জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

নায়িকা হয়েও নিজেকে কখনও ‘হিরোইন’ ভাবেননি, ছোটপর্দায় সাইড রোলেও সন্তুষ্ট! বর্তমানে একটা সিরিয়াল করেই মাটিতে পা না পড়া অভিনেত্রীদের বিনয়ের পাঠ পড়ালেন অভিনেত্রী মৌমিতা চক্রবর্তী!

বাংলা টেলিভিশনের দর্শকদের কাছে ‘মৌমিতা চক্রবর্তী’ (Moumita Chakraborty) এক অত্যন্ত পরিচিত নাম। দীর্ঘদিন ধরে ছোটপর্দা এবং বড়পর্দা দুই ক্ষেত্রেই সমান দক্ষতায় কাজ করে এসেছেন তিনি। একসময় একাধিক ছবিতে নায়িকা হিসেবেও দেখা গিয়েছিল তাঁকে। আবার পরবর্তী সময়ে ধারাবাহিকে নানান ধরনের গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে নিজের আলাদা পরিচয় তৈরি করেছেন। সম্প্রতি তাঁকে আবারও এক বিধবা নারীর চরিত্রে দেখা যাচ্ছে। সেই চরিত্র প্রসঙ্গে কথা বলতে গিয়েই নিজের অভিনয়জীবন এবং শিল্পীসত্ত্বা নিয়ে এমন কিছু মন্তব্য করেছেন, যা নতুন করে আলোচনায় এনেছে অভিনেত্রীকে।

বিশেষ করে বর্তমান সময়ে যখন জনপ্রিয়তা পাওয়া মাত্রই অনেক শিল্পী নিজেদের নিয়ে বড় বড় দাবি করতে শুরু করেন, সেখানে মৌমিতার বক্তব্য অনেকেরই নজর কেড়েছে। প্রসঙ্গত, মৌমিতার অভিনয়জীবনের শুরুটাও ছিল বেশ অন্যরকম। কলেজে পড়ার সময় একটি ফটোশুটের সূত্রে প্রথম মডেলিংয়ের সুযোগ পান তিনি। সেখান থেকেই পরে ধারাবাহিকে অভিনয়ের দরজা খুলে যায়। এরপর ধীরে ধীরে ছোটপর্দা পেরিয়ে বড়পর্দাতেও নিজের জায়গা তৈরি করেন। একসময় টানা বেশ কয়েক বছর চলচ্চিত্রে কাজ করেছেন এবং জনপ্রিয় নায়িকাদের তালিকাতেও জায়গা করে নিয়েছিলেন।

এমনকি বাংলা ছবির প্রথম সারির তারকাদের বিপরীতেও অভিনয় করেছেন তিনি। কিন্তু এত দীর্ঘ পথ পেরিয়েও নিজের পরিচয় নিয়ে তাঁর ভাবনায় কোনও পরিবর্তন আসেনি বলেই মনে করছেন অনেকে। অভিনয়ের জন্য কখনও আলাদা কোনও প্রশিক্ষণ নেননি মৌমিতা। কাজ করতে করতেই শিখেছেন, ভুল করেছেন, বকুনি খেয়েছেন এবং অভিজ্ঞদের কাছ থেকে শিক্ষা নিয়েছেন। অনেকবার তিনি জানিয়েছেন, পুরনো দিনের পরিচালকদের কঠোর শাসনই তাঁকে অনেক কিছু শিখিয়েছে। দীর্ঘ প্রায় তিন দশকের কেরিয়ারে সাফল্যের পাশাপাশি কিছু অপূর্ণতাও এসেছে। ব্যক্তিগত সিদ্ধান্তের কারণে একটা সময় কাজ থেকে কিছুটা দূরে সরে গিয়েছিলেন বলেও অকপটে স্বীকার করেছেন তিনি।

তবে সেই সব অভিজ্ঞতা তাঁর শিল্পীসত্তাকে আরও পরিণত করেছে বলেই মনে করেন ঘনিষ্ঠ মহল। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই চরিত্র নিয়ে কথা বলতে গিয়ে মৌমিতা বলেন, “আমি একজন অভিনেত্রী। একটা সময় হিরোইনও হয়েছিলেন, পরপর কিছু ছবিতে। কিন্তু তখনও নিজেকে অভিনেত্রীই মনে করেছি, হিরোইন নয়। আজও ঠিক তাই মনে করি। আর এমন চরিত্র তো একজন অভিনেত্রীর ক্ষেত্রে চ্যালেঞ্জ। আপনারা হয়তো জানেন এমনই একটি চরিত্র দিয়ে আবার জনপ্রিয়তা পেয়েছিলাম আমি, বলতে গেলে আমার সেকেন্ড ইনিংস শুরু হয়েছিল।” তাঁর এই মন্তব্য থেকেই স্পষ্ট, পর্দায় চরিত্রের গুরুত্বই তাঁর কাছে সবসময় বেশি।

WhatsApp Image 2026 06 12 at 17.38.50

নায়িকা, পার্শ্বচরিত্র বা অন্য কোনও পরিচয়ের চেয়ে অভিনয়টাই যে তাঁর কাছে প্রধান, সেই ভাবনাই আবারও সামনে এসেছে এই বক্তব্যে। বর্তমানে বাংলা ধারাবাহিকে বয়স অনুযায়ী বিভিন্ন চরিত্রে অভিনয় করলেও কাজের প্রতি তাঁর আগ্রহ একটুও কমেনি। বরং নতুন ধরনের চরিত্রকে এখনও তিনি চ্যালেঞ্জ হিসেবেই দেখেন। সম্প্রতি বিধবার চরিত্র নিয়ে তাঁর মন্তব্যের পর অনেক দর্শকই বলছেন, এত সাফল্য, এত জনপ্রিয়তা এবং দীর্ঘ কেরিয়ারের পরও মৌমিতা চক্রবর্তীর মধ্যে যে সরলতা ও মাটির কাছাকাছি থাকার মানসিকতা রয়েছে, সেটাই তাঁকে অন্যদের থেকে আলাদা করে। আর সেই কারণেই প্রজন্ম বদলালেও দর্শকদের কাছে তাঁর গ্রহণযোগ্যতা আজও অটুট রয়েছে।

Piya Chanda

                 

You cannot copy content of this page