বাংলার ছোটপর্দায় সেই শুরুর দিন থেকেই অভিনেত্রী ‘সুদীপ্তা চক্রবর্তী’ (Sudipta Chakraborty) একটি আলাদা স্থান তৈরি করেছেন। তিনি শুধু ধারাবাহিকে নয়, বড়পর্দাতেও নিজের প্রতিভা দিয়ে দর্শকের মন জয় করেছেন। এক সময়ে স্টার জলসার ‘ইষ্টি কুটুম’ ধারাবাহিকে ‘বাহামণি’ হিসেবে মাঝপথে অভিনেত্রী পাল্টে যাওয়ায় তিনি সুযোগ পেতেই যে অভিনয় দেখিয়েছিলেন, সেটাই রাতারাতি তাঁকে বিপুল জনপ্রিয়তা এনে দিয়েছিল। তবে, বর্তমানে তেমন করে তাঁকে পর্দায় আর দেখা যাচ্ছে না। কিন্তু ব্যক্তিগত জীবনে স্বামী স্বর্ণ শেখর জোয়ার্দারের (Swarna Shekar Joardar) সঙ্গে সুখী দাম্পত্য কাটাচ্ছেন তিনি।
প্রসঙ্গত, এই তারকা দম্পতি দীর্ঘ এক দশকের প্রেমের পর ২০২২ সালের ডিসেম্বরে আইনী ভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তবে তাদের বিবাহ কখনো বড় উৎসব বা জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান ছিল না। স্বর্ণ নিজেও বলেন, শুধু ঘরোয়া পরিসরে পরিবার আর ঘনিষ্ঠ মানুষদের সঙ্গেই এই বিশেষ দিনটি তারা উদযাপন করতে চেয়েছিলেন। সেই কথা মাথায় রেখেই রেজিস্ট্রি করেছিলেন তাঁরা। দম্পতির মতে, সম্পর্কে স্বচ্ছতা আর আন্তরিকতা থাকলে ধুমধাম করে লোক দেখানো না করলেও চলে।
দীর্ঘদিন প্রেম, তারপর সুখী দাম্পত্যে সম্পর্কে আস্থা এবং বিশ্বাস তাদের মধ্যে সবচেয়ে বড় শক্তি বলেই মত। স্বর্ণের বক্তব্যে স্পষ্ট, তিনি সুদীপ্তাকে এতটা বিশ্বাস করেন যে, যদি কখনও সুদীপ্তা অন্য কাউকে ভালোবেসে সম্পর্ক ছিন্ন করতে চাইলেও, তার কোনও আপত্তি থাকবে না! কারণ, তিনি জানেন যে সুদীপ্তার হৃদয়ে তার জন্য যে বিশেষ জায়গা রয়েছে, তা চিরকাল এমনই অটুট থাকবে! তাঁর এই মনোভাব যে শুধু ভালোবাসার নয়, বরং গভীর মানসিক সংযুক্তির পরিচয় দিলো।
উল্লেখ্য, এক পরিচালক এবং একজন অভিনেত্রীর মাঝে পেশাগত ইগো বা অহং থাকাটা স্বাভাবিক, তবে এই তারকা দম্পতি সেইসব আনতে চান না নিজেকে মাঝখানে। বরং তারা একে অপরের সমালোচক হিসেবেও থাকে, কিন্তু দিনের শেষে ভালো বন্ধু হিসেবে পাশেও দাঁড়ান। পেশাগত আর ব্যক্তিগত জীবনকে তারা যেমন সম্মান করেন, তেমন একে অপরের স্বাধীনতা ও পছন্দকে পুরোপুরি গ্রহণও করেন। এটাই তাদের মতে, এই সম্পর্ককে স্থায়ী আর মজবুত করে তুলছে প্রতিদিন।
আরও পড়ুনঃ “সিঙ্গল, কিন্তু আত্মবিশ্বাসী!” প্রিয় বান্ধবী অদ্রিজা পেয়ে গেছেন সঠিক জীবনসঙ্গী, তবে কেন অপেক্ষায় দেবচন্দ্রিমা? অভিনেত্রীর চোখে জীবনের ‘সঠিক সঙ্গী’ মানে কি? কী কী গুণ থাকতে হবে তাঁর?
চলছে ভালোবাসার মাস, প্রেমের সপ্তাহের আজ তৃতীয় দিন। এমন দিনে দাঁড়িয়ে এই দম্পতির গল্প আমাদের দেখায় যে সত্যিকারের ভালোবাসা কোনও বাধা বা নিয়ন্ত্রণের মধ্যে সীমাবদ্ধ নয়! সম্পর্ক মানে একে অপরের উপর নির্ভরশীলতা নয় বরং বিশ্বাস, মানসিক স্থিতিশীলতা এবং অন্তর্দৃষ্টি। সুদীপ্তা ও স্বর্ণের গল্পটাও শুধু প্রেমের রূপকথা নয়, বরং শ্রদ্ধা ও বন্ধুত্বের এক বাস্তব উদাহরণ।
