জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

[rank_math_breadcrumb]

Bangla Serial

Sonar Songsar Award: আসছে জি বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ড! মঞ্চে সেরা বরের সম্মান পাওয়ার দৌড়ে এগিয়ে গৌরী এলো’র ‘ঈশান’ ও রাঙা ব‌উ ধারাবাহিকের ‘কুশ’! আপনি কাকে চান?

জীবনের অপর নাম জি বাংলা(Zee Bangla)। এমনটাই বলে থাকে জি বাংলা চ্যানেল কর্তৃপক্ষ‌। আর এই কথা সার্থকও বটে। বাঙালি মা- কাকিমাদের সন্ধ্যে জমিয়ে দিতে এই ধারাবাহিকগুলি(Serials) অব্যর্থ, তাঁদের একঘেয়ে সন্ধ্যেগুলো রাঙিয়ে দিয়ে যায় যে ধারাবাহিকগুলো তা জীবন বদলের নামান্তরই বটে।

আর প্রতিবছরের ন্যায় এই বছরও আয়োজিত হতে চলেছে জি বাংলার সোনার সংসার অ্যাওয়ার্ড। দর্শকদের মনোরঞ্জনে কোনও খামতি রাখেনা এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি! এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সেরাদের হাতে তুলে দেওয়া হয় বিজয়ীর সম্মান! চলতি বছরেও তাই আয়োজিত হতে চলেছে জি বাংলা সোনার সংসার পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি।

এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানটিতে বর্তমান এবং অতীতের বিভিন্ন তারকার সমাগম হয়! এবারেও সেই ধারাবাহিকতাতেই শুরু হয়ে গেছে এই অনুষ্ঠানের প্রস্তুতি পর্ব। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে এই অনুষ্ঠানের প্রমো! যেখানে পর্না থেকে জুঁই, মিঠাই, জগদ্ধাত্রী, সৃজন, কুশ, ঈশান, স্বয়ম্ভু সবার দেখা মিলেছে! অর্থাৎ জমজমাটি হতে চলেছে জি বাংলা সোনার সংসার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মঞ্চ! চলতি বছর মেলার থিমে সাজানো হয়েছে প্রোমো।

ভোটের মাধ্যমে নিজেদের প্রিয় নায়ক, নায়িকা, ধারাবাহিককে ভোট দিয়ে এই মঞ্চে বিজয়ী হিসেবে দেখতে পারেন দর্শকরা। অনেকেই চান তাঁদের প্রিয় ধারাবাহিকের নায়ক নায়িকারাই যেন এই শ্রেষ্ঠ সম্মান হাতে তুলে নেন। চলতি বছরও শ্রেষ্ঠ সম্মানে দৌড়ে রয়েছেন জি বাংলার একাধিক নায়ক নায়িকা। সেই সঙ্গে রয়েছে দর্শকদের প্রিয় ধারাবাহিক গুলিও। সেরা বর, সেরা স্ত্রী, সেরা পরিবারের মতো ক্যাটাগরিতে লড়াই হয় একটি ধারাবাহিকের সঙ্গে অন্য ধারাবাহিকের। আর জানা যাচ্ছে শ্রেষ্ঠ সম্মানের এই লড়াইয়ে সেরা বরের জন্য এগিয়ে রয়েছেন, গৌরী এলো ধারাবাহিকের ঈশান, এবং সেইসঙ্গে কিছুদিন আগেই শুরু হওয়া ধারাবাহিক রাঙা বউ থেকে কুশ। সোশ্যাল মাধ্যমে এক ভক্ত লিখেছেন, “এবার জি বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ড এর সেরা বর পেতে পারে।
ঈশান ও কুশ।” এবার দেখার ভক্তের এই ইচ্ছে পূরণ হয় কিনা।

TollyTales Entertainment Desk

                 

You cannot copy content of this page