জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

‘অবশেষে বাড়ি ফিরলাম’ নরওয়ে সফর শেষে বিপত্তি, মধ্যপ্রাচ্যের যু’দ্ধ পরিস্থিতিতে দেশে ফেরা হয়ে উঠেছিল অনিশ্চিত! কলকাতায় ফিরে সন্দীপ্তা, প্যারিসে আটকে থাকার অভিজ্ঞতা করলেন ভাগ!

অবশেষে কলকাতায় ফিরলেন অভিনেত্রী সন্দীপ্তা সেন। স্বামী সৌম্য মুখোপাধ্যায়ের সঙ্গে নরওয়ে ঘুরতে গিয়েছিলেন তিনি। তবে ট্যুর শেষ করে দেশে ফেরার সময়ই সমস্যার মুখে পড়তে হয় তাঁদের। মধ্যপ্রাচ্যের অশান্ত পরিস্থিতির কারণে তাঁদের নির্ধারিত বিমান বাতিল হয়ে যায়। ফলে প্যারিসে আটকে পড়েন সন্দীপ্তা ও তাঁর স্বামী। কয়েকদিনের অনিশ্চয়তার পর অবশেষে নানা পথ ঘুরে কলকাতায় ফিরতে সক্ষম হয়েছেন তাঁরা।

এর আগে সন্দীপ্তা জানিয়েছিলেন যে তাঁদের ফেরার টিকিট বাতিল হয়ে গিয়েছিল। প্রথমে বিমান সংস্থা জানায় যে নতুন করে ৫ মার্চ সকালে উড়ানের ব্যবস্থা করা হবে। কিন্তু পরিস্থিতি দ্রুত বদলে যায়। পরে আবার জানা যায়, সেই সময়ের উড়ানগুলিও বাতিল করা হয়েছে। এতে আরও অনিশ্চয়তা তৈরি হয় এবং কখন দেশে ফিরতে পারবেন তা নিয়ে উদ্বেগ বাড়তে থাকে।

অভিনেত্রীর কথায়, তখন তাঁরা অন্য বিকল্প পথ খুঁজতে শুরু করেন। শেষ পর্যন্ত পোল্যান্ড হয়ে দেশে ফেরার একটি পথ পাওয়া যায়। সেই অনুযায়ী প্যারিস থেকে পোল্যান্ড, তারপর পোল্যান্ড থেকে দিল্লি এবং সেখান থেকে কলকাতায় ফেরেন তাঁরা। দীর্ঘ এই যাত্রা সহজ ছিল না, তবে শেষ পর্যন্ত নিরাপদে দেশে ফিরতে পেরে স্বস্তি পেয়েছেন বলে জানান সন্দীপ্তা।

সন্দীপ্তা আরও জানান, ভিসা নিয়ে তাঁদের কোনও সমস্যায় পড়তে হয়নি। আগে থেকেই দীর্ঘমেয়াদি ভিসা থাকায় সেই দিক থেকে ঝামেলা হয়নি। তবে এই সময় অনেকেই সামাজিক মাধ্যমে তাঁকে ভিসা এবং যাত্রা সংক্রান্ত নানা প্রশ্ন করেছিলেন। তিনি যতটা সম্ভব সবার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছেন বলেও জানান অভিনেত্রী।

নরওয়ে সফর শেষ করে কলকাতায় ফেরার সময়ই এই জটিল পরিস্থিতির সৃষ্টি হয়। প্যারিসে আটকে থাকার কথা নিজেই সামাজিক মাধ্যমে জানিয়েছিলেন সন্দীপ্তা এবং সেখানেই তাঁরা নিরাপদে আছেন বলেও আশ্বস্ত করেছিলেন। অন্যদিকে একই সময়ে বিদেশ সফর শেষে কলকাতায় ফিরেছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ও। ছেলে ইউভানকে নিয়ে তিনি শুক্রবার শহরে পৌঁছেছেন।

Piya Chanda

                 

You cannot copy content of this page