বাংলা ধারাবাহিকের দুনিয়ায় প্রতি সপ্তাহেই চলে জনপ্রিয়তার লড়াই। দর্শকদের পছন্দ আর ভালোবাসার প্রতিফলন দেখা যায় টিআরপি তালিকায়। ১১ জুন বৃহস্পতিবারের টিআরপি রিপোর্টেও দেখা গেল সেই লড়াইয়ের ছবি। এবারও সেরার মুকুট ধরে রাখল ‘জোয়ার ভাঁটা’। অন্যদিকে নতুন ধারাবাহিক থেকে পুরনো জনপ্রিয় সিরিয়াল, সবাই নিজের জায়গা ধরে রাখার লড়াইয়ে নেমেছে।
টিআরপি তালিকায় পঞ্চম স্থান দখল করেছে ‘প্রোফেসর বিদ্যা ব্যানার্জি’ এবং ‘অন্নপূর্ণার লক্ষ্মীরা’ দু’টি ধারাবাহিকই পেয়েছে ৪.৬ রেটিং। এর মধ্যে ‘অন্নপূর্ণার লক্ষ্মীরা’র ওপেনিং টিআরপি নিয়েও দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। তালিকায় চতুর্থ স্থানে রয়েছে ‘তারে ধরি ধরি মনে করি’ ধারাবাহিকটির ঝুলিতে এসেছে ৪.৭ নম্বর।
তৃতীয় স্থানে রয়েছে একসঙ্গে তিনটি ধারাবাহিক। ‘পরশুরাম’, ‘প্রতিজ্ঞা’ এবং ‘গঙ্গা’ তিনটি সিরিয়ালই পেয়েছে ৪.৮ রেটিং, অর্থাৎ খুব সামান্য ব্যবধানে এগিয়ে-পিছিয়ে রয়েছে ধারাবাহিকগুলি। প্রতিটি গল্পের টান এবং চরিত্রের জনপ্রিয়তা দর্শকদের ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে।
এরপর দ্বিতীয় স্থানে রয়েছে ‘পরিণীতা’ ৪.৯ টিআরপি নিয়ে ধারাবাহিকটি শক্ত অবস্থান তৈরি করেছে। তবে এবারও প্রথম স্থান হাতছাড়া করেনি ‘জোয়ার ভাঁটা’। ৪৫ মিনিটের এই ধারাবাহিক পেয়েছে ৫.৩ রেটিং। ফলে একক স্লট লিড নিয়েও নজর কেড়েছে ধারাবাহিকটি।
দেখে নেওয়া যাক আজকের টিআরপি তালিকা
১)জোয়ার ভাঁটা – ৫.৩
২) পরিণীতা – ৪.৯
৩) পরশুরাম, প্রতিজ্ঞা, গঙ্গা – ৪.৮
৪) তারে ধরি ধরি মনে করি – ৪.৭
৫) প্রোফেসর বিদ্যা ব্যানার্জি, অন্নপূর্ণার লক্ষ্মীরা – ৪.৬
আরও পড়ুনঃ একেই বলে পেশাদারিত্ব! পা ভেঙেছে নায়কের, নায়িকার গলায় তীব্র ব্যথা! ডাক্তারের বারণ সত্ত্বেও দমেননি কেউ! আরাত্রিকা ও অভিষেকের তীব্র পেশাদারিত্বকে কুর্নিশ ‘জোয়ার ভাঁটা’-র দিদি চাঁদনির!
সব মিলিয়ে ১১ জুনের টিআরপি তালিকায় দেখা গেল জমজমাট লড়াই। সামান্য ব্যবধানেই বদলে যেতে পারে অবস্থান, তাই আগামী সপ্তাহে কোন ধারাবাহিক দর্শকদের মন জয় করে এগিয়ে যায়, সেটাই এখন দেখার।
