জি বাংলার নতুন ধারাবাহিক ‘সাত পাকে বাঁধা’র (Saat Pake Bandha) সম্প্রচারকে নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ যেন ক্রমেই বাড়ছিল। প্রথম প্রোমো অনুযায়ী ধারাবাহিকটি ১৮ ফেব্রুয়ারি রাত ৯টার স্লটে শুরু হওয়ার কথা ছিল, কিন্তু সেই তারিখে শুরু না হওয়ায় অনেকেই অবাক হয়েছিলেন। যদিও ধারাবাহিকের নায়ক রাহুল মজুমদার আগেই জানিয়েছিলেন শ্যুটিং পুরোদমে চলছে, কিন্তু চ্যানেলের কিছু অভ্যন্তরীণ বিষয়ে সম্প্রচারের দিনক্ষণ চূড়ান্ত হয়নি। এরপর গতকালই চ্যানেল নতুন প্রোমো প্রকাশ করে ধারাবাহিকের নতুন সময়সূচি ঘোষণা করে দিয়েছে।
প্রসঙ্গত, ধারাবাহিকের কেন্দ্রবিন্দুতে রয়েছে দুটি ভিন্ন পটভূমির চরিত্রের জীবন। শুভ, যে সাধারণ পরিবারের ছেলে। নিম্ন মধ্যবিত্ত বাড়িতে বড় হলেও ভালোবাসায় ভরা, আর শাওন শিক্ষামন্ত্রীর মেয়ে, পরিবারে অভিজ্ঞতা আর অর্থের দিক থেকে সম্পূর্ণ ভিন্ন। এই দুই চরিত্রের মধ্যে প্রথম পরিচয় দর্শকরা ইতিমধ্যেই পেয়েছেন। গল্পটি মূলত তাদের সম্পর্কের বিভিন্ন স্তর এবং পারিবারিক প্রভাবের ওপর নির্ভর করছে, যেখানে ভালোবাসা আর সামাজিক অবস্থানের জটিলতা সুন্দরভাবে তুলে ধরা হবে।
প্রথম প্রমোর পর, এদিনের নতুন প্রোমোতে দেখা গেল, শাওন পরীক্ষা দিতে যাচ্ছে কিন্তু ঘুম থেকে দেরি করে উঠে। সে নিজেকে বলে, পরীক্ষায় ভালো করলে তার বাবা তাকে ভালোবাসবে এবং গর্ব করবে। এমন সময় শাওনের পিসি সাবধান করে জানায় যে সাংবাদিকদের উপস্থিতিতে, তাকে সরাসরি বাবার সামনে না যেতে হবে। কিন্তু শাওনের জেদে বাধা মনে না, সে বাবা যতই ব্যস্ত থাকুক, পরীক্ষার জন্য নিতেই হবে ঠিক করে সে।
নিচে নামতেই শাওন দূর থেকেই শোনে তার বাবা বলছে, “মন দিয়ে পড়াশোনা করলে আশীর্বাদ ভিক্ষা করতে হয় না কাউকেই!” এই কথা শাওনের এক মুহূর্তের জন্য থামিয়ে দেয়। বাবার ব্যক্তিগত আশীর্বাদ ছাড়া পরীক্ষায় যাওয়া তার জন্য এক অজানা সাহসের পরীক্ষা হয়ে দাঁড়ায়। এই মুহূর্তে শুভ পরিস্থিতি লক্ষ্য করে এবং শিক্ষামন্ত্রী বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের পেন শাওনের হাতে তুলে দিয়ে তাকে পরীক্ষা দেওয়ার জন্য প্রেরণা দেয়।
আরও পড়ুনঃ “দুর্গাপুরের মেয়ে, কী ভাবছ নিজেকে?” প্রথম দিনেই ঈশানীর আত্মবিশ্বাস নড়িয়ে দিয়েছিলেন উদয়! আজ ‘রায়ান-পারুল’ জুটি টিআরপি টপার! ‘পরিণীতা’র ধারাবাহিক সাফল্যে, শুরুর দিনের গল্প ভাগ করলেন অভিনেত্রী!
উল্লেখ্য, এই গল্পের আবহ এবং চরিত্রের পার্থক্য দর্শকদের জন্য নতুন এক আকর্ষণ তৈরি করেছে। শুভ ও শাওনের মধ্যে ধীরে ধীরে গড়ে ওঠা সম্পর্ক, পারিবারিক বাধা এবং ভালোবাসার সূক্ষ্মতা দর্শকরা কতটা উপভোগ করবে সেটাই এখন দেখান। নতুন সময়সূচি অনুযায়ী, ধারাবাহিকটি ১৯ মার্চ থেকে বিকেল ৫.৩০ স্লটে শুরু হচ্ছে। ফলে বোঝাই যাচ্ছে, ‘তুই আমার হিরো’ শেষ হচ্ছে চলতি সপ্তাহেই।
