সোনা-রুপাকে নিয়ে দীপা শহর ছাড়ার আগেই লাবণ্য সূর্যের হাতে দিল ডিএনএ টেস্টের রিপোর্ট! সব সত্যি ফাঁস! টিভির আগে জানুন পর্ব

সম্প্রতি ‘অনুরাগের ছোঁয়া’তে (Anurager Chhowa) আসছে একের পর এক ধামাকাদার পর্ব। স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় এক চর্চিত ধারাবাহিক হল ‘অনুরাগের ছোঁয়া’। দর্শক চাইলেও লেখক এখনই সূর্য (Surjyo) ও দীপার (Deepa) মিল করাতে প্রস্তুত নয়। তিনি গল্পে আনতে চান আরও ট্যুইস্ট। সূর্য ও দীপার মধ্যে সমস্যার দরুন কষ্ট পাচ্ছে তাদের খুদে দুই সন্তান। একদিকে রূপা (Rupa)সকল সত্যি জানার পরও নিজের বাবাকে অর্থাৎ সূর্যকে বাবা বলে ডাকতে পারছে না। অন্যদিকে সোনা (Sona) নিজের মা অর্থাৎ দীপার কাছে যেতে পারছে না।

দীপা ও সূর্যের মাঝে পড়ে এখন তাদের দুই খুদে সন্তানের শোচনীয় মানসিক অবস্থা। আর সেই অবস্থা দেখে এবার দীপা নিতে চলেছে এক কঠিন পদক্ষেপ। এদিকে সেনগুপ্ত বাড়ির সকলেই সূর্য-দীপাকে এক করার জন্য উঠেপড়ে লেগেছে। কিন্তু মিশকা দিনের পর দিন সূর্যকে ঠকিয়ে চলেছে। আর সূর্য তারই কথা বিশ্বাস করে চলেছে। উল্লেখ্য, প্রথম থেকেই বাংলার সেরা তকমা পেয়ে আসছে এই ধারাবাহিক। যদিও বর্তমানে একইরকমের কিছু পর্বের জন্য বোরিং হয়ে উঠেছে ধারাবাহিক। বারংবার শোনা গিয়েছে, গল্পে খুব শীঘ্রই আসবে নতুন মোড়। কিন্তু দর্শকদের সেই আশা ভঙ্গ হয়েছে বহুবার। সূর্য এখনও জেদের বশে অন্ধ হয়ে বসে রয়েছে।

সত্যের মুখোমুখি সূর্য

বেশকিছুদিন আগেই সূর্য জানতে পেরেছে সোনা ও রূপা যমজ। কিন্তু মিশকার কথায় সে মনে করেছে সোনা – রূপা দীপা ও কবিরের সন্তান। যার দরুন সে এখন মনে মনে অনেক কষ্ট পাচ্ছে। পাশাপাশি এই কথা লুকিয়ে রাখার জন্য সকলের উপর তার বেজায় রাগ। দীপার প্রতি ভালোবাসা থাকলেও পুরোনো কিছু ভুল ধারণার জন্য আজ সূর্য ও দীপা দুজনের জীবনই অতিষ্ট হয়ে উঠেছে। প্রথম থেকেই সূর্য ও দীপার মধ্যে এই দূরত্ব তৈরী হওয়ার কারণ মিশকা, যে সূর্যের বেস্ট ফ্রেন্ড ছিল। মিশকাই সূর্যের করানো রিপোর্ট বদলে দিয়েছিল, আর তাতে লেখা ছিল সূর্য কোনোদিনও বাবা হতে পারবে না।

দীপার রুদ্ররূপ

আমরা দেখেছি, সূর্য সকলের সামনে নিজের নতুন সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে। সূর্য মিশকাকে বিয়ে করতে চায়। মিশকার সাথেই নতুন জীবন শুরু করতে চায়। এরপরই বেস্ট ডাক্তার হিসাবে সূর্যকে পুরস্কৃত করা হলে স্টেজে উঠে সূর্য সোনার নাম নেয়, সে বলে সোনা তার দত্তক নেওয়া মেয়ে। যা শুনে সকলের সামনে সোনা বলে ওঠে দত্তক নয় সোনা – রূপা দুই সূর্য ও দীপার নিজের সন্তান। যা শুনে সূর্যকে মিডিয়ার সামনে বহু প্রশ্নের মুখে পড়তে হয়। সূর্য সেই মুহূর্তে সেখান থেকে বেরিয়ে বারে যায়, জয় তাকে বারণ করলেও সে শোনে না। অন্যদিকে মিশকা সূর্যকে ইচ্ছা করে নেশার মধ্যেই ডুবিয়ে রাখতে চায়।

দীপার কঠিন পদক্ষেপ

সবকিছু এভাবে শেষ হতে দেখে দীপা এবার নিল কঠিন পদক্ষেপ। সে সেনগুপ্ত বাড়িতে এসে সোনার সব জিনিস নিয়ে চলে যায়। দীপা সিদ্ধান্ত নেয়, এভাবে সোনা-রূপাকে আর সে কষ্ট পেতে দেবে না। সূর্য ও দীপার জন্য আজ তারাও ভুল শিখছে। তাই সে সিদ্ধান্ত নেয় সব ছেড়ে সোনা-রূপাকে নিয়ে অনেক দূরে চলে যাবে। লাবণ্য বারণ করলেও দীপা আর শুনতে চায় না কিছুই। লাবণ্য বুঝতে পারে এবার সব শেষ হতে চলেছে, তাই সে সোনা-রূপার ডিএনএ টেস্ট করিয়ে সেই রিপোর্ট সূর্যের হাতে দিয়ে সত্যি সামনে আনে। সূর্যকে বলে দীপাকে আটকাতে। তবে কি লাবণ্য এভাবেই সূর্যকে প্রমান দিয়ে শেষমুহূর্তে সবকিছু ঠিক করে দেবে? সূর্য কি ফিরিয়ে আনবে দিপাকে? আসছে গল্পের ধামাকাদার পর্ব।

Titli Bhattacharya

                 

You cannot copy content of this page