জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘জোয়ার ভাঁটা’-র (Jowar Bhanta) আজকের পর্ব সম্প্রচারের পর নতুন করে শুরু হয়েছে দর্শকদের মধ্যে তুমুল আলোচনা। তবে এবার আলোচনার কেন্দ্রবিন্দু কোনও রহস্য, প্রতিশোধ বা সম্পর্কের টানাপোড়েন নয়। বরং সমাজের এক বিতর্কিত বাস্তবতাকে ধারাবাহিকে যেভাবে তুলে ধরা হয়েছে, সেটিই নজর কেড়েছে দর্শকদের। পর্বটি দেখার পর অনেকেই মনে করছেন, গল্পের মাধ্যমে এমন একটি বিষয় সামনে আনা হয়েছে, যা নিয়ে বাস্তব জীবনেও দীর্ঘদিন ধরে নানান অভিযোগ শোনা যায়। সেই কারণেই সামাজিক মাধ্যমে একের পর এক প্রতিক্রিয়া চোখে পড়ছে।
আজকের পর্বে দেখা যায়, একসময় ইশিকার কাছ থেকে লুট করা বিপুল পরিমাণ গয়না বিক্রি করে সেই অর্থ নির্দিষ্ট কয়েকজন নেতা-মন্ত্রীদের কাছে পৌঁছে দেয় নিশা। ধারাবাহিকের গল্প অনুযায়ী, সেই টাকার বিনিময়েই নির্বাচনে প্রার্থী হওয়ার টিকিট পাওয়ার রাস্তা খুলে যায় তার সামনে। এই ঘটনাই দর্শকদের একাংশকে ভাবিয়ে তুলেছে। তাঁদের দাবি, গল্পে এমন একটি চিত্র দেখানো হয়েছে যেখানে রাজনীতিতে প্রবেশ করতে গেলে ঘুষ এবং অর্থের প্রভাব কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে, সেই বার্তাই স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে।
এই পর্ব দেখার পর সামাজিক মাধ্যমে একজন দর্শক লেখেন, “আজ জোয়ার ভাঁটায় সমাজের একটা বাস্তব সত্য দেখানো হলো। রাজনীতিতে ঢুকতে গেলে নেতা মন্ত্রীদের টাকা খাইয়ে ঘুষ দিয়ে ঢুকতে হয় সেটা আজ আবারও আমরা দেখলাম। আর রাজনীতিতে কালো টাকাকে সাদা করা হয় এটাও আবার দেখলাম। নিশা একসময় ইশিকার যে বিপুল পরিমান গয়না লুট করেছিল আজ সেই গয়না বিক্রির টাকা নেতা মন্ত্রীদের কাছে পাঠিয়ে দিলো। এবার সেইসব অসাধু ঘুষখোর নেতারা নিশাকে নির্বাচনে দাঁড়ানোর জন্য টিকিট দেবে। নিশা এবার বিধায়ক হয়ে সামনে থেকে এক নম্বর কাজ করবে। রাজনীতিতে ঢুকে ক্ষমতাশালী হতে গেলে ঘুষ তো তোমাকে দিতেই হবে আর রাজনীতিই পারে কালো টাকাকে সাদা করতে।
ধন্যবাদ জোয়ার ভাঁটা আমাদের সমাজের এই বাস্তব কুৎসিত দিকটা তুলে ধরার জন্য।” এই মন্তব্যের সঙ্গে অনেক দর্শকই সহমত প্রকাশ করেছেন। তবে ধারাবাহিকের এই অংশ নিয়ে ভিন্ন মতও সামনে এসেছে। কেউ কেউ মনে করছেন, এটি সম্পূর্ণ গল্পের প্রয়োজনে তৈরি একটি নাটকীয় পরিস্থিতি। আবার অন্যদের মতে, বাস্তব সমাজে প্রচলিত নানানা অভিযোগ এবং মানুষের ধারণাকেই গল্পের মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন নির্মাতারা। সেই কারণেই পর্বটি নিয়ে এত বেশি আলোচনা তৈরি হয়েছে। অনেকেই বলছেন, বিনোদনের পাশাপাশি সমাজের বিভিন্ন বিতর্কিত বিষয়ও ধারাবাহিকে উঠে এলে তা দর্শকদের ভাবতে বাধ্য করে।
আরও পড়ুনঃ “কাল আরও মা’র…” দিল্লিতে নিরীহ ছাত্রছাত্রীদের ওপর নি’র্মম লাঠিচা’র্জের পর ক্ষো’ভে ফুঁস’ছেন স্বস্তিকা দত্ত! পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে কী বললেন অভিনেত্রী?
সব মিলিয়ে, ‘জোয়ার ভাঁটা’-র আজকের পর্ব আবারও দর্শকদের মধ্যে জোর চর্চার বিষয় হয়ে উঠেছে। নিশার রাজনৈতিক যাত্রা এখন কোন দিকে এগোবে, নির্বাচনের টিকিট পাওয়ার পর তার পরবর্তী পরিকল্পনা কী হবে এবং এই সিদ্ধান্তের প্রভাব গল্পে কীভাবে পড়বে, তা জানতে আগ্রহী দর্শকরা। একই সঙ্গে সমাজের এই বিতর্কিত বাস্তবতাকে গল্পে দেখানোর সাহসী প্রচেষ্টাও অনেকের নজর কেড়েছে। আগামী পর্বে এই নতুন অধ্যায় কোন মোড় নেয়, সেদিকেই এখন চোখ ধারাবাহিকপ্রেমীদের।
