জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

জন্মদিনে ফুলের তোড়া, কেক আর ভিডিও কলে বিশেষ মুহূর্ত ঘিরে প্রেমের গুঞ্জনে সিলমোহর! ডান্স বাংলা ডান্স খ্যাত ডোনা দেবনাথের সঙ্গে সম্পর্কে আছেন ‘জোয়ার ভাঁটা’র ঋষি? বিয়ে কবে? অবশেষে মুখ খুললেন অভিষেক বীর শর্মা!

‘জোয়ার ভাঁটা’ এখন বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় ধারাবাহিক। উজি ও নিশার গল্প যেমন দর্শকদের মন জয় করেছে, তেমনই উজি এবং ঋষির পর্দার রসায়নও বিশেষভাবে নজর কেড়েছে। এরই মধ্যে ছোটপর্দার ঋষি অর্থাৎ অভিনেতা অভিষেক বীর শর্মাকে ঘিরে শুরু হয়েছে নতুন জল্পনা। সোশ্যাল মিডিয়ায় আলোচনা ছড়িয়েছে যে তিনি নাকি প্রেম করছেন। আর সেই গুঞ্জনের কেন্দ্রবিন্দুতে রয়েছেন ‘ডান্স বাংলা ডান্স’ খ্যাত নৃত্যশিল্পী ডোনা দেবনাথ। বিষয়টি নিয়ে অনুরাগীদের মধ্যে কৌতূহলও কম নয়।

সম্প্রতি ছিল ডোনা দেবনাথের জন্মদিন। সেই বিশেষ দিনে তাঁর জন্য ফুল, কেক এবং নানা উপহার পাঠিয়েছিলেন অভিষেক। শুধু তাই নয়, ডোনা যখন জন্মদিনের কেক কাটছিলেন, তখন ভিডিও কলের মাধ্যমে তাঁর সঙ্গে যুক্ত ছিলেন অভিনেতা। এই সব মুহূর্তের ছবি ও ভিডিও প্রকাশ্যে আসতেই নেটিজেনদের একাংশ মনে করতে শুরু করেন যে তাঁদের মধ্যে বন্ধুত্বের চেয়েও বেশি কিছু রয়েছে। এরপর থেকেই দু’জনকে নিয়ে প্রেমের গুঞ্জন দ্রুত ছড়িয়ে পড়ে।

এই জল্পনাকে আরও উসকে দেয় অতীতের একটি ঘটনা। অভিষেকের জন্মদিন উপলক্ষে ডোনা কিছু দুঃস্থ শিশুকে খাবার খাইয়েছিলেন এবং সেই ছবিও সামাজিক মাধ্যমে ভাগ করে নিয়েছিলেন। সেই পোস্ট সামনে আসার পর অনেকেই তাঁদের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু করেন। অন্যদিকে, ধারাবাহিকের দর্শকদের একাংশ মন্তব্য করতে থাকেন যে ঋষির জীবনে উজি ছাড়া অন্য কাউকে তাঁরা ভাবতেই পারেন না। ফলে বাস্তব ও পর্দার চরিত্রকে ঘিরে নানা মন্তব্যও দেখা যায়।

অবশেষে পুরো বিষয়টি নিয়ে মুখ খুলেছেন অভিষেক বীর শর্মা নিজেই। সামাজিক মাধ্যমে করা এক পোস্টে তিনি লেখেন, “আমি একাধিক পোস্ট দেখছি যেখানে আমার রিলেশনশিপ স্টেটাস নিয়ে বিস্তর চর্চা চলছে। কাউকে তার জন্মদিনে গোলাপ দেওয়া বা উপহার দেওয়ার অর্থ যে তারা সবসময় প্রেম করছে সেটা নাও হতে পারে। তারা বন্ধুও হতে পারে। আপনারা যে বিশ্রী কাণ্ড ঘটাচ্ছেন সেটা দয়া করে বন্ধ করুন। প্লিজ।” এই বক্তব্যের মাধ্যমে তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন যে শুধুমাত্র উপহার দেওয়া বা শুভেচ্ছা জানানোর সঙ্গে প্রেমের সম্পর্ক টেনে আনা ঠিক নয়।

শুধু তাই নয়, নিজের সম্পর্কের বর্তমান অবস্থাও পরিষ্কার করে দেন অভিনেতা। তিনি লেখেন, “আমি সিঙ্গল। আর আগামীতেও তাই থাকতে চাই।” তবে তাঁর এই বক্তব্যেও সব জল্পনার ইতি টানেননি নেটিজেনরা। অনেকের মতে, বিশেষ সম্পর্ক না থাকলে কেউ এত কিছু করেন না। আবার কেউ কেউ মনে করছেন, ব্যক্তিগত সম্পর্ক প্রকাশ্যে আনতে না চাওয়াও একটি কারণ হতে পারে। উল্লেখ্য, ডোনা দেবনাথ একজন কোরিওগ্রাফার এবং তাঁর নিজস্ব নাচের স্কুল রয়েছে। পাশাপাশি বাইক চালানোর শখ ও সোশ্যাল মিডিয়ায় বড় অনুরাগী মহলও রয়েছে তাঁর।

Piya Chanda

                 

You cannot copy content of this page