Tomar Khola Hawa: “তোমার খোলা হাওয়া” যাবে টাটকা দুপুরে, সিরিয়াল ছাড়বে “ঝিলমিল”! চ্যানেলকে থ্রেট স্বস্তিকার! আদৌ এই কথা বলেছেন নায়িকা?

কিছু মাস আগেই শুরু হওয়া ‘তোমার খোলা হাওয়া’র স্লটে এসেছে পরিবর্তন। নতুন ধারাবাহিককে জায়গা দিতে নিজেদের স্লট হারালো এই ধারাবাহিক। যদিও আগে একটা আভা পাওয়া যায় যে এবার বন্ধ হবে এই ধারাবাহিক। তবে তা নয়, ধারাবাহিকের স্লট চেঞ্জ হয়েছে। পাশাপাশি এও রটে এপ্রিলের মাঝামাঝিই বন্ধ হয়ে যাবে ‘মিঠাই’। শুরু হবে নতুন ধারাবাহিক ‘ফুলকি’। মনে করা হচ্ছিল মিঠাইয়ের বিকেল ৬টার স্লটই দেওয়া হবে ‘ফুলকি’-কে।

তারপরেই শোনা যায় মুকুট আসবে রাত ৯টার স্লটে সোহাগ জলের জায়গায়। কিন্তু প্রোমো বলে অন্য কথা। নতুন শুরু হতে চলা এই মেগাতে ফিরছেন শ্রীপর্ণা রায় এবং আনন্দ ঘোষের জুটি। এবং লিড রোলে দেখা মিলবে শ্রাবণী ভুঁইয়ার। সাড়ে ৯টার স্লট দেওয়া হয় ‘মুকুট’কে। ২৭ মার্চ ‘মুকুট’ আসার পর থেকে অন্য সময়ে সম্প্রচারিত হবে ‘তোমার খোলা হাওয়া’। প্রসঙ্গত ২০২২-এর ডিসেম্বরে শুরু হয়েছিল ‘তোমার খোলা হাওয়া’।

মাত্র ৩ মাস হয়েছে এই ধারাবাহিকের। এরমধ্যেই স্লট চেঞ্জ। শোনা যাচ্ছে, দুপুর তিনটায় দেওয়া হবে এই ধারাবাহিক। আর তা শুনেই খেপে যায় ধারাবাহিকের নায়িকা স্বস্তিকা দত্ত। এমনকি ধারাবাহিক থেকে বিদায় নেওয়ার কথা জানায় স্বস্তিকা দত্ত। আর তা শুনেই সোশ্যাল মিডিয়ায় চর্চা শুরু হয়। এরপরই জানা যায়, এসব ছিল পুরোটাই গুজব। আসলে স্বস্তিকা এমন কোনও কিছু বলেনি। এগুলো সবই গুজব রটেছে। আর তা নিয়ে খেপে গিয়েছে দর্শক।

স্বস্তিকা নিজে এবার মুখ খুললেন, তিনি জানান, তিনি এই ধারাবাহিকের জন্যই এতো কম বয়সে বেস্ট শাশুড়ির পুরস্কার পেয়েছেন। এই ধারাবাহিক তাঁকে অনেককিছু শিখিয়েছেন। তাই এই ধারাবাহিক ছাড়ার কোনও প্রশ্নই উঠছে না। ধারাবাহিক নিয়ে যা রটেছে তা পুরোটাই গুজব। এরপরই কিছু নেটিজেন এ নিয়ে পোস্ট শুরু করেন।

এক দর্শক একটি পোস্টে লেখেন, “গুজব ছড়ানো বন্ধ করুন একজন অভিনেত্রী ও চ্যানেল উভয়কেই বিনা কারণে একে অপরের বিরুদ্ধে নিয়ে যাওয়া তাদের মধ্যে ঝামেলা লাগানোর চেষ্টা করবেন না। যখন সিরিয়াল এর হিরোইন এর কোনো সমস্যা নিয়ে তার সিরিয়াল এর স্লট চেঞ্জ হওয়ায় চ্যানেলের সঙ্গে তখন কেন বেকার বেকার এসব রটিয়ে বেড়াচ্ছেন যে চ্যানেলের সঙ্গে স্বস্তিকার ঝামেলা হয়েছে”।

Piya Chanda

                 

You cannot copy content of this page