জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

‘আমার ফোন থেকে বন্ধুদের নাম্বার চুরি করে…’, জন্মদিনের আগেই স্বামীর নামে ঝুড়ি ঝুড়ি অভিযোগ সামনে আনলেন রূপসা! অভিনেত্রীর অজান্তেই গোপনে ঠিক কী কী করেন স্বামী, সবটা এবার ফাঁস করলেন তিনি?

নতুন গাড়ির পর ফের বিশেষ উপহার অভিনেত্রীর বিনোদন জগতের পরিচিত মুখ রূপসা চট্টোপাধ্যায় পর্দায় যেমন বিভিন্ন ধরনের চরিত্রে দর্শকদের মন জয় করেছেন, তেমনই ব্যক্তিগত জীবন নিয়েও প্রায়ই থাকেন আলোচনায়। পরিবারকে নিয়ে বিশেষ দিন উদযাপন করতে তিনি বরাবরই ভালোবাসেন। আগামী ১৯ জুলাই তাঁর জন্মদিন। তবে সেই বিশেষ দিনের অপেক্ষা না করেই জন্মদিনের ছয় দিন আগে পরিবারের পক্ষ থেকে পেলেন এক চমক। সম্প্রতি নিজের সমাজমাধ্যমে একগুচ্ছ ছবি ভাগ করে নেন অভিনেত্রী। সেখানে দেখা যায়, বাড়িতেই সাজানো হয়েছে প্রি বার্থডে উদযাপনের আয়োজন। বাবা, মা, শ্বশুর, শাশুড়ি, স্বামী, সন্তান এবং ঘনিষ্ঠ বন্ধুরা একসঙ্গে উপস্থিত ছিলেন এই বিশেষ মুহূর্তে। এত সুন্দর আয়োজন দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন রূপসা।

কিছুদিন আগেই নিজের জন্মদিন উপলক্ষে নিজেকেই একটি নতুন গাড়ি উপহার দিয়েছিলেন অভিনেত্রী। স্টিল রঙের একটি Renault Kwid কিনেছেন তিনি। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, কলকাতায় এই গাড়ির অনরোড দাম প্রায় ৪.৫৩ লক্ষ টাকা থেকে ৫.৬১ লক্ষ টাকার মধ্যে। সেই আনন্দ কাটতে না কাটতেই পরিবারের কাছ থেকে আরও একটি বড় সারপ্রাইজ পেলেন রূপসা। অভিনেত্রীর অজান্তেই অনেকদিন ধরে চলেছে এই পরিকল্পনা। ঘর সাজানো থেকে শুরু করে অতিথিদের আমন্ত্রণ, খাবারের ব্যবস্থা এবং উপহার, সবকিছুই গোপনে প্রস্তুত করেছিলেন তাঁর কাছের মানুষরা। আর সেই আয়োজন সামনে আসতেই খুশিতে ভরে ওঠে অভিনেত্রীর মন।

সোশ্যাল মিডিয়ায় নিজের অনুভূতি জানিয়ে রূপসা লেখেন, “যখনই দেখি এই মানুষগুলো আমাকে এতটা ভালবাসে, মনে হয় নিশ্চয়ই অনেক ভালো কাজ করে তারপরেই জন্মে এই মানুষগুলোকে আমার পরিবার হিসেবে পেয়েছিলাম।” এরপর তিনি জানান, তাঁর অজান্তে এই অনুষ্ঠান সফল করতে পরিবারের সদস্যরা অনেক পরিশ্রম করেছেন। অভিনেত্রীর কথায়, “আমার ফোন থেকে বন্ধুদের নাম্বার চুরি করে তাদের ডেকে আনা, এত ভালো ভালো রান্না করা, তারপর আবার এত উপহার দিয়ে আমাকে রানীর মতো করে রাখা, এই সবটার জন্য ধন্যবাদ বলে ছোট করার মতো সাহস আমি দেখাবো না।” শেষে ঈশ্বরের কাছে প্রার্থনা করে তিনি লেখেন, “শুধু ভগবানের কাছে কামনা করব সারাটা জীবন যেন এই রকমই থাকি আমরা। ভালোবাসায়।”

রূপসার এই পোস্ট প্রকাশ্যে আসতেই শুভেচ্ছায় ভরিয়ে দেন অনুরাগীরা। অনেকে অভিনেত্রীর পরিবারের এই উদ্যোগের প্রশংসা করেছেন। কেউ লিখেছেন, এমন সারপ্রাইজ সত্যিই স্মরণীয়, আবার কেউ বলেছেন, কাছের মানুষদের ভালোবাসার থেকে বড় উপহার আর কিছু হতে পারে না। পোস্টের ছবিগুলিতেও পরিবারের সঙ্গে হাসিমুখে ধরা দিয়েছেন রূপসা। জন্মদিনের আগেই এমন সুন্দর মুহূর্ত ভাগ করে নেওয়ায় তাঁর অনুরাগীরাও বেশ খুশি। কমেন্ট বক্সে অভিনেত্রীর দীর্ঘ জীবন ও সুস্থতা কামনা করেছেন অসংখ্য মানুষ।

অভিনয়ের পাশাপাশি রূপসার দীর্ঘ পথচলাও অনেকের কাছে অনুপ্রেরণার। খুব অল্প বয়সেই নাচের মাধ্যমে তাঁর শিল্পীজীবনের শুরু। মাত্র আড়াই বছর বয়স থেকে নাচ শেখা শুরু করেন তিনি এবং একসময় মমতা শঙ্করের নাচের দলেও কাজ করেছেন। প্রথমে কোরিওগ্রাফার হওয়ার ইচ্ছে থাকলেও পরে অভিনয়কেই নিজের পেশা হিসেবে বেছে নেন। সাম্প্রতিক সময়ে ‘তুঁতে’ এবং ‘জগদ্ধাত্রী’ ধারাবাহিকে তাঁর খলচরিত্রের অভিনয় দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। বর্তমানে তাঁকে দেখা যাচ্ছে ‘পরিণীতা’ ধারাবাহিকে। কাজের ব্যস্ততার মাঝেও পরিবারের সঙ্গে কাটানো এই বিশেষ মুহূর্তই এবার অভিনেত্রীর জন্মদিনের সবচেয়ে বড় উপহার হয়ে উঠেছে।

Piya Chanda

                 

You cannot copy content of this page