জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

[rank_math_breadcrumb]

Bangla Serial

Lakkhi Kakima Superstar: ডাক্তারের পেনের কালি শেষ হয়ে যাওয়ায় প্রেসক্রিপশন লিখতে পারেনি! মাধবীর ডায়লগ টুকে দিলো লক্ষ্মী কাকিমা! জি কাকুকে Troll

ধারাবাহিকগুলির জনপ্রিয়তা যত দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে ততই তাদের দিনের পর দিন নানারকম ট্র্যাক দেখা যাচ্ছে। যেমন অনেক সময় ধারাবাহিকে এমন সব ট্র্যাক দেখানো হয় যা দর্শকদের পছন্দ হয় না। আবার কখনো দেখা যায় একটি ধারাবাহিক থেকে আরেকটি ধারাবাহিক একটি জনপ্রিয় ট্র্যাক কপি করছে। যেমন কিছুদিন আগে মিঠাই ধারাবাহিকে বেবি হওয়ার ট্র্যাক আনা হয়েছিল তেমনি লক্ষী কাকিমার সুপারস্টার এখন বেবি হওয়ার ট্র্যাক আনা হলো।

এইভাবেই আবার কখনো দেখা যায় একটি ধারাবাহিকের বিয়ের ট্র্যাক দেখানো হচ্ছে তার কিছুদিনের মধ্যেই অন্য ধারাবাহিকে বিয়ে দেখানো হচ্ছে। আবার কখনো একসাথে দু তিনটে ধারাবাহিকে দুঃখের পর্ব চলছে। আবার কখনো দেখা যায় একসাথে দুটো ধারাবাহিকেই অ্যাক্সিডেন্ট হয়েছে। আবার কখনো একসাথে দুটো ধারাবাহিকের মহামিলন পর্ব চলছে। তবে এবার দেখা গেল দুটি ধারাবাহিকে একই ডায়লগ কপি করছে।

প্রসঙ্গত এমনই ঘটনা ঘটেছে সম্প্রতি স্টার জলসা এবং জি বাংলার দুটি ধারাবাহিকে। সম্প্রতি ‘মাধবীলতা’তে একটি ডায়লগ বেশ জনপ্রিয় হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। যা নিয়ে রীতিমতো ট্রোল হয়েছে এই ধারাবাহিকের অভিনেত্রী। প্রসঙ্গত ধারাবাহিকে মাধবী ১০০ তে ৯৮ পেয়েছিল পদার্থবিজ্ঞানের পরীক্ষায়। কিন্তু সে দু নাম্বার পাইনি তার কারণ পেনের কালি ফুরিয়ে গেছিল। সে কলমটা দিয়ে অনেক ঘষে ছিল কিন্তু কালি পড়েনি, সে অনেকের কাছে পেনও চেয়েছিল কিন্তু কেউ তাকে পেন দেয়নি। আর এই দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে ট্রোলের সম্মুখীন হয়েছিল। সম্প্রতি এই একই বিষয়ে মিল দেখা গেছে লক্ষ্মী কাকিমা সুপারস্টার ধারাবাহিকে।

একজন নেটিজেন যেমন লিখেছেন,
“মাধবীলতার সেই বিখ্যাত ডায়লগ কপি/চুরি করলো কাকিমা ডাক্তারের কলমের কালি নাকি শেষ হয়ে গেছে,, তাই অনেক চেষ্টা করেও প্রেসক্রিপশন লিখতে গিয়ে লিখতে পারেনিলে ঠ্যালা আর কত কি দেখতে হবে,,এতো কপি করলে কি আর হয় হ্যাংলা #জিবাংলা#মাধবীলতা টু #লক্ষ্মীকাকিমাসুপারস্টার”

Titli Bhattacharya

                 

You cannot copy content of this page