Shweta-Rubel: শ্বেতার জন্মদিনে মাঝরাতে কেক নিয়ে হাজির রুবেল! মাই ফ্যামিলি লিখে তার ছবি দিলেন শ্বেতা, সম্পর্কে পড়লো সীলমোহর

বাংলা টেলিভিশনের একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন শ্বেতা ভট্টাচার্য। ছোট পর্দায় কাজ করতে করতে বর্তমানে তিনি বড় পর্দাতেও কাজ করেছেন। সম্প্রতি দেবের প্রযোজনায় দেব এবং মিঠুন চক্রবর্তীর সঙ্গে ছবি “প্রজাপতি”তে শুটিং শেষ করেছেন শ্বেতা। তবে এবার গুঞ্জন উঠেছে যে আবার তাকে দেখতে পাওয়া যাবে জি বাংলার একটি ধারাবাহিকে যেখানে তার বিপরীতে দেখতে পাওয়া যাবে অভিনেতা হানি বাফনাকে।

Actor Honey Bafna to feature in 'Rannaghar' - Times of India

বেশ কিছুদিন আগে শেষ হয়েছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক “যমুনা ডাকি”। যেখানে মুখ্য ভূমিকায় দেখা গিয়েছিল শ্বেতা ভট্টাচার্য এবং রুবেল দাসকে। তাদের একসাথে অভিনয় শুরু হওয়ার পর থেকেই গুঞ্জন উঠেছিল তারা দুজন প্রেমের সম্পর্ক রয়েছে। তবে অভিনেতা-অভিনেত্রী বারবার একথা অস্বীকার করে গেছেন। সম্প্রতি অভিনেতা রুবেল দাসের জন্মদিনেও শ্বেতা রাত বারোটায় কেক নিয়ে তাকে শুভেচ্ছা জানান। তারপরে এই জল্পনা আরো জোরালো হয়। কিন্তু অভিনেতা-অভিনেত্রী দুজনেই বলেন যে তারা দুজন খুব ভালো বন্ধু।

আর এবার এই জল্পনার প্রায় সত্যি হওয়ার দিকেই এগোলো। সম্প্রতি অভিনেত্রী তার সোশ্যাল মিডিয়ায় নিজের জন্মদিন পালনের কিছু মুহূর্তের ছবি শেয়ার করেন। অভিনেত্রী সেখানে হ্যাশট্যাগ দেন ‘মাই ফ্যামিলি’। আর সেই ছবিগুলোর মধ্যেই বেশ কিছু ছবিতে দেখতে পাওয়া গেল অভিনেতা রুবেল দাসকে। অভিনেতাকে শ্বেতার পরিবারের সাথে একসাথে অভিনেত্রীর জন্মদিন পালন করতে দেখা গেল এই দিন। আর তারপরেই দর্শকরা এই জল্পনাকে প্রায় সিলমোহর দিয়ে ফেলেছেন যে অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য এবং অভিনেতা রুবেল দাস সম্পর্কে রয়েছেন।

প্রসঙ্গত অভিনেত্রীর মতো অভিনেতা রুবেল দাসকে নিয়েও টলি পাড়ায় এখন গুঞ্জন, যে অভিনেতাও নতুন একটি ধারাবাহিকে ফিরতে চলেছেন জি বাংলা। যেখানে তাকে দেখতে পাওয়া যাবে জনপ্রিয় অভিনেত্রী পল্লবী শর্মার বিপরীতে। এবার শুধু দেখার, কবে অভিনেতা-অভিনেত্রী নিজেরাই তাদের সত্যি সম্পর্ককে দর্শকের সামনে আনেন।

Nira

                 

You cannot copy content of this page