বাংলা টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক ‘পরিণীতা’ সম্প্রচার শুরু থেকেই দর্শকের মন জয় করেছে। প্রথমদিকে দর্শকরা ভাবতেন পার্দার পারুল অর্থাৎ ঈশানী হয়তো নতুন মুখ হওয়ায় ধারাবাহিকের সঙ্গে তাদের সংযোগ খুব বেশি স্থায়ী হবে না। কিন্তু কয়েক এপিসোডের মধ্যেই অভিনেত্রী তার অভিনয় দক্ষতা দিয়ে দর্শকের হৃদয় জয় করেছেন। পাশাপাশি উদয় প্রতাপ সিং, যিনি আগে মূলত সাইড ক্যারেক্টারে কাজ করতেন, এই ধারাবাহিকেই নায়ক হিসেবে প্রথমবার অভিনয় করে দর্শকের প্রশংসা অর্জন করেছেন শুধু তাই নয়, ধারাবাহিকটি টিআরপি লিস্টে একাধিকবার শীর্ষস্থান দখল করেছে।
বর্তমানে ধারাবাহিকে বসু বাড়িতে বিয়ের মরশুম চলছে। এই বিশেষ আয়োজনের শুটিংয়ে চাপ অনেক বেশি। প্রতিদিনের দৃশ্যধারায় কাস্ট ও ক্রু সবাই ব্যস্ত থাকায় কাজের চাপ সাধারণভাবেই বেড়ে গেছে কিন্তু ভালোবাসার সপ্তাহে এরই মাঝে নিজেদের অজানা দিক নিয়ে মুখ খুলেছেন ঈশানী চ্যাটার্জি এবং উদয় প্রতাপ সিং।
অভিনেতা-অভিনেত্রী উভয়ই জানিয়েছেন, কাজের এত চাপের মধ্যে তারা নিজেদের বন্ধুদের বিয়েতে যেতে পারছেন না। এমনকি তাদের সেটের তিনজন সহকর্মীর বিয়েও তারা মিস করেছেন। শুধু তাই নয়, এই ব্যস্ততা তাদের ব্যক্তিগত জীবনেও বড় প্রভাব ফেলছে। অভিনেত্রী আরও উল্লেখ করেছেন যে, তার মামার মেয়ের বিয়েও আসছে, কিন্তু সেটাতেও যাওয়ার সম্ভাবনা এখনো অনিশ্চিত।
এই প্রসঙ্গে অভিনেতা ইয়ার্কি করে ঈশানীর উদ্দেশ্যে বলে অভিনেত্রী নিজেও শীঘ্রই বিয়ে করতে চান, কিন্তু কাজের চাপের কারণে বারবার তার পরিকল্পনা ক্যানসেল হচ্ছে। কিন্তু অন্যদিকে, অভিনেত্রী জানিয়েছেন যে, তার বিয়ের সিদ্ধান্ত চাপের মধ্যে নেবেন না, বরং সবকিছু থেকে সময় নিয়ে সঠিকভাবে বিয়ে করবেন। এবং এখন বিয়ের কোন পরিকল্পনা নেই।
আরও পড়ুনঃ টিআরপি সিংহাসনে বড়সড় পালাবদল! ‘পরশুরাম’কে টপকে প্রথম স্থানে ‘পরিণীতা’! এই সপ্তাহেও তালিকার বাইরে ‘চিরদিনই তুমি যে আমার’! বাকিরা কোন স্থানে?
অভিনেত্রী আরও শেয়ার করেছেন তার প্রথম লাভ লেটারের কথা, যা তিনি ক্লাস নাইন-এ পেয়েছিলেন। সেখানে লেখা একটি কবিতা এখনও তার মনে স্পেশাল জায়গায় রয়েছে। তার কারণ একটাই, অভিনেত্রী জানিয়েছেন, নিজের শব্দের মাধ্যমে ভালোবাসাটাকে এতটা সুন্দরভাবে ফুটিয়ে তোলা যায় সেটা সত্যিই খুব সুন্দর ব্যাপার।
