জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

বিতর্কের মাঝেই সাফল্য, বাংলার গন্ডি ছাড়িয়ে হিন্দিতে! পরনে অটপৌঢ়ে শাড়ি, গায়ে জড়ানো শাল! ঐতিহ্যবাহী সাজে মিমি চক্রবর্তী হিন্দি পিরিয়ড ড্রামায় জুটি বাঁধছেন সইফের সঙ্গে!

সম্প্রতি বনগাঁয় রাতের একটি অনুষ্ঠানে দেরিতে পৌঁছানোর কারণে হওয়া ঝামেলায়, আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছেন অনুষ্ঠানের আয়োজক তনয় শাস্ত্রী। যদিও তার দাবী অভিনেত্রী নির্ধারিত সময়ের থেকে অনেকটা দেরি করে আসায় বাধ্য হয়ে অনুষ্ঠান বন্ধ করতে হয়েছিল এবং তাকে নিচে নেমে যেতে অনুরোধ করা হয়েছিল, কোনরকম অপমান করা হয়নি। কিন্তু মিমির দাবি যে তাঁর সঙ্গে অত্যন্ত খারাপ আচরণ করা হয়েছে।

এই নিয়ে যখন বিনোদন মহলে বিতর্ক চলছে। তখন অভিনেত্রীর সাফল্যের মুকুটে জুড়লো আরও এক পালক! অভিনেত্রীর কেরিয়ারে সম্প্রতি এসেছে গুরুত্বপূর্ণ মোড়। রিমেক ছবি ‘শাস্ত্রী ভার্সেস শাস্ত্রী’ দিয়ে আগেই হিন্দি বিনোদনে প্রথম ছাপ ফেলেছিলেন অভিনেত্রী। এবার সামনে এসেছে তাঁর দ্বিতীয় হিন্দি ছবি ‘হাম হিন্দুস্তানি’র প্রথম ঝলক। এই ছবিতে মিমিকে, সইফ আলি খান এবং প্রতীক গান্ধীর সঙ্গে পর্দা ভাগ করতে দেখা যাবে। এটি মূলত একটি পিরিয়ড ড্রামা, যার পরিচালনা করছেন রাহুল ঢোলাকিয়া।

প্রসঙ্গত, ‘হাম হিন্দুস্তানি’ ছবির যে টিজার সম্প্রতি মুক্তি পেয়েছে, সেখানে দেখা যাচ্ছে, মিমি একটি সবুজ শাড়িতে মাথায় খানিকটা ঘোমটা দিয়ে সইফ আলি খানের কোনও একটি বক্তব্যে প্রশংসার হিসেবে হাততালি দিচ্ছেন। সেখানে তার সাজও দর্শকের দৃষ্টি আকর্ষণ করছে। তাঁর পরনে ঐতিহ্যবাহী আটপৌঢ়ে শাড়ি এবং গায়ে শাল জড়ানো। একটি দৃশ্যেই স্পষ্ট যে, মিমির এই নতুন চরিত্র তাকে এক সম্পূর্ণ ভিন্ন রূপে দেখাবে।

উল্লেখ্য, শুটিংয়ের দিক থেকেও কিছু জটিলতা শুরুর দিন থেকেই ছিল এই ছবিকে নিয়ে। ছবির কাজ শুরু হওয়ার কথা ছিল অনেক আগে, কিন্তু সইফ আলি খানের উপর আততায়ীদের হামলার কারণে কাজ শুরু করতে বিলম্ব হয়। পরিচালক জানিয়েছেন, এই বাধা না থাকলে শুটিং অনেক আগেই শুরু হয়ে যেত। এইসব পরিস্থিতির মাঝেও মিমির পেশায় সাফল্যকে অস্বীকার করা যায় না। বিতর্ক থাকলেও তার কেরিয়ারের নতুন দিক, বলিউডে দ্বিতীয় প্রকল্প এবং অভিনয়ের বৈচিত্র্য সবই প্রমাণ করছে যে,

তিনি সবকিছুকে ছাপিয়ে ধারাবাহিকভাবে নতুন মাইলফলক তৈরি করতেই ব্যস্ত। এরই মধ্যে অবশ্য তাঁর বাংলা ছবি ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’ও মুক্তি পেয়েছে। মোটামুটি ভালই ফল করেছে সেই ছবি। এছাড়াও অভিনেত্রীর হাতে রয়েছে বেশকিছু নতুন বাংলা কাজ। তবে এবার দেখার পালা যে বাংলার মতো হিন্দিতে কেমন নজর কাড়তে পারেন তিনি। এই মুহূর্তে মিমির দিকেই তাই দর্শক ও সমালোচকদের উভয়েরই দৃষ্টি রয়েছে।

Piya Chanda

                 

You cannot copy content of this page