জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

‘ও তো মনামীকে মে’রেই ফেলত! খু’নী মানসিকতা’ জীতুর বিরুদ্ধে বি’স্ফো’রক অভিযোগ মনামীর মায়ের , মেয়েকে নিয়ে কী বললেন অভিনেত্রীর মা?

বিগ বসের ঘরে প্রতিযোগিতার লড়াই যত তীব্র হচ্ছে, ততই সামনে আসছে একের পর এক বিতর্ক। কখনও টাস্ক ঘিরে ঝামেলা, কখনও প্রতিযোগীদের মধ্যে বাগ্‌বিতণ্ডা, আবার কখনও শারীরিক আঘাতের অভিযোগ। এবার সেই বিতর্কের আঁচ পৌঁছে গেল ঘরের বাইরেও। মেয়েকে নিয়ে উদ্বেগ আর ক্ষোভ চেপে রাখতে পারলেন না এক অভিনেত্রীর মা। এক সাক্ষাৎকারে তিনি এমন কিছু মন্তব্য করলেন, যা ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে। তাঁর নিশানায় সরাসরি অভিনেতা জীতু কমল। ঠিক কী ঘটেছে বিগ বসের ঘরে, যার জেরে এতটা ক্ষুব্ধ হলেন তিনি?

অভিনেত্রী মনামী ঘোষের মা তমশা ঘোষের অভিযোগ, বিগ বসের ঘরে তাঁর মেয়েকে বারবার লক্ষ্য করা হচ্ছে। বাড়িতে মনামী সাধারণত ঘরের কাজকর্ম করেন না বলেই জানান তাঁর মা। কিন্তু শোয়ের মধ্যে তাঁকে বাসন মাজা থেকে রান্না, নানা দায়িত্ব সামলাতে হচ্ছে। মেয়ের এই পরিবর্তন দেখে একদিকে যেমন তাঁর ভাল লাগছে, অন্যদিকে প্রতিযোগিতার মধ্যে মনামীর সঙ্গে যে ধরনের ঘটনা ঘটছে, তা নিয়ে উদ্বিগ্ন তিনি। তমশার দাবি, মনামী শক্তিশালী প্রতিযোগী বলেই তাঁকে কোণঠাসা করার চেষ্টা চলছে।

তবে জীতু কমলকে নিয়ে তাঁর ক্ষোভের কারণ আরও গুরুতর। তমশার অভিযোগ, এর আগেও একটি টাস্ক চলাকালীন মনামীকে ঘোড়া ধরে টানতে টানতে পুলের জলে ফেলে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। তাঁর দাবি, মনামী সাঁতার জানেন না। সেই ঘটনার পরেও সম্প্রতি পিরামিড ভাঙার টাস্কে মনামীকে লক্ষ্য করে বল ছোড়ার অভিযোগ উঠেছে জীতুর বিরুদ্ধে। তমশার বক্তব্য, বলের আঘাতে মনামীর মুখ, কান ও পিঠে চোট লাগে এবং তাঁকে বরফ দিতে হয়। এই ঘটনার কথা বলতে গিয়েই ক্ষোভে ফেটে পড়েন তিনি। জীতুর আচরণকে অত্যন্ত আক্রমণাত্মক বলে অভিযোগ করে অভিনেতাকে নিয়ে কড়া মন্তব্য করেন মনামীর মা। তবে এগুলি তাঁর অভিযোগ, সংশ্লিষ্ট ঘটনাগুলির উদ্দেশ্য নিয়ে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

শুধু জীতু নন, বিগ বসের ঘরের অন্য প্রতিযোগীদের নিয়েও নিজের মতামত জানিয়েছেন তমশা। তাঁর মতে, রাজবীর দে নিজের বুদ্ধিতে ভাল খেললেও এখন জীতুর প্রভাবেই চলছেন। দুর্নিবার সাহাকে বুদ্ধিমান ও চাপা স্বভাবের বলে উল্লেখ করেছেন তিনি। নন্দিনীর কথাবার্তা নিয়েও আপত্তি জানিয়েছেন মনামীর মা। অন্যদিকে, ভরত কল নিজের জায়গা ধরে রাখতে মনামীর বিপক্ষে খেলছেন বলেও তাঁর অভিযোগ। এবার তাঁর আশা, সপ্তাহান্তের পর্বে সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায় এই ঘটনাগুলি নিয়ে আলোচনা করবেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ করবেন। মেয়ের সমস্ত বাধা কাটিয়ে শেষ পর্যন্ত লড়াই করে ট্রফি জেতার স্বপ্নই দেখছেন তমশা। কিন্তু এই বিতর্কের পর বিগ বসের ঘরে কী প্রতিক্রিয়া দেখা যায়, সেটাই এখন দেখার।

Piya Chanda

                 

You cannot copy content of this page