জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘কুসুম’-এ নাটকীয় মোড় নিতে চলেছে গল্প। খলনায়িকা মেঘার চরিত্রে অভিনয় করে দর্শকদের নজর কেড়েছিলেন অভিনেত্রী আয়েন্দ্রী রায়। দেবলীনার বোন মেঘা ছদ্মবেশে গাঙ্গুলি বাড়িতে প্রবেশ করে ধীরে ধীরে সকলের আস্থা জয় করে নেয়। বিশেষ করে ইন্দ্রাণীর মনে নিজের জায়গা পাকা করে সে, যা গল্পে নতুন উত্তেজনা তৈরি করেছিল।
পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে ইন্দ্রাণী নিজেই আয়ুষের সঙ্গে মেঘার বিয়ের সিদ্ধান্ত নেয়। কিন্তু গল্পে বড় মোড় আসে যখন কুসুম মেঘার আসল মুখোশ ধরে ফেলে। এরপর শুরু হয় টানটান উত্তেজনা এবং একের পর এক চক্রান্ত। দর্শকেরা মেঘার কূটচাল দেখে যেমন বিরক্ত হয়েছেন, তেমনি চরিত্রটির অভিনয় দক্ষতার প্রশংসাও করেছেন।
এমন সময়েই সামনে আসে চমকপ্রদ খবর। খুব শীঘ্রই ধারাবাহিক থেকে বিদায় নিতে চলেছে মেঘার চরিত্র। নিজেই সামাজিক মাধ্যমে এই খবর শেয়ার করেছেন আয়েন্দ্রী। তিনি জানিয়েছেন, এই চরিত্রটি তাঁর কাছে খুবই বিশেষ ছিল। তবে গল্পের প্রয়োজনে এর যাত্রা এখানেই শেষ হতে চলেছে, যা ভক্তদের জন্য কিছুটা আবেগঘন মুহূর্ত তৈরি করেছে।
গল্পের সাম্প্রতিক ট্র্যাকে দেখা গেছে, মেঘা এবং দেবলীনার চক্রান্তে প্রাণসংকটে পড়েছিল কুসুম। যদিও ভাগ্যের জোরে সে বেঁচে যায়, কিন্তু এখনও হাসপাতালে ভর্তি। এই পরিস্থিতিতে ইন্দ্রাণী প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কুসুমকে বাঁচাতে সে নিজেই হাসপাতালে ছদ্মবেশে থেকে দেবলীনাকে ধরার চেষ্টা করছে, যা গল্পকে আরও রোমাঞ্চকর করে তুলেছে।
আরও পড়ুনঃ “মে’রে তোমায় ঠান্ডা করে দেব বলেছে, গা’লিগা’লাজ করেছে, গায়ে হাত…” ‘এরাও মানুষ’ ছবির সেটে বিতর্ক, হু’মকি ও বিশৃঙ্খলার অভিযোগে মুখ খুললেন জিতু কামাল!
তবে এখনো পর্যন্ত মেঘার আসল পরিচয় সবার সামনে আসেনি। ফলে প্রশ্ন উঠছে, কীভাবে শেষ হবে এই চরিত্রের অধ্যায়। নতুন কোনও ভিলেন কি আসবে গল্পে, না কি অন্য কোনও চমক অপেক্ষা করছে দর্শকদের জন্য তা জানার আগ্রহ তুঙ্গে। আগামী পর্বগুলিতে বড় ধামাকা যে আসছে, তা বলাই বাহুল্য।
