বাংলাদেশের বিনোদন জগতে সাম্প্রতিক বিতর্কের কেন্দ্রবিন্দুতে অভিনেতা জাহের আলভী এবং তাঁর প্র’য়াত স্ত্রী আফরা ইভনাথ খান ইকরা। ইকরার অকাল প্র’য়াণের পর থেকেই সামাজিক মাধ্যমে শুরু হয়েছে নানান ধরনের আলোচনা। যেখানে ব্যক্তিগত সম্পর্ক, অভিযোগ এবং পাল্টা অভিযোগ মিলেমিশে মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। এই বিতর্কে নতুন মাত্রা যোগ করেছেন অভিনেত্রী ইফফাত আরা তিথি, যিনি সম্প্রতি সামাজিক মাধ্যমে ইকরার সঙ্গে ব্যক্তিগত কথোপকথনের স্ক্রিনশট প্রকাশ করেছেন।
তিথি দাবি করেছেন, তাকে উদ্দেশ্য করে যে অভিযোগ তৈরি হচ্ছে তা সম্পূর্ণ ভুল। তিনি পোস্টে জানিয়েছেন, ইকরার সঙ্গে তার সম্পর্ক ছিল বন্ধুত্বপূর্ণ। ব্যক্তিগত হতাশা, পারিবারিক অ’শান্তি কিংবা মান’সিক চাপের বিষয়ে নিয়ে আলোচনা হতো ঠিকই, তবে কখনোই ইকরার সংসার ভাঙার কোনও উদ্দেশ্য ছিল না। বরং তিনি সবসময় চেষ্টা করেছেন ইকরাকে কাজের মধ্যে সক্রিয় থাকতে এবং নিজের পায়ে দাঁড়াতে উৎসাহিত করতে।
এই তথ্যের সঙ্গে তিনি দাবি করেছেন, চুপ থাকাও তাঁর পক্ষে সম্ভব ছিল না, কারণ তাকে সামাজিক মাধ্যমে রীতিমত মা’নহানি করা হচ্ছিল। অন্যদিকে, ইকরার পরিবার ভিন্ন অবস্থান নিয়েছে। তারা অভিযোগ করেছেন, জাহের আলভী আর তিথির ঘনিষ্ঠ সম্পর্কের কারণে ইকরা মান’সিকভাবে ভেঙে পড়েছিলেন। এই অভিযোগের ভিত্তিতে ইকরার বাবা, থানায় মামলা দায়ের করেছেন। ফলে বিষয়টি এখন শুধুমাত্র বিতর্ক নয়, আইনি পর্যায়েও পৌঁছেছে।
এদিকে, এই বিতর্কের মাঝেই এপার বাংলার বিনোদন জগতে আরও এক দম্পতির ব্যক্তিগত জীবনও আলোচনার বিষয় হয়েছে। টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা ‘আদৃত রায়’ (Adrit Roy) এবং ‘কৌশাম্বী চক্রবর্তী’ (Kaushambi Chakraborty)। পর্দায় কখনও জুটি না হলেও দুজনের বন্ধুত্ব এবং ব্যক্তিগত সম্পর্ক নিয়ে ভক্তদের মধ্যে কৌতূহল বরাবর থেকেছে। এক সময় একই ধারাবাহিককে অভিনয় করতে করতে প্রেম এবং সেখান থেকে বিয়ে করেন দু’জনে। বর্তমানে দু’জনেই নিজেদের কর্মব্যস্ততায় রয়েছেন তবে ব্যক্তিগতভাবে দীর্ঘদিনই সমাজ মাধ্যমে একসঙ্গে ছবি পোস্ট বা উপস্থিতি লক্ষ্য করা যায়নি।
আরও পড়ুনঃ বিয়ের প্রস্তুতির মাঝেই মনোমালিন্য, একে অপরকে ব্লক! পর্দায় কখনোই জুটি নয়, অফ-স্ক্রিনেই জমেছে রসায়ন! বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায় ও ঐন্দ্রিলা বোসের বিয়ের গুঞ্জনে সরগরম টেলিপাড়া! সত্যিটা ঠিক কী?
সম্প্রতি রণজয়ের বিয়েতে তাদের দেখা গেলেও, হাসিমুখে ধরা দেওয়া ছিল সীমিত। বিশেষত দোলেও একত্রে কোনও ছবিও ভাগ করেননি তাঁরা। কিন্তু অন্যদিকে আদৃত দোল উপলক্ষে, বান্ধবী তন্বীর সঙ্গে ছবি ভাগ করেছেন। এই অবস্থায় ভক্তদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। একজন ভক্ত লিখেছেন, “বন্ধু বা বান্ধবী থাকা স্বাভাবিক, কিন্তু কখনও এই অতিরিক্ত ঘনিষ্ঠতা প্রশ্ন তৈরি করতে পারে। বাংলাদেশের ঘটনায় শিক্ষা নিয়ে, কৌশাম্বীর সাবধানে থাকে দরকার!” সাধারণ মানুষও বুঝেছেন ভালোবাসা বা সম্পর্কের ক্ষেত্রে সতর্ক থাকা প্রয়োজন, তেমনি প্রিয় জুটির ক্ষেত্রেও সমান সতর্ক তারা।
