Mithai: মিঠাইয়ের চরিত্ররা খালি অন্যের গয়না পোশাক চুরি করে! এবার একই সিরিয়ালে দিদি নন্দার শাড়ি পরে নিল নিপা! “পুলিশবাবু বউকে একটা শাড়িও কিনে দেয় না?” খোঁচা দিলো মিঠাই হেটার্সরা

সিরিয়াল মানেই নিপাট বিনোদন এবং বিভিন্ন চরিত্রগুলি ধীরে ধীরে বাঙালি দর্শকদের একেবারে বাড়ির সদস্য হয়ে উঠেছে যেন। বিভিন্ন চ্যানেলের এমন বেশ কিছু চরিত্র রয়েছে বিভিন্ন ধারাবাহিকের যেগুলি এখন আর ধারাবাহিক বললে ভুল হবে বরং বলা যায় দর্শকদের বাড়ির ঘটনাই হয়ে উঠেছে।

এই উদাহরণস্বরূপ সবার আগে মাথায় আসে যার নাম সে হলো মিঠাই। মিষ্টি বিক্রেতা থেকে আজ সে শুধু মোদক পরিবারের নয়, হাজার হাজার ভক্তদের মনের মানুষ হয়ে উঠেছে। তার সঙ্গে সিডের সিধাই মোমেন্ট যেন একেবারেই মিস করা যায় না তাদের ভক্তদের কাছে।

তবে সম্প্রতি মিঠাইয়ের মৃত্যুর পর থেকে মিঠি গল্পে এসেছে এবং তার সঙ্গে আস্তে আস্তে সম্পর্ক তৈরি হচ্ছে সিদ্ধার্থর সেটাই দেখানো হচ্ছে। যদিও দর্শক বারবার চাইছে মিঠিকে নয় বরং মিঠাইকে। তবে এখন অবধি গল্পে এন্ট্রি হয়নি তার।

এর মধ্যে এক অদ্ভুত জিনিস নজরে পড়েছে মিঠাইয়ের কটাক্ষকারীদের। নন্দার শাড়ি নিপা নিয়ে নিলো। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় লেখালেখি শুরু করে দিয়েছে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা বা বলা ভালো মিঠাই হেটার্সরা। দিদি এবং বোন দুজনকেই একই শাড়ি পরে দেখা গেছে। সেই অংশ ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়।

এই ছবিটি ভাইরাল হতেই দর্শকরা রেগে লাল। যারা মিঠাইয়ের অন্ধভক্ত তাদের দাবি দিদির জিনিস বোন নিতেই পারে এমনটা যে কোন বাড়িতে হয়। মিঠাই হেটার্সরা আবার পাল্টা খোঁচা মেরে প্রশ্ন করছে নিপার বর পুলিশ অফিসার রুদ্র বাবু তার ছোট বউকে একটা শাড়িও কিনে দিতে পারেনি?

Nira

                 

You cannot copy content of this page