জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

বউকে নিয়ে ঘরে ঢুকতেই সব ওলটপালট! যাকে আড়াল করে এতদিন চলছিল সব, সেই ইন্দ্রাণীর সামনেই কুসুমের গৃহপ্রবেশ! ছেলের বউকে দেখে কী সিদ্ধান্ত নেবে দেবী মা? আয়ুষ্মানের সব পরিকল্পনা কি ভেস্তে গেল? ‘কুসুম’-এর ধুন্ধুমার পর্ব মিস করবেন না!

জি বাংলার ধারাবাহিক ‘কুসুম’-এ (Kusum) আবারও বড় চমক নিয়ে হাজির হয়েছে গল্প। সম্প্রতি পর্বে দেখা যাচ্ছে ইন্দ্রাণীর অজান্তেই বিয়ে করে ফেলেছে আয়ুষ্মান এবং কুসুম। শুধু বিয়ে করেই থেমে থাকেনি তারা, নববধূকে নিয়ে বাড়িতেও পৌঁছে গিয়েছে আয়ুষ্মান। বাড়িতে তাঁদের স্বাগত জানাতে দেখা যায় আয়ুষ্মানের বাবাকে। পরিবারের একাংশ নবদম্পতিকে ঘরে তোলার প্রস্তুতি নিচ্ছে। কিন্তু ঠিক সেই সময়েই ঘটে যায় নতুন ঘটনা। বাড়ির দরজায় এসে উপস্থিত হয় ইন্দ্রাণী। আর সেখান থেকেই গল্পে তৈরি হয় নতুন উত্তেজনা। দর্শকদের মধ্যেও শুরু হয়েছে জোর আলোচনা।

নতুন প্রোমোতে দেখা যায়, কুসুম যখন বাড়িতে প্রবেশ করতে যাচ্ছে, তখনই ইন্দ্রাণী সেখানে এসে পৌঁছায়। তাকে দেখে বাড়ির সকলে কিছুটা অস্বস্তিতে পড়ে যায়। বিশেষ করে আয়ুষ্মানের কাকিমা দ্রুত গিয়ে পরিবারের অন্যদের খবর দেন। বিষয়টি বুঝতে পেরে ইন্দ্রাণীও তাড়াতাড়ি ঘটনাস্থলে চলে আসে। পরিস্থিতি দেখে সে প্রশ্ন তোলে, তাকে আড়ালে রেখে কাকে বরণ করে ঘরে তোলা হচ্ছে? এই দৃশ্য সামনে আসতেই দর্শকদের মধ্যে কৌতূহল আরও বেড়েছে। কারণ এতদিন ধরে আয়ুষ্মান ও কুসুমের সম্পর্কের বিষয়ে কিছুই জানত না ইন্দ্রাণী। ফলে সামনে কী প্রতিক্রিয়া আসতে চলেছে, তা নিয়েই জল্পনা শুরু হয়েছে।

গল্পের সাম্প্রতিক পর্বগুলোতেও একের পর এক নাটকীয় ঘটনা দেখানো হয়েছে। কিছুদিন আগে দেখা যায়, ইন্দ্রাণীর ইচ্ছার বিরুদ্ধে গণবিবাহের অনুষ্ঠানে গিয়ে সাতপাকে বাঁধা পড়ে আয়ুষ্মান ও কুসুম। বিয়ের পর কুসুমের বাবা মেয়েকে জানান, যেহেতু বিয়ের পর প্রথমবার সে শ্বশুর বাড়ি যাবে, তাই তিনি নিজে মেয়েকে এবং মেয়ের সব জিনিসকে ওই বাড়ি দিয়ে আসবেন। এই কথা শুনে দুশ্চিন্তায় পড়ে যায় কুসুম এবং আয়ুষ্মান। কারণ তারা জানত, ইন্দ্রাণী এখনও তাদের বিয়ের বিষয়টি জানে না। ফলে সত্যিটা প্রকাশ পেলে বড় সমস্যার মুখে পড়তে হতে পারে।

এরপর পরিস্থিতি সামাল দিতে আয়ুষ্মান কুসুমকে অনুরোধ করে, যেভাবেই হোক কুসুমের বাবাকে আটকাতে। কিন্তু সেই সময়ও তাদের বিরুদ্ধে নতুন পরিকল্পনা করতে দেখা যায় দেবলীনাকে। গল্পে দেখানো হয়েছে, কুসুম যখন সন্ধ্যায় আয়ুষ্মানের জন্য অপেক্ষা করছিল, তখন আচমকাই তার ঘরের প্রদীপ নিভে যায়। এই ঘটনাকে অশুভ ইঙ্গিত হিসেবেই দেখানো হয়েছে ধারাবাহিকে। অন্যদিকে আয়ুষ্মানকে ফোন দেখতে দেখতে রাস্তা পার হতে দেখা যায়। সেই সময় একটি গাড়ি দ্রুতগতিতে তার সামনে চলে এলেও অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়িয়ে যায় সে। এই দৃশ্যও গল্পে নতুন রহস্যের আবহ তৈরি করেছে।

বর্তমানে ধারাবাহিকটির গল্প দর্শকদের মধ্যে যথেষ্ট সাড়া ফেলেছে। টিআরপি তালিকাতেও ভালো ফল করছে ‘কুসুম’। নিয়মিতভাবে প্রথম পাঁচের মধ্যেই নিজেদের জায়গা ধরে রেখেছে এই মেগা। নতুন প্রোমো প্রকাশ্যে আসার পর দর্শকদের আগ্রহ আরও বেড়েছে। এখন সবার একটাই প্রশ্ন, কুসুমকে ছেলের বউ হিসেবে দেখে কি রেগে যাবে ইন্দ্রাণী, নাকি পরিস্থিতি মেনে নেবে? আয়ুষ্মান ও কুসুমের গোপন বিয়ে প্রকাশ্যে আসার পর পরিবারে কী নতুন ঝড় উঠবে, সেটাই এখন দেখার অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা। আগামী পর্বে সেই উত্তর মিলতে পারে বলেই মনে করা হচ্ছে।

Rimi Datta

রিমি দত্ত কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর। কপি রাইটার হিসেবে সাংবাদিকতা পেশায় চার বছরের অভিজ্ঞতা।

                 

You cannot copy content of this page