জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

বিগ বসের ঘরে একে দেখে একদমই বুদ্ধিমান মনে হয় না বরং মূ’র্খ লাগে! লাফটারসেন ‘স্ক্রিপ্ট কি নিজেই বানায় নাকি অন্য কেউ করে?’ সন্দেহ প্রকাশ রূপার

বিগ বস বাংলার ঘরে লাফটার সেনের আচরণ নিয়ে এবার প্রকাশ্যে ক্ষোভ জানালেন অভিনেত্রী রূপা ভট্টাচার্য। জনপ্রিয় এই সোশ্যাল মিডিয়া ক্রিয়েটরকে নিয়ে নিজের হতাশার কথা সোশ্যাল মিডিয়ায় লিখেছেন তিনি। একসময় লাফটার সেনের কনটেন্টের ভক্ত ছিলেন রূপা। কিন্তু রিয়ালিটি শোতে নিরঞ্জন মণ্ডলের আচরণ দেখে তাঁর সেই ধারণায় বদল এসেছে বলেই জানিয়েছেন অভিনেত্রী।

রূপার মতে, একজন বুদ্ধিমান ও মজার মানুষ রিয়ালিটি শোতে এসে হঠাৎ সম্পূর্ণ অন্যরকম হয়ে যেতে পারেন না। তিনি লিখেছেন, লাফটার সেনের কনটেন্টে যে বুদ্ধি ও হাস্যরস দেখা যায়, বিগ বসের ঘরে তার খুব একটা ছাপ তিনি দেখতে পাচ্ছেন না। পাশাপাশি অন্য প্রতিযোগীদের প্রসঙ্গ টেনে রূপা বলেন, সবাই ঝগড়াঝাঁটি করলেও প্রত্যেকের আচরণ একরকম নয়। তাঁর মতে, কনটেন্ট ক্রিয়েটর ঝিলমের কাজ দেখলেই তাঁর পরিচয় বোঝা যায়।

এরপরই নিরঞ্জনের আচরণ নিয়ে আরও সরাসরি মন্তব্য করেন রূপা। তাঁর অভিযোগ, নিরঞ্জনের মধ্যে এখন সেই বুদ্ধি বা হাস্যরসের প্রকাশ দেখা যাচ্ছে না, যা তাঁর আগের কাজগুলিতে পাওয়া যেত। বিশেষ করে জন্মাষ্টমীর একটি টাস্কে অকারণে চিৎকার করার বিষয়টি তাঁর নজরে এসেছে। এমন আচরণকে তিনি অতিরিক্ত মনোযোগ পাওয়ার চেষ্টা বলেও উল্লেখ করেছেন এবং লাফটার সেনকে ‘বুদ্ধিহীন’, ‘ভুয়ো’ ও ‘ইডিয়ট’ বলেও কটাক্ষ করেছেন।

শুধু আচরণ নয়, লাফটার সেনের কনটেন্ট নিয়েও প্রশ্ন তুলেছেন রূপা। তাঁর বক্তব্য, সোশ্যাল মিডিয়ায় বিপুল জনপ্রিয় এই ক্রিয়েটরের কনটেন্টের ভাবনা এবং স্ক্রিপ্ট সত্যিই তিনি নিজে তৈরি করেন কি না, তা নিয়েও এখন তাঁর মনে সন্দেহ তৈরি হয়েছে। রূপা জানতে চেয়েছেন, নিরঞ্জন কি নিজেই সবকিছু লেখেন, নাকি অন্য কারও তৈরি করা কনসেপ্টে শুধু অভিনয় করেন। তাঁর এই মন্তব্য ঘিরেই নতুন করে আলোচনা শুরু হয়েছে।

রূপার এই বক্তব্য প্রকাশ্যে আসার পর সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। অভিনেত্রী সোনালি চৌধুরী এবং পারোমিতা চৌধুরীরাও রূপার পর্যবেক্ষণের সঙ্গে একমত হয়েছেন বলে জানা গিয়েছে। পাশাপাশি বহু নেটিজেনও রূপার বক্তব্যকে সমর্থন করে নিজেদের মত জানিয়েছেন। ফলে প্রশ্ন উঠছে, বিগ বস বাংলার মঞ্চে লাফটার সেনের আচরণ কি তাঁর জনপ্রিয় ভাবমূর্তিতে প্রভাব ফেলছে?

Piya Chanda

                 

You cannot copy content of this page