জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

কখনও প্রেমিক, আবার কখনও খু’নি! “চরিত্রটার প্রশংসা না করলেও অভিনেতার প্রশংসা করতেই হবে”, ‘কমলা নিবাস’-এ সম্রাট হয়ে ধ্রুবজ্যোতির অভিনয়ে মুগ্ধ দর্শক! একই মানুষের দুই চরিত্র, মুহূর্তে অভিব্যক্তি বদল দেখে প্রশংসার ঝড় নেটপাড়ায়!

জি বাংলার ধারাবাহিক ‘কমলা নিবাস’-এ (Kamala Nibas) সম্রাট চরিত্রটি এখন দর্শকদের কাছে অন্যতম আলোচনার বিষয়। গল্পে এই চরিত্রের আচরণ যেমন মুহূর্তে বদলে যায়, তেমনই সেই পরিবর্তন পর্দায় ফুটিয়ে তুলছেন অভিনেতা ধ্রুবজ্যোতি সরকার (Dhruba Jyoti Sarkar)। সাম্প্রতিক পর্ব দেখার পর সমাজমাধ্যমে দর্শকদের একটাই কথা, সম্রাট চরিত্রটিকে তিনি এতটাই স্বাভাবিকভাবে তুলে ধরছেন যে অনেক সময় মনে হয় না তিনি অভিনয় করছেন। বরং যেন বাস্তবের একজন মানুষকে দেখানো হচ্ছে। চরিত্রটি নিয়ে বিতর্ক থাকলেও অভিনেতার অভিনয় দক্ষতার প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন অনুরাগীরা।

একজন দর্শক লিখেছেন, “কখনো প্রেমিক, আবার কখনো খুনি… লাভ অ্যান্ড ওয়ার ইন সম্রাটস পার্সোনালিটি। আই অ্যাম জাস্ট শকড! একজন অভিনেতা এতটা নিখুঁত অভিনয় কীভাবে করতে পারে? ধ্রুব দা যেন সম্রাট চরিত্রটাকে পুরোপুরি জীবন্ত করে তুলেছে। একবারও মনে হয় না যে এটা অভিনয়। মনে হয় যেন বাস্তবেরই একজন মানুষকে দেখছি। চরিত্রটার প্রশংসা না করলেও, অভিনেতার প্রশংসা করতেই হবে।” এই মন্তব্যের সঙ্গে একমত হয়েছেন আরও বহু দর্শক। তাঁদের মতে, ধ্রুবর অভিনয়ের কারণেই সম্রাট চরিত্রটি এতটা বিশ্বাসযোগ্য হয়ে উঠেছে।

বিশেষ করে সম্রাটের মুখের অভিব্যক্তির পরিবর্তন দর্শকদের সবচেয়ে বেশি মুগ্ধ করছে। একজন নেটিজেন লিখেছেন, “দ্য ওয়ে হি চেঞ্জেস হিজ এক্সপ্রেশন ইন আ সেকেন্ড… হাউ, ম্যান, হাউ?” অনেকের বক্তব্য, খুব অল্প সময়ের মধ্যেই সম্রাটের শান্ত, ভালোবাসায় ভরা মুখ থেকে হঠাৎ রাগে ভরা ভয়ংকর চেহারায় বদলে যাওয়া সত্যিই অবাক করার মতো। এই পরিবর্তন এতটাই নিখুঁতভাবে ধরা পড়ছে যে দর্শকদের কাছে সেটাই এখন ধারাবাহিকের অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে।

সাম্প্রতিক পর্বে দেখা গেছে, কিছুক্ষণ আগেও সম্রাট ভালোবাসা দিয়ে নিজের স্ত্রীর পায়ে মালিশ করে দিচ্ছে। কিন্তু পরের মুহূর্তেই সেই মানুষটিই এতটাই বদলে যায় যে ঝিনুকের ওপরেও আঘাত করতে পারে। এই দুই বিপরীত স্বভাব একই চরিত্রে যেভাবে দেখানো হচ্ছে, সেটাই দর্শকদের সবচেয়ে বেশি চমকে দিচ্ছে। একজন দর্শক এই প্রসঙ্গে লিখেছেন, “কিছুক্ষণ আগেও সে যেন একজন প্রেমিক, নিজের স্ত্রীর পায়ে মালিশ করে দিচ্ছে। আবার মুহূর্তের মধ্যেই সে যেন সম্পূর্ণ অন্য একজন, যে ঝিনুককেও আঘাত করতে পারে। ওয়ান পারসন, টু কমপ্লিটলি ডিফারেন্ট পার্সোনালিটিজ।”

সমাজমাধ্যমে এখন অনেকেই বলছেন, সম্রাট চরিত্রটিকে ভালো বা খারাপ হিসেবে বিচার করার আগে অভিনেতা ধ্রুবর অভিনয়কে আলাদা করে স্বীকৃতি দেওয়া উচিত। তাঁদের মতে, একটি চরিত্রকে এত বাস্তব করে তোলা সহজ নয়। এক সেকেন্ডে আবেগের এমন পরিবর্তন, চোখের ভাষা, শরীরী অভিব্যক্তি এবং সংলাপ বলার ভঙ্গি সব মিলিয়ে ধ্রুব দর্শকদের মনে আলাদা জায়গা করে নিয়েছেন। তাই সম্রাট চরিত্রটি যতই বিতর্ক তৈরি করুক না কেন, অভিনেতার অভিনয় যে এই মুহূর্তে দর্শকদের সবচেয়ে বেশি প্রশংসা কুড়োচ্ছে, তা সমাজমাধ্যমের প্রতিক্রিয়াতেই স্পষ্ট।

Rimi Datta

রিমি দত্ত কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর। কপি রাইটার হিসেবে সাংবাদিকতা পেশায় চার বছরের অভিজ্ঞতা।

                 

You cannot copy content of this page