জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

“অভিনয়ের বংশ নেই, গল্পেরও মাথামুণ্ডু নেই, চ্যানেলের চালাকিতেই বেঙ্গল টপার!” “৪৫ মিনিট না পেলে এক নম্বর হতে পারত?” হ্যাটট্রিক সাফল্যের মাঝেই ট্রোলের মুখে ‘জোয়ার ভাঁটা’, নেটিজেনদের কটা’ক্ষে সরগরম নেটপাড়া! আপনাদেরও কি একই মত?

চলতি সপ্তাহের টিআরপি তালিকা প্রকাশের পর ছোটপর্দার দর্শকদের মধ্যে ফের শুরু হয়েছে জোর চর্চা। সেই তালিকায় টানা তৃতীয়বার শীর্ষস্থান দখল করে হ্যাটট্রিক করেছে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘জোয়ার ভাঁটা’। ৫.৫ রেটিং নিয়ে অন্য সব ধারাবাহিককে পিছনে ফেলে বেঙ্গল টপারের তকমা ধরে রেখেছে উজি ও ঋষির গল্প। ফলে স্বাভাবিকভাবেই খুশির আবহ তৈরি হয়েছে গোটা ইউনিটে।

এই সাফল্য উদযাপনে শ্যুটিং ফ্লোরেই কেক কেটে আনন্দে মেতেছেন ধারাবাহিকের শিল্পী ও কলাকুশলীরা। আরাত্রিকা মাইতি, অভিষেক বীর শর্মা এবং টিমের অন্য সদস্যরা একসঙ্গে এই বিশেষ মুহূর্ত উদযাপন করেন। ধারাবাহিকের টানা তিন সপ্তাহের সাফল্যকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়াতেও অনুরাগীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।

তবে সাফল্যের এই মুহূর্তের মধ্যেই শুরু হয়েছে সমালোচনা ও ট্রোলিং। টিআরপি ফল প্রকাশের পর অভিষেক ও তাঁর সহ-অভিনেতা রৌনাকের সঙ্গে ভাংড়া নাচের একটি ভিডিও ভাইরাল হতেই একাংশ নেটিজেন কটাক্ষ করতে শুরু করেন। তাঁদের দাবি, কঠোর পরিশ্রমের জন্য নয়, বরং সম্প্রসারিত সম্প্রচার সময়ের সুবিধা পেয়েই ধারাবাহিকটি টিআরপি তালিকায় এগিয়ে রয়েছে।

সমালোচকদের বক্তব্য, ‘জোয়ার ভাঁটা’ ৪৫ মিনিটের এক্সটেন্ডেড স্লটে সম্প্রচারিত হয় বলেই বেশি দর্শক টানতে পারছে। তাঁদের মতে, সাধারণ ৩০ মিনিটের স্লটে প্রতিযোগিতা হলে এই ধারাবাহিকের পক্ষে শীর্ষস্থান ধরে রাখা কঠিন হতো। যদিও এই সমস্ত মন্তব্যকে গুরুত্ব দিতে নারাজ ধারাবাহিকের শিল্পীরা। তাঁদের মতে, দর্শকদের ভালোবাসাই এই সাফল্যের আসল কারণ।

ট্রোলিংয়ের জবাবও দিয়েছেন আরাত্রিকা। তিনি জানান, যে নাচের ভিডিও নিয়ে এত আলোচনা হচ্ছে, সেটি আসলে পুরনো ভিডিও এবং তাঁদের এমন মজার মুহূর্ত নতুন কিছু নয়। দর্শক ও বিশ্বব্রহ্মাণ্ডকে ধন্যবাদ জানিয়ে তিনি সোশ্যালে লেখেন, ‘ফের একবার নম্বর ১, বেঙ্গল টপার জোয়ার ভাঁটা, ধন্যবাদ দর্শক। ধন্যবাদ বিশ্ব ব্রহ্মাণ্ড…. হ্যাটট্রিক’। বিতর্ক চললেও টিআরপি তালিকায় টানা তিনবার এক নম্বরে থাকা যে দর্শকদের সমর্থনেরই প্রমাণ, তা মনে করছেন ধারাবাহিকের সদস্যরা। আপাতত সাফল্যের আনন্দেই মেতে রয়েছে ‘জোয়ার ভাঁটা’ টিম।

Piya Chanda

                 

You cannot copy content of this page