“আমি রেগে গেলে ও রাগ ভাঙায়! সবার ইচ্ছে আমাদের যেন সত্যিকারের বিয়ে হয়!” রাই-অনির্বাণ কী বাস্তবেও এক হবে?

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠিঝোরা’ (Mithijhora)। বর্তমানে জি বাংলার হিট কাপল হয়ে উঠেছে এই ধারাবাহিকের নায়ক নায়িকা। পর্দার রাই-অনির্বাণের জুটি মন কেড়েছে সবার। দর্শকদের ভালোবাসা পেয়ে আপ্লুত দুজনে। অনেক ঝড়ঝঞ্ঝা কাটিয়ে বিয়ে হয়েছে রাইয়ের।‌ বাস্তব জীবনেও সুমনের (Suman Dey) কাছের বন্ধু হয়ে উঠেছে অভিনেত্রী আরাত্রিকা (Aratrika Maity)।

রাই ও অনির্বাণের সম্পর্কের রসায়ন

অনির্বাণের নামে সিঁদুর পরে লাজে রাঙা হয়েছে রাই। সাত পাকে ঘুরে বিয়ে সম্পন্ন হয়েছে তাদের। বিয়ের পর আড্ডায় চলে এলেন নব দম্পতি। আর সেখানে একঝাঁক গল্পে মশগুল হয়ে গেলেন তাঁরা। দর্শকের চোখে রাই-অনির্বাণ যেন মেড ফর ইচ আদার। ‌আরাত্রিকা বললেন, এতটা ভালোবাসা পেয়ে বড্ড ভালো লাগছে।

তবে দর্শক এখন চাইছে বাস্তবেও বিয়ে হোক এই জুটির।‌ অনেকেই নাকি আরাত্রিকাকে লিখছে, “তুমি শুধুই অনির্বাণের”। পর্দায় জমাটি রসায়ন তাঁদের। আকস্মিকভাবে প্রেমে পড়া, তারপর বিয়ে। বিয়ের পর রাইকে যেন চোখে হারাচ্ছে অনির্বাণ। স্ত্রীকে মাথায় করে রাখার প্রতিশ্রুতি নিয়েছে। আর রাই এখনো পুরোপুরি স্বাচ্ছন্দ্য নয়। ধীরে ধীরে সেও ভালোবেসে ফেলছে অনির্বাণকে।

শৌর্য্য নাকি অনির্বাণ?

অভিনেত্রী আরাত্রিকার কাছে প্রশ্ন করা হয়েছিল, কোন জুটিটিকে তিনি বেছে নেবেন, রাই-শৌর্য্য জুটি নাকি রাই অনির্বাণের জুটি? উত্তরে হাসতে হাসতে আরাত্রিকা বলে ওঠেন, দুটি রসায়ন ভীষণভাবে আলাদা। দুটি সম্পর্কের সমীকরণ আলাদা। তবে এখন বাছতে বললে তিনি অবশ্যই বেছে নেবেন রাই-অনির্বাণের জুটি। এই উত্তর পেয়ে খুশি হলেন দর্শক। ‌

আরও পড়ুন: বুবাইয়ের এক্সিডেন্টের পিছনে থাকা অপরাধীদের ধরা হচ্ছে না কেন? পুলিশ অফিসারদের ধমক দাবাং পর্ণার

বাস্তবে বেশ সুন্দর বন্ধুত্ব দুজনের। মাঝেমধ্যেই আরাত্রিকাকে রিল করার জন্য খুনসুটি, বিরক্ত করতে থাকেন অভিনেতা সুমন। যার ফলস্বরূপ সোশ্যাল মিডিয়ায় চলে আসে রোমান্টিক ভিডিও। যা দেখে, অভিভূত দর্শক মনে করেন বাস্তবেও হয়তো প্রেম করছেন আরাত্রিকা-সুমন। সুমনের রাগ হলেও নাকি ভাঙিয়ে দেন আরাত্রিকা। বোঝাই যায়, অনস্ক্রিন হোক কি অফস্ক্রিন, বন্ধুত্ব-প্রেম কিন্তু জমে ক্ষীর। ‌

TollyTales NewsDesk

                 

You cannot copy content of this page