অভিনেত্রী মধুবনী গোস্বামীকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং নতুন নয়। তবে এবার এক নেটিজেনের কটাক্ষের জবাব সরাসরি দিলেন তিনি। তাঁর স্পষ্ট প্রতিক্রিয়া সামনে আসতেই বিষয়টি নিয়ে নেটমাধ্যমে শুরু হয়েছে নতুন আলোচনা। অনেকেই অভিনেত্রীর এই অবস্থানকে সমর্থন করেছেন।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় মধুবনীর একটি পোস্টের নিচে এক ব্যক্তি ব্যক্তিগত আক্রমণ করে মন্তব্য করেন। সেই মন্তব্য এড়িয়ে না গিয়ে অভিনেত্রী প্রকাশ্যেই তার উত্তর দেন। তিনি জানিয়ে দেন, কাউকে অপমান করে বা ব্যক্তিগত আক্রমণ করে মত প্রকাশ করাকে তিনি সমর্থন করেন না।
ঘটনা কী? সম্প্রতি অভিনেত্রীর কমেন্ট বক্সে এক নেটিজেন মন্তব্য করেন, ‘বাপরে বাপ, সিরিয়ালে চান্স না পেলে যে কত কি করতে হয় বেঁচে থাকার জন্য, খুব চাপের জীবন।’
এই কটাক্ষের জবাবে মধুবনী লেখেন, ‘তিনটে কথা বলি। প্রথমত আমরা এখন অন্যদের চান্স দিয়ে থাকি। আমরা এমপ্লয়মেন্ট জেনারেট করি। দ্বিতীয়তঃ, যে কোনও বাংলা লিডিং চ্যানেলে মেগা সিরিয়াল প্রোডিউস করার মতো যথেষ্ট ফান্ড আমাদের রয়েছে। করছি না কারণ ইচ্ছে করছে না। আমরা নিজেদের বিজনেসে ইনভেস্ট করেছি। এবং তৃতীয়তঃ সবার জীবনই চাপের। বিশ্বাস করো, আমাদেরটা অনেক কম। ভালো থেকো ভাই।’
মধুবনী আরও বলেন, সোশ্যাল মিডিয়া এমন একটি জায়গা, যেখানে প্রত্যেকের নিজের মত প্রকাশের অধিকার রয়েছে। কিন্তু সেই স্বাধীনতার আড়ালে কাউকে অসম্মান করা বা কটূক্তি করা কখনও গ্রহণযোগ্য হতে পারে না। তাঁর মতে, সুস্থ আলোচনার পরিবেশ বজায় রাখা সকলের দায়িত্ব।
অভিনেত্রীর এই জবাব প্রকাশ্যে আসার পর নেটিজেনদের প্রতিক্রিয়া ছিল মিশ্র। একাংশ তাঁর সাহসী অবস্থানের প্রশংসা করেছেন। আবার কেউ কেউ মনে করেছেন, ট্রোলারদের গুরুত্ব না দেওয়াই ভালো। তবে বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা থামেনি।
আরও পড়ুনঃ “আমি তোর জন্য সব ছাড়তে রাজি রে তিরপিন্ডে…” এই এক সংলাপেই চোখে জল দর্শকদের! এত দ্বন্দ্ব ও অমিল সত্ত্বেও, রায়ানের প্রতি পারুলের নিঃস্বার্থ ভালোবাসায় মুগ্ধ দর্শক! ‘ভালোবাসায় এমন আত্মত্যাগ আজকাল কোথায়?’ ঈশানীর অভিনয়ে আবেগে ভাসলেন ‘পরিণীতা’ অনুরাগীরা, অভিনেত্রীকে জানাচ্ছেন কুর্নিশ!
সব মিলিয়ে মধুবনী গোস্বামীর এই প্রতিক্রিয়া আবারও দেখিয়ে দিল, প্রয়োজন হলে অন্যায় মন্তব্যের বিরুদ্ধে তিনি সরব হতে পিছপা হন না। তাঁর এই বক্তব্য এখন সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে শেয়ার হচ্ছে এবং অনুরাগীদের মধ্যেও তা নিয়ে চর্চা চলছে।
