জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

ভক্তদের জন্য সুখবর! দীর্ঘ বিরতি কাটিয়ে শ্বেতা ভট্টাচার্য ফিরছেন ছোটপর্দায়? ‘কোন গোপনে মন ভেসেছে’-এর পর নতুন ধারাবাহিকে কাজ শুরু? কার সঙ্গে জুটি বাঁধছেন অভিনেত্রী?

জি বাংলায় বছর শুরু হতেই দর্শকদের জন্য নতুন ধারাবাহিকের আনাগোনা শুরু হয়েছে। এতদিন যেখানে শোনা যাচ্ছিল খুব শীঘ্রই ‘এসভিএফ’ (SVF) এর নতুন ধারাবাহিক আসছে, এবার শোনা যাচ্ছে শুধু একটি নয়, চ্যানেল আরও দুইটি নতুন গল্প আনছে! যা দর্শকদের জন্য আশা এবং উত্তেজনা দুটোই বাড়াচ্ছে। এই নতুন ধারাবাহিকগুলি হবে “ব্লুজ প্রোডাকশন হাউজ” এবং “ক্যানভাস প্রোডাকশন হাউজ” এর তৈরি।

এদিকে গত কয়েকদিন ধরে খবর ছিল, জি বাংলার সঙ্গে এসভিএফ-এর সম্পর্ক কিছুটা টানাপোড়েনের মধ্যে রয়েছে। তবে চ্যানেল সূত্র জানাচ্ছে, বিষয়টি অতটা গুরুতর নয়। একে নিয়ে দারুণ কোনও ঝগড়া বা বিরোধ হয়নি, বরং বিষয়টি মোটামুটি নিয়ন্ত্রণে রয়েছে। ফলে দর্শকরা নির্ভয়ে ‘চিরদিনই তুমি যে আমার’ সহ, এসভিএফ-এর নতুন ধারাবাহিকের আনন্দ নিতে পারবেন। অন্যদিকে, “বাংলা টকিজ” প্রোডাকশনের একটি ধারাবাহিক নিয়েও দীর্ঘদিন ধরেই গুঞ্জন চলছিল।

কিন্তু শেষ মুহূর্তে জানা গেছে, এটি প্রোডাকশন বদল হয়ে ক্যানভাস প্রোডাকশনের অধীনে আসছে। ফলে মনে করা হচ্ছে, বাংলা টকিজ হয়তো আরও কিছু সময় পরে তাদের নতুন কাজ নিয়ে ফিরবে। এইসব নতুন ধারাবাহিকের কাস্টিং নিয়েও ইতিমধ্যেই চাঞ্চল্য তৈরি হয়েছে। জানা গেছে, এগুলোর প্রধান নায়ক-নায়িকা হিসেবে বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীদের দেখা যাবে। যদিও এই তালিকায় অনেকেরই নাম সামনে আসছে।

তবে, দর্শকরা বিশেষভাবে আগ্রহী যে কারা অভিনয় করবেন এবং গল্পে তারা কীভাবে নিজেদের দক্ষতা দেখাবেন তা জানার জন্য। নতুন ধারাবাহিকগুলোর মাধ্যমে চ্যানেল আবারও টেলিভিশনের জনপ্রিয়তার শীর্ষে নিজের জায়গা করে নেবে বলে আশা করা যাচ্ছে। তবে, সবচেয়ে বেশি উত্তেজনা তৈরি হয়েছে অভিনেত্রী ‘শ্বেতা ভট্টাচার্য’কে (Sweta Bhattacharya) ঘিরে। দীর্ঘদিন পর ছোটপর্দায় ফেরার কথা শোনা যাচ্ছে তাঁর!

যা অনেক ভক্তের কাছে দারুণ খুশির খবর! উল্লেখ্য, শ্বেতার শেষ কাজ ছিল জি বাংলার ধারাবাহিক ‘কোন গোপনে মন ভেসেছে’, সেটি গত বছরের মাঝামাঝি সময়ে শেষ হওয়ার পর থেকেই তিনি বিরতিতে ছিলেন। দর্শকরা দীর্ঘদিন তাকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এবার যদি শ্বেতা সত্যিই নতুন ধারাবাহিকে ফেরেন, তবে তা নিঃসন্দেহে দর্শকদের জন্য বিশেষ আনন্দের মুহূর্ত হবে!

Piya Chanda

                 

You cannot copy content of this page