জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

“পার্বতী পারুলের মেয়ে নয়! রাজনন্দিনী যেমন অপর্ণা হয়ে ফিরেছিল, পারুলও পার্বতী হয়ে ফিরেছে” পারুলের মৃ’ত্যুর পর হুবহু তাঁর মতো পার্বতীর এন্ট্রি, জন্মান্তরের গল্পেই কি তবে নতুন মোড়? একই গল্পের পুনরাবৃত্তি, এবার ‘চিরদিনই তুমি যে আমার’-এর ছাঁচেই নিজেকে ফেলছে ‘পরিণীতা’? কী মনে হয় আপনাদের?

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘পরিণীতা’য় (Parineeta) পারুলকে ঘিরে গল্পে এসেছে বড়সড় পরিবর্তন। রায়ান ও পারুলের সংসারে দুই সন্তান আসার পরই পারুলের আকস্মিক মৃ’ত্যুতে গল্প এগিয়ে গিয়েছে প্রায় ২০ বছর। এরপরেই পারুলকে হারিয়ে নতুন অধ্যায়ে প্রবেশ করেছে ধারাবাহিকের কাহিনি। পারুলের অনুপস্থিতির পর রায়ান নিজের জীবনে এগিয়ে চললেও হঠাৎ এমন এক মেয়ের সঙ্গে তাঁর দেখা হয়, যাকে দেখতে অবিকল পারুলের মতো। কিন্তু সেই মেয়ের নাম পার্বতী। নতুন এই চরিত্রের এন্ট্রি থেকেই দর্শকদের মনে তৈরি হয়েছে একাধিক প্রশ্ন। পার্বতী কি আদৌ পারুলের মেয়ে? নাকি তার পরিচয়ের পিছনে লুকিয়ে রয়েছে আরও বড় কোনও রহস্য? এমনকী পারুলের ফিরে আসার সম্ভাবনাও এখন উড়িয়ে দিচ্ছেন না দর্শকদের একাংশ।

সম্প্রতি এই নতুন ট্র্যাক নিয়েই এক দর্শক নিজের মতামত প্রকাশ করেছেন। তাঁর দাবি, “পার্বতী পারুলের মেয়ে নয়।” এরপরই তিনি নিজের সম্ভাব্য গল্পের মোড়ের কথা জানিয়েছেন। দর্শকের মতে, ‘পরিণীতা’র গল্প এবার হয়তো জন্মান্তরের দিকেই এগোতে পারে। তিনি মনে করিয়ে দিয়েছেন, জি বাংলারই আরও একটি জনপ্রিয় ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’-এ এমন ধরনের গল্প দেখানো হয়েছিল। সেখানে রাজনন্দিনীর মৃত্যুর পর পরবর্তীতে অপর্ণার চরিত্রকে ঘিরে জন্মান্তরের রহস্য সামনে এসেছিল। সেই ধারাবাহিকে অপর্ণার সঙ্গে রাজনন্দিনীর আগের জন্মের যোগসূত্রই গল্পের অন্যতম গুরুত্বপূর্ণ রহস্য হয়ে উঠেছিল।

এই কারণেই ওই দর্শকের ধারণা, ‘পরিণীতা’ও হয়তো এবার একই ধরনের গল্পের পথে হাঁটতে পারে। তাঁর কথায়, “এটার গল্প এখন চিরদিনই তুমি যে আমার সিরিয়ালের গল্পকে ফলো করবে, রাজনন্দিনী যেমন পরবর্তীতে অপর্ণা হয়ে জন্মায়, তেমনি পারুল এখানে পরের জন্মে পার্বতী হয়ে ফিরে আসে।” অর্থাৎ পার্বতীকে পারুলের সন্তান হিসেবে দেখানোর বদলে তাঁকে পারুলেরই পুনর্জন্ম হিসেবে দেখানো হতে পারে বলে অনুমান দর্শকের। বর্তমানে পার্বতীর চেহারা পারুলের সঙ্গে হুবহু মিলে যাওয়াই এই তত্ত্বকে আরও জোরালো করছে। নতুন প্রোমোতেও রায়ান পার্বতীকে দেখে চমকে যান এবং নিজের হারানো স্ত্রীকে মনে পড়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়। ফলে পার্বতীর আসল পরিচয় নিয়েই এখন ধারাবাহিকে তৈরি হয়েছে মূল রহস্য।

অন্যদিকে, ‘চিরদিনই তুমি যে আমার’ ছাড়াও বাংলা ধারাবাহিকে জন্মান্তরের গল্প একেবারে নতুন নয়। দর্শকের প্রতিক্রিয়ায় ‘সাঁঝের বাতি’র কথাও উঠে এসেছে, যেখানে আগেও জন্মান্তরের কাহিনি দেখানো হয়েছিল বলে তিনি মনে করিয়ে দিয়েছেন। তাই ‘পরিণীতা’র নতুন ট্র্যাককে ঘিরে দর্শকদের একাংশ এখন সেই পুরনো ধারাবাহিকগুলির সঙ্গে মিল খুঁজছেন। তবে এখনও পর্যন্ত পার্বতী সত্যিই পারুলের পুনর্জন্ম কি না, তা ধারাবাহিকে নিশ্চিত করে জানানো হয়নি। বরং পার্বতীর পরিচয় নিয়েই একাধিক সম্ভাবনা সামনে রাখা হয়েছে। পার্বতী পারুলের মেয়ে, অন্য কোনও পরিবারের মেয়ে, নাকি সত্যিই পারুলের পুনর্জন্ম, সেই উত্তরই এখন গল্পের সবচেয়ে বড় প্রশ্ন।

তাহলে কি ‘পরিণীতা’র গল্পও ‘চিরদিনই তুমি যে আমার’-এর মতো জন্মান্তরের দিকেই এগোচ্ছে? পারুলের মৃত্যুর পর হুবহু তাঁর মতো দেখতে পার্বতীর আগমন কি নিছক কাকতালীয়, নাকি এর পিছনে রয়েছে আগের জন্মের সম্পর্ক? আবার পার্বতী যদি সত্যিই পারুলের পুনর্জন্ম হয়, তাহলে তাঁর সঙ্গে রায়ানের সম্পর্ক কোন দিকে যাবে, সেটাও দেখার বিষয়। কারণ বর্তমানে পার্বতীর নিজের একটি প্রেমের সম্পর্কের ট্র্যাকও রয়েছে। অন্যদিকে রায়ানেরও সন্তানরা বড় হয়ে গিয়েছে। ফলে পার্বতীর পরিচয় প্রকাশের সঙ্গে সঙ্গে রায়ান, তাঁর পরিবার এবং পার্বতীর জীবনে নতুন কী পরিবর্তন আসে, তা নিয়েই এখন দর্শকদের কৌতূহল। আপাতত পার্বতীকে ঘিরে এই জন্মান্তরের তত্ত্ব শুধুই দর্শকের অনুমান, ধারাবাহিকের গল্প কোন দিকে যাবে তার উত্তর মিলবে আগামী পর্বগুলিতেই।

Piya Chanda

                 

You cannot copy content of this page