বিয়ের পর থেকেই ‘কমলা নিবাস’ ধারাবাহিকে ঝিনুকের জীবনে একের পর এক অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হচ্ছে। সম্রাট তাকে সব সময় নিজের কাছেই রাখতে চায়। মোবাইল ব্যবহার থেকে শুরু করে বাইরের কারও সঙ্গে কথা বলার সুযোগও প্রায় থাকে না। এই আচরণ দেখে ঝিনুক বুঝতে পারছে, স্বামীর ভালোবাসা ধীরে ধীরে অতিরিক্ত অধিকারবোধে পরিণত হচ্ছে।
এরই মধ্যে হঠাৎ সম্রাটের বাড়িতে হাজির হয় রণজয়। শুধু সে নয়, ঝিনুকের পরিবারের সদস্যরাও সেখানে পৌঁছে যায়। স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, এই পরিস্থিতিতে সম্রাট কীভাবে প্রতিক্রিয়া জানাবে? অনেকেই ভেবেছিলেন তিনি রেগে যাবেন বা নতুন কোনও অশান্তির সূত্রপাত হবে।
তবে বাস্তবে দেখা গেল সম্পূর্ণ ভিন্ন ছবি। সম্রাট সবাইকে হাসিমুখে স্বাগত জানায় এবং রণজয়কেও ঝিনুকের পাশে বসতে আপত্তি করে না। এই দৃশ্য দেখে অনেকেরই মনে হতে পারে, সম্রাট হয়তো নিজের অতিরিক্ত পজেসিভ স্বভাব থেকে বেরিয়ে এসেছে। কিন্তু আসল বিষয়টি অন্য।
আসলে এটি ধারাবাহিকের কোনও দৃশ্য নয়, শুটিংয়ের ফাঁকে শিল্পীদের আড্ডার একটি ভিডিও। সিটি টকিজ-এর শেয়ার করা সেই ভিডিওতে দেখা যায়, সম্রাট চরিত্রে অভিনয় করা ধ্রুবজ্যোতি সরকার মজা করে বলেন, ‘ওয়েলকাম টু মাই হাউস’। তখন পাশে থাকা একজন হাসতে হাসতে বলেন, ‘তোমার বাড়িতে এসেছি, তুমি রাগ করোনি তো?’ এরপর সবাই একসঙ্গে গল্প আর হাসি মজায় ব্যস্ত হয়ে পড়েন।
আরও পড়ুনঃ তৃণমূলের পর এবার বিজেপির অ’ত্যাচার! শর্বরী মুখোপাধ্যায়ের নামে দোকান দখলের অভিযোগে সরব যাদবপুরের মহিলা! কী আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী?
অন্যদিকে ‘কমলা নিবাস’-এর বর্তমান গল্পে নতুন মোড় এসেছে। পল্লবী ধীরে ধীরে আদিত্যকে ভালোবাসতে শুরু করেছে, আর সম্রাটের আচরণে বিরক্ত হয়ে উঠছে ঝিনুক। একই সময়ে বাড়ি থেকে বেরিয়ে চিন্তায় ডুবে থাকা শ্রীনিবাস দুর্ঘটনার মুখে পড়ে। ফলে কমলার জীবনে বড় সংকটের ইঙ্গিত মিলছে আগামী পর্বে।
