‘অনুভব ভালোবাসি বলতে পারেনি কিন্তু বিদিশার সঙ্গে রাত কাটিয়েছে!’, ক্ষোভে ফুঁসছে বিদিশার বান্ধবীরা, অন্যদিকে বিদিশার মৃত্যুতে মুখ খুলল প্রেমিক অনুভব বেরা

মডেল বিদিশা দে মৃতুকাণ্ডে এবার নতুন মোড়। এই কাণ্ডে এবার নাম জড়িয়েছে পশ্চিম মেদিনীপুরের এক যুবক অনুভব বেরার। ফেসবুকে দুজনের পরিচয় হয়। তারপরেই নাকি সম্পর্ক। এবার সেই ব্যক্তিকে কাঠগড়ায় তুলল বিদিশার এক বান্ধবী। হোয়াটসঅ্যাপ চ্যাটে বারবার উঠে এসেছে তার নাম।

সেই ম্যাসেজে মিশে রয়েছে বিদিশার হতাশা। বুধবার মৃত্যু হয়েছে তার। তার আগে পর্যন্ত তার সঙ্গে কথা হয়েছে বান্ধবী দিয়া দাসের। সেইসঙ্গে হোয়াটসঅ্যাপ চ্যাটও হয়েছিল। সেই চ্যাট সামনে এনেছে বান্ধবী। সেটা ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।

বিদিশা সরাসরি লিখেছে সে অনুভবকে ছাড়া বাঁচবে না। শুধু ওকে চাইতো সে। কোনোভাবে তার কিছু হয়ে গেলে ছেলেটিকে জানিয়ে দিতে যে সে ওকে ভালোবাসতো খুব। মা-বাবার থেকেও তাকে বেশি ভালোবাসতো বিদিশা।

তবে শোনা গেছে ছেলেটির অনেক বান্ধবী রয়েছে। বিদিশার আত্মহত্যার পর ছেলেটিকে সরাসরি ফোন করে বান্ধবী। এমনকি ছেলেটিকে আসার কথা বলে সে। সে জানায় আসতে পারবে না। পাল্টা বান্ধবী প্রশ্ন করে সে কি বিদিশাকে ভালোবাসতো? তখন বলে কোনদিনও সে ওকে এমন বলেনি। কিন্তু নাইট স্টে করতো।

এবার এই সমস্ত অভিযোগের বিরুদ্ধে মুখ খুলল প্রেমিক অনুভব। জানিয়েছে ফেব্রুয়ারি মাসে দু’জনের পরিচয় হয়। আগেই দুবার আত্মহত্যা করতে গিয়েছিল।

তারপর ওই টেলি অভিনেত্রী একাধিকবার তাকে প্রেমের প্রস্তাব দিয়েছে কিন্তু সে কোনওদিন সম্পর্কে জড়াননি। পাশাপাশি কাজ নিয়েও নাকি সে হতাশাগ্রস্ত ছিল। প্রথম থেকেই ছেলেটিকে তার দেখাশোনা করতো। তাই সেটা ভালো লেগেছিল অভিনেত্রীর। তবে সে যখন প্রেমের প্রস্তাব দেয় ছেলেটি জানায় বন্ধু হিসেবে পাশে থাকবে।

অনুভব জানিয়েছে সে চায় সঠিক তদন্ত হোক এবং সম্পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছে। যখন বিদিশার মৃত্যুর খবর জানায় বান্ধবীরা তখন অনুভব ভেঙে পড়ে। প্রথমে বিশ্বাস করেনি।

Piya Chanda

                 

You cannot copy content of this page