জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

টিআরপি সিংহাসনে বড়সড় পালাবদল! ‘পরশুরাম’কে টপকে প্রথম স্থানে ‘পরিণীতা’! এই সপ্তাহেও তালিকার বাইরে ‘চিরদিনই তুমি যে আমার’! বাকিরা কোন স্থানে?

ধারাবাহিক টেলিভিশন আমাদের দৈনন্দিন জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। সকালে চায়ের কাপ হাতে বসে বা সন্ধ্যায় কাজের ক্লান্তি ভুলে যাওয়ার জন্য মানুষ প্রিয় ধারাবাহিকে বেছে নেয়। গল্পের চরিত্রের আনন্দ-দুঃখ, তাদের সম্পর্কের টানাপোড়ন, কখনও হাসি কখনও কাঁদানোর মুহূর্ত—সবই দর্শকের হৃদয়ে গভীর ছাপ ফেলে। তাই ধারাবাহিকের জনপ্রিয়তা শুধুমাত্র গল্পের উপর নয়, দর্শকের সঙ্গে তার সম্পর্কের উপর নির্ভর করে।

ধারাবাহিকের দর্শকপ্রিয়তা বোঝার সবচেয়ে সঠিক উপায় হল সাপ্তাহিক টিআরপি তালিকা। কোন ধারাবাহিক দর্শকের মনে কতটা স্থান পেয়েছে, তার প্রমাণ মিলেই যায় এই রেটিং থেকে। প্রতিটি রেটিং দর্শকের প্রতিক্রিয়া দেখলে ধারাবাহিকের জনপ্রিয়তা স্পষ্ট হয়ে ওঠে।

১২ই ফেব্রুয়ারি, বৃহস্পতিবার, আজকের টিআরপি তালিকার শীর্ষে রয়েছে ধারাবাহিক পরিণীতা এবং বিদ্যা ব্যানার্জি। এই ধারাবাহিক দুটি আজ ৬.৬ টিআরপি নিয়ে প্রথম অবস্থানে। দর্শকরা এই ধারাবাহিককে গল্পের আবেগ, চরিত্রের বাস্তবতা এবং অভিনয়ের জন্য বেশ পছন্দ করছেন সেটাই বলাই বাহুল্য।

দ্বিতীয় স্থানে রয়েছে পরশুরাম ৬.৪ টিআরপি নিয়ে। গল্পের থ্রিলার এবং সামাজিক বার্তা দর্শকদের মুগ্ধ করছে। তৃতীয় স্থানে রাঙামতি ৬.০ টিআরপি নিয়ে এসেছে। এরপর ও মোর দরদিয়া ৫.৯ এবং তারে ধরি ধরি মনে করি ৫.৬ টিআরপি নিয়ে চতুর্থ ও পঞ্চম অবস্থানে। এই ধারাবাহিকগুলোও দর্শকের মন জয় করেছে তাদের সৃজনশীল গল্প এবং চরিত্রের আবেগপূর্ণ প্রদর্শনের মাধ্যমে।

দেখে নেওয়া যাক আজকের টিআরপি তালিকা

১. পরিণীতা, বিদ্যা ব্যানার্জি – ৬.৬
২. পরশুরাম – ৬.৪
৩. রাঙামতি – ৬.০
৪. ও মোর দরদিয়া – ৫.৯
৫. তারে ধরি ধরি মনে করি – ৫.৬

Piya Chanda

                 

You cannot copy content of this page