লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ! শ্রীঘরে জনপ্রিয় অভিনেত্রী পায়েল সরকারের স্বামী

টলিপাড়ায় এখন যেন খারাপ খবরের ঢল নেমেছে। অভিনেত্রী পল্লবী তারপর বিদিশার মৃত্যু আর এখন আবার আরেক অভিনেত্রীর জীবনে নেমে এলো হতাশা। অভিনেত্রীর নাম পায়েল সরকার।

পায়েল বাংলা টেলিভিশনের পরিচিত মুখ। কারণ বিভিন্ন বাংলা ধারাবাহিকে অভিনয় করেছেন পায়েল। এবার সেই বাঙালি অভিনেত্রীর স্বামীকে ধরে জেলে নিয়ে গেল পুলিশ। কেনো?

জানা গেছে লক্ষাধিক টাকার প্রতারণা করেছেন সোহেল সাহা নামক ওই ব্যক্তি। গত এপ্রিল মাসে সায়ন দাস নামক এক যুবক বিধান নগর সাইবার ক্রাইম থানায় প্রতারণার অভিযোগ দায়ের করে। সে অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হলো অভিনেত্রীর স্বামীকে।

অভিযোগকারীর দাবি সোহেল নিজেকে বাংলা সিরিয়ালের অভিনেত্রী পায়েল সরকারের স্বামী হিসেবে পরিচয় দেয়। অভিযোগকারীকে বেসরকারি সংস্থায় চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। ইন্টারভিউ দিতে বলা হয়। কিন্তু চাকরি পাইয়ে দেওয়ার জন্য ১ লক্ষ ৪০ হাজার টাকা জমা দিতে বলা হয়।

অভিযুক্তের সেই কথা মত টাকা দিয়ে দেয় যুবক। তারপর একটা মেইল আসে কিন্তু সেটা সংস্থার ডোমেন থেকে নয়। তাতেই সন্দেহ হয় তার। তবে চাকরি পায়নি সে। তারপর এই পুলিশকে গিয়ে বিষয়টি জানায় অভিযোগকারী। তদন্ত শুরু হয়।

পুলিশের তদন্তের ফলে জানা যায় যে অভিযুক্ত কোনও সংস্থায় কাজ করে না।উপরন্তু যে ব্যাংক অ্যাকাউন্টের কথা সে যুবককে জানিয়েছে সেটা তার বাবার। এরপরই বুধবার রাতে অভিযুক্তকে গ্রেফতার করে বিধান নগর সাইবার ক্রাইম থানার পুলিশ। বৃহস্পতিবার অভিযুক্তকে বিধান নগর আদালতে তোলা হবে। অন্যদিকে পুলিশ তাকে নিজেদের হেফাজতে নেওয়ার আর্জি জানাবে বলে জানা গেছে। এটা কি কোনও চক্র? আর চক্র হলেও আর কারুর যোগ রয়েছে কিনা সেগুলি তদন্ত করবে পুলিশ।

Piya Chanda

                 

You cannot copy content of this page