টেলিপাড়ায় সম্প্রতি একটি নতুন গুঞ্জন ঘুরে বেড়াচ্ছে। ছোটপর্দার দুই পরিচিত মুখ বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায় (Biswarup Bandyopadhyay) এবং ‘ঐন্দ্রিলা বোস’এর (Oindrila Bose) মধ্যে নাকি তৈরি হয়েছে বিশেষ সম্পর্ক। পর্দায় তাঁদের একসঙ্গে জুটি হিসেবে দেখা যায়নি এখনও, তবু স্টুডিওপাড়ার আড্ডায় নাকি তাঁদের ব্যক্তিগত সমীকরণ নিয়ে আলোচনা থামছেই না! অনেকেই বলছেন, দীর্ঘদিন ধরে দুজনের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এবং সেই সম্পর্ক নাকি ধীরে ধীরে বিয়ের দিকে এগোচ্ছিল!
তবে, ঠিক এই সময়েই শোনা যাচ্ছে আরও একটি ভিন্ন খবর। টেলিপাড়ার কিছু সূত্রের দাবি, সম্প্রতি নাকি তাঁদের মধ্যে কোনও কারণ নিয়ে মনোমালিন্য চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। এমনকি সমাজ মাধ্যমে ঐন্দ্রিলা নাকি বিশ্বরূপকে ব্লকও করে রেখেছেন, এমন কথাও শোনা যাচ্ছে! যদিও এই খবর কতটা সত্যি, তা নিয়ে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। সম্পর্কের মধ্যে ছোটখাটো অভিমান বা দূরত্ব থাকা অস্বাভাবিক নয় বলেই অনেকেই মনে করছেন।
আবার অন্যদিকে, এই জল্পনার মাঝেই অন্য এক কথাও ঘুরে বেড়াচ্ছে যে সবকিছু ঠিক থাকলে নির্ধারিত সময়েই নাকি তাঁদের বিয়ের পরিকল্পনা এগোতে পারে। অর্থাৎ মনোমালিন্য থাকলেও সম্পর্ক ভাঙনের দিকে যাচ্ছে, এমনটা সবাই বিশ্বাস করছেন না। টেলিপাড়ার অনেকের মতে, এই মুহূর্তে হয়তো সাময়িক অস্বস্তি থাকলেও বিষয়টি সময়ের সঙ্গে মিটে যেতে পারে। তবে বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে কিছুই বলেননি বিশ্বরূপ বা ঐন্দ্রিলা। তাই পুরো ব্যাপারটাই জল্পনার মধ্যেই রয়েছে।
প্রসঙ্গত, কিছুদিন আগে এক সাক্ষাৎকারে বিশ্বরূপ নিজেই জানিয়েছিলেন, আপাতত তাঁর কাজ নিয়েই ব্যস্ততা সবচেয়ে বেশি। প্রেম বা বিয়ের মতো বিষয় নিয়ে ভাবার মতো সময় এই মুহূর্তে তাঁর হাতে খুব একটা নেই বলেই তিনি মন্তব্য করেছিলেন। বর্তমানে তিনি জি বাংলার ‘তারে ধরি ধরি মনে করি’ ধারাবাহিকে অভিনয় করছেন। বাস্তবতার সঙ্গে আধ্যাত্মিকতার মিশেলে তৈরি এই চরিত্রে দর্শকরা তাঁকে আগেও পছন্দ করেছেন, আর এবারও সেই অভিনয় দর্শকমহলে বেশ সাড়া ফেলেছে।
আরও পড়ুনঃ ‘অবশেষে বাড়ি ফিরলাম’ নরওয়ে সফর শেষে বিপত্তি, মধ্যপ্রাচ্যের যু’দ্ধ পরিস্থিতিতে দেশে ফেরা হয়ে উঠেছিল অনিশ্চিত! কলকাতায় ফিরে সন্দীপ্তা, প্যারিসে আটকে থাকার অভিজ্ঞতা করলেন ভাগ!
এদিকে আবার এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি দাবি করেছেন, ঐন্দ্রিলার এক বন্ধুর কাছ থেকে নাকি তিনি শুনেছেন যে বিশ্বরূপ আর ঐন্দ্রিলা সত্যিই সম্পর্কে রয়েছেন। এমনকি বিশ্বরূপ নাকি ঐন্দ্রিলাকে ভীষণ পছন্দ করেন বলেও সেই সূত্রে জানা গেছে। তবে, এসব কথার কতটা সত্যতা রয়েছে, তা নিয়ে এখনও স্পষ্ট কিছু জানা যায়নি। তাই, এই বিষয়টি সম্পূর্ণভাবেই এখন গুঞ্জনের পর্যায়ে রয়েছে। এর কোনও তথ্য আমরা স্বাধীনভাবে যাচাই করিনি। সমাজ মাধ্যমে ঘুরে বেড়ানো বিভিন্ন তথ্য আর আলোচনার ভিত্তিতেই এই লেখা তৈরি করা হয়েছে।
