জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

প্রতিশোধের আগুনে পুড়ল রক্তের সম্পর্কও! উজিকে জীবনের বাইরে ছুড়ে ফেলল নিশা! বিয়ের মণ্ডপ থেকে সরাসরি জেল! জিতের বিশ্বাসঘাতকতায় ফের জেগে উঠল নিশার প্রতিশো’ধের আ’গুন! ‘জোয়ার ভাঁটা’য় আসছে ধুন্ধুমার পর্ব!

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘জোয়ার ভাঁটা’য় (Jowar Bhanta) আসতে চলেছে একের পর এক চমকপ্রদ মোড়। সম্প্রতি প্রকাশিত নতুন প্রোমো দেখে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে পৌঁছেছে। দীর্ঘদিনের টানাপোড়েন, ভুল বোঝাবুঝি এবং লুকোনো সত্যের পর এবার গল্প এমন এক জায়গায় পৌঁছেছে, যেখানে ভালোবাসা, বিশ্বাস এবং দায়িত্ব একে অপরের মুখোমুখি দাঁড়িয়ে পড়েছে। প্রোমোতে দেখা যাচ্ছে, উজি প্রাণপণ চেষ্টা করছে নিশাকে নতুন জীবনের পথে ফিরিয়ে আনতে। তার বিশ্বাস, অতীতের সমস্ত ভুল শুধরে নিয়ে সত্যিকারের পরিবর্তনের সুযোগ এখনও রয়েছে।

সেই কারণেই সে নিশাকে বোঝাতে থাকে, লুকিয়ে রাখা সমস্ত টাকা ফেরত দিয়ে দিতে। উজির প্রশ্ন, ভালোবাসার জন্য কি এতটুকু ত্যাগ করা সম্ভব নয়? উজির কথায় ধীরে ধীরে মন গলতে শুরু করে নিশার। এতদিন যে টাকা সে আগলে রেখেছিল, শেষ পর্যন্ত তা ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় সে। ভালোবাসার মানুষের ভবিষ্যৎ এবং সম্পর্কটাকে বাঁচিয়ে রাখার আশাতেই এই কঠিন পদক্ষেপ নেয় নিশা। প্রোমোতে দেখা যায়, নিজের অতীতকে পিছনে ফেলে নতুনভাবে জীবন শুরু করার স্বপ্ন দেখতে শুরু করেছে সে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যে জিৎ এবং নিশার বিয়ের আয়োজনও সম্পন্ন হয়।

বিয়ের সাজে নিশার চোখে তখন নতুন জীবনের আশা, নতুন সম্পর্কের স্বপ্ন এবং ভবিষ্যৎ নিয়ে অজস্র পরিকল্পনা। সবকিছু যেন ধীরে ধীরে সুখের পরিণতির দিকেই এগোচ্ছে বলে মনে হয়। কিন্তু সেই আনন্দের আবহের মধ্যেই সামনে আসে গল্পের সবচেয়ে বড় ধাক্কা। বিয়ের দিনই দেখা যায় বাড়িতে এসে পৌঁছেছে পুলিশ। আর তাদের লক্ষ্য একটাই, নিশাকে গ্রেফতার করা। ঠিক সেই মুহূর্তে দর্শকরা জানতে পারেন জিতের মনের আসল কথা। সে মনে মনে বলে, “তার কাছে ভালোবাসার থেকে কাজের দায়িত্বটা আগে।” অর্থাৎ ব্যক্তিগত সম্পর্কের চেয়ে নিজের দায়িত্বকেই বেশি গুরুত্ব দিয়েছে সে।

এই ঘটনার পর মুহূর্তের মধ্যেই বদলে যায় পুরো পরিস্থিতি। যে বিয়ের মণ্ডপে নতুন জীবনের সূচনা হওয়ার কথা ছিল, সেই জায়গাই পরিণত হয় বিচ্ছেদ এবং বিশ্বাসভঙ্গের সাক্ষীতে। ঘটনার পর উজি সরাসরি প্রশ্ন তোলে জিতের বিরুদ্ধে। সে জানতে চায়, কথা দেওয়ার পরও কেন সে নিজের প্রতিশ্রুতি রাখল না। কারণ একসময় উজিকে জিৎ আশ্বাস দিয়েছিল, নিশা যদি সত্যিই ভালো পথে ফিরে আসে তাহলে তাকে জেলে পাঠানো হবে না এবং তার কোনও ক্ষতি হতে দেওয়া হবে না। উজির সেই প্রশ্নের জবাবে জিৎ স্পষ্ট জানিয়ে দেয়, “নিশা মিত্রর সারা জীবনের দায়িত্ব নিয়েছি কিন্তু মহারানীর কাছে আমি হারতে পারবো না।”

অন্যদিকে এই ঘটনার পর নিশার মধ্যেও দেখা যায় এক নাটকীয় পরিবর্তন। যে মানুষটি ভালোবাসার টানে অতীত ভুলে নতুন জীবন শুরু করতে চেয়েছিল, সেই মানুষটিই আবার ফিরে যায় পুরনো কঠোর অবস্থানে। গ্রেফতার হওয়ার আগে উজিকে সে জানিয়ে দেয়, তাদের মধ্যে থাকা রক্তের সম্পর্ক এবং বোনের সম্পর্ক আজ থেকে শেষ। পাশাপাশি সে আরও বলে, “একদিন এই পুলিশ এবং আইন নিশাকে কুর্নিশ জানাবে।” এখান থেকেই শুরু হতে চলেছে নিশা মিত্রর নতুন লড়াই এবং প্রতিশোধের অধ্যায়। ধারাবাহিকের এই বিশেষ পর্ব সম্প্রচারিত হবে আগামী ১৫ ও ১৬ জুন।

Piya Chanda

                 

You cannot copy content of this page