা’; কেউ আবার লিখেছেন, ‘এমন একজন মানুষকে পাশে পেয়েছেন, আপনি সত্যিই ভাগ্যবতী’। এই ভিডিওর কমেন্ট বক্সে মোনালিসাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী সারা আলি খানও। মোনালিসাও আলাদা করে তাকে ধন্যবাদ জানিয়েছেন।

Nira

                 

You cannot copy content of this page