জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

অতিক্রান্ত চার মাসেরও বেশি, এখনও হয়নি রহস্যের কিনারা! রাহুলের মৃ’ত্যুর তদন্ত কি এবার গতি পাবে? আজ প্রয়া’ত অভিনেতার শেষ ছবি ‘ছবিওয়ালা’র বিশেষ প্রদর্শনীতে গ্লোবে দাঁড়িয়ে মুখ খুললেন অগ্নিমিত্রা পাল, দিলেন বড় আশ্বাস?

প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Banerjee) অভিনীত শেষ ছবি ‘ছবিওয়ালা’ ঘিরে আবেগের আবহ এখনও কাটেনি। প্রথমে ২৪ জুলাই নন্দনে ছবির প্রিমিয়ারের পরিকল্পনা থাকলেও পরে সেই অনুষ্ঠান আর হচ্ছে না। পরিবর্তে ছবির বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয় কলকাতার ঐতিহ্যবাহী গ্লোব প্রেক্ষাগৃহে। বহুদিন পর এই হলে আবার একটি বাংলা ছবির প্রদর্শনী হওয়ায় উপস্থিত শিল্পী ও অতিথিদের মধ্যেও ছিল আলাদা উচ্ছ্বাস। সেই অনুষ্ঠানে অভিনেত্রী দেবলীনা দত্তের পাশাপাশি উপস্থিত ছিলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালও। ছবিকে ঘিরে আবেগের পাশাপাশি রাহুলের মৃত্যু তদন্ত নিয়েও সেদিন উঠে আসে গুরুত্বপূর্ণ প্রসঙ্গ।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অগ্নিমিত্রা পাল বলেন, এতদিন পর গ্লোব প্রেক্ষাগৃহে আবার বাংলা ছবির প্রদর্শনী হওয়া তাঁর কাছে অত্যন্ত আনন্দের বিষয়। বাংলা সিনেমার জন্য এটি ইতিবাচক বার্তা বলেও তিনি মনে করেন। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, এমন উদ্যোগ ভবিষ্যতেও আরও বাড়বে এবং বাংলা চলচ্চিত্র আবার প্রেক্ষাগৃহমুখী দর্শককে ফিরিয়ে আনতে পারবে। অনুষ্ঠানের আবহে ছবির কলাকুশলীদের পাশাপাশি উপস্থিত দর্শকরাও এই উদ্যোগকে স্বাগত জানান।

তবে অনুষ্ঠানের সবচেয়ে আলোচিত মুহূর্ত আসে যখন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু তদন্ত নিয়ে তাঁকে প্রশ্ন করা হয়। এই বিষয়ে অগ্নিমিত্রা পাল জানান, নতুন সরকারের পক্ষ থেকে যতদূর সম্ভব এবং যতটা এগিয়ে যাওয়া সম্ভব, তদন্ত সেইভাবেই চালিয়ে যাওয়া হবে। তিনি আশ্বাস দিয়ে বলেন, তদন্ত থেমে থাকবে না এবং দ্রুত এই মামলার নিষ্পত্তি হবে বলেই তিনি আশা করছেন। তাঁর এই মন্তব্যের পর আবারও রাহুলের মৃত্যুর তদন্ত ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

উল্লেখ্য, কয়েক মাস আগে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকালপ্রয়াণ বাংলা বিনোদন জগতে গভীর শোকের ছায়া ফেলেছিল। তাঁর মৃত্যুর পর থেকে পরিবারের তরফে বারবার নিরপেক্ষ তদন্ত এবং সত্য সামনে আসার দাবি জানানো হয়েছে। এদিকে তাঁর অভিনীত ‘ছবিওয়ালা’ ছবির মুক্তিকে ঘিরেও আবেগে ভাসছেন অনুরাগীরা। এমন পরিস্থিতিতে গ্লোব প্রেক্ষাগৃহে ছবির বিশেষ প্রদর্শনীর মঞ্চ থেকে অগ্নিমিত্রা পালের আশ্বাস নতুন করে তদন্ত নিয়ে আশার আলো দেখিয়েছে বলেই মনে করছেন অনেকেই।

Piya Chanda

                 

You cannot copy content of this page