জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

[rank_math_breadcrumb]

Bangla Serial

Mithai: নতুন টাইমিং নিয়ে এল মিঠাইয়ের প্রমো! বেবি বা’ম্প নিয়ে সাধভক্ষণ করবে মিঠাই, উচ্ছেবাবুও খাবে সাধ! এবার খেলা হবে মিঠাইতে

একটু আগে জি বাংলা নতুন বোমা ছুঁড়েছে যেখানে আমরা দেখতে পেয়েছি নতুন ধারাবাহিক সোহাগ জলের প্রমো। দু’ঘণ্টার মধ্যেই সোশ্যাল মিডিয়ায় খুলে গেছে এই ধারাবাহিকের ফ্যান পেজ। কোন ধারাবাহিক শেষ হবে সেটা বলা যাচ্ছে না তবে পিলু আর লালকুঠির দিকেই সকলের তাকিয়ে রয়েছেন।

এবার সবাই দাবি করেছিল যে নতুন ধারাবাহিকের প্রোমো দিয়ে দিলেন মিঠাই এর কোন প্রমো তো দিলেন না। এবার সকলেই আশা করেছিল নতুন প্রমো একটা আসবে এবং সেটা নতুন সময় নিয়ে। সন্ধ্যা সাড়ে সাতটার কিছু পরে দেখানো হলো সেই প্রমো যেখানে নতুন সময় ১৪ ই নভেম্বর সন্ধ্যা ছটা। এবার যারা যারা প্রমোটা টিভিতে দেখে ফেলেছেন তারা মাথা ঘুরে পড়ে রয়েছেন নিশ্চয়ই।

মিঠাই মা হবে সেটা আগেই বলে দিয়েছিলাম আরে প্রমোতে দেখানো হলো মিঠাইয়ের বেবি বা’ম্প। মিঠাইয়ের সাধ ভক্ষণ অনুষ্ঠান চলছে মোদক বাড়িতে। কিন্তু সেখানেও উচ্ছেবাবুর জড়তা কাটছে না। সে লজ্জা পাচ্ছে আস্তে তবে মিঠাই বলছে যে উচ্ছেবাবুও তো বাবা হবে তাই তার সঙ্গে বসে সাধ উচ্ছেবাবুও খাবে।


আর কিছুক্ষণ পরেই হয়তো ভাইরাল হবে এই প্রমো কিন্তু নতুন এই প্রমো দেখে অনেকেই বলতে বাধ্য হবেন যে এত তাড়াতাড়ি সবকিছু দেখানো হচ্ছে সেজন্য জিনিসটার মজাটাই পাওয়া যাচ্ছে না। তবে কি মিঠাই শীঘ্রই শেষ হবে কারণ এত জলদি লীপ নিচ্ছে। ছেলে মেয়ে বড় হয়ে গেছে দেখিয়ে দেবে আর তারপর ধারাবাহিক শেষ করে দেবে। এখন দেখা যাক নতুন দেখার পর ভক্তদের ঠিক কী প্রতিক্রিয়া হয়।

Nira

                 

You cannot copy content of this page