জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

বিগ বসে অনিশ্চিত শন ব্যানার্জির এন্ট্রি! কী কারণে পিছিয়ে গেল তাঁর বিগ বসের পরিকল্পনা? শেষমেশ তাঁর জায়গা দখল করতেই এবার ঘরে আসছেন জনপ্রিয় এই অভিনেতা! জানেন কে তিনি?

দীর্ঘ ১০ বছর পর ফের ছোটপর্দায় ফিরেছে ‘বিগ বস বাংলা’ গত ৩০ আগস্ট স্টার জলসা ও জিওহটস্টারে শুরু হয়েছে এই বহু প্রতীক্ষিত রিয়্যালিটি শো। এবারের সিজনের সবচেয়ে বড় চমক, বাংলার মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়ের হাতেই উঠেছে সঞ্চালকের দায়িত্ব। শুরু থেকেই প্রতিযোগীদের নানা সমীকরণ, ঝগড়া-বিতর্ক আর টানটান উত্তেজনায় জমে উঠেছে বিগ বসের ঘর। আর এরই মধ্যে শোনা যাচ্ছে আরও এক বড় চমকের খবর!

ঘরে ইতিমধ্যেই রয়েছেন ভরত কল, দীপেন্দু বিশ্বাস, দুর্নিবার সাহা, ঝিলম গুপ্ত, তনুশ্রী রায় দাস, জয়িতা চট্টোপাধ্যায়, নিরঞ্জন মণ্ডল-সহ একাধিক পরিচিত মুখ। রয়েছেন মনামী ঘোষ, সৃজলা গুহ, সোনামণি সাহার মতো জনপ্রিয় অভিনেত্রীরাও। পাশাপাশি অ্যালেকজান্দ্রা টেলরের মতো বিদেশি মুখও বাড়িয়েছে শোয়ের আকর্ষণ। প্রথম ক্যাপ্টেন ভরত কলের সঙ্গে তনুশ্রীর বাগবিতণ্ডা থেকে জয়িতাকে ঘিরে বিতর্ক সব মিলিয়ে মাত্র কয়েকদিনেই দর্শকদের মধ্যে শোর জনপ্রিয়তা তৈরি হয়েছে।

কিন্তু এবার সেই জনপ্রিয়তার মাঝেই আসতে চলেছে আরও এক চমক। সূত্রের খবর, ‘বিগ বস বাংলা’র ঘরে ওয়াইল্ড কার্ড এন্ট্রি নিতে পারেন অভিনেতা রেজওয়ান রব্বানী শেখ। তাঁর নিজের পোস্ট ঘিরেই তৈরি হয়েছে এই জল্পনা। জানা যাচ্ছে, রেজওয়ানের এন্ট্রি নিয়ে ইতিমধ্যেই জোর গুঞ্জন শুরু হয়েছে। এমনকি যে জায়গায় শন ব্যানার্জির আসার কথা শোনা যাচ্ছিল, সেখানেই এবার রেজওয়ানকে দেখা যেতে পারে বলে খবর।

তবে কেন বদলাতে হল পরিকল্পনা? শোনা যাচ্ছে, ব্যক্তিগত সমস্যা এবং শারীরিক অবস্থার কথা মাথায় রেখে শন ব্যানার্জি এই মুহূর্তে বিগ বসের ঘরে প্রবেশ করছেন না। পরবর্তীতে তিনি যোগ দেবেন কি না, সেটিও এখনও সময়সাপেক্ষ। আর সেই জায়গাতেই গেমকে আরও আকর্ষণীয় করে তুলতে রেজওয়ান রব্বানী শেখের নাম সামনে এসেছে। শোনা যাচ্ছে, আগামী ২-৩ দিনের মধ্যেই, অর্থাৎ পরের সপ্তাহে ধামাকাদার ওয়াইল্ড কার্ড এন্ট্রি হতে পারে তাঁর।

ছোটপর্দা থেকে শুরু করে একাধিক জায়গায় নিজের অভিনয় দিয়ে ইতিমধ্যেই দর্শকের মন জয় করেছেন রেজওয়ান রব্বানী শেখ। এবার অভিনয়ের পরিচিত জগতের বাইরে একেবারে অন্যরকম মঞ্চে দেখা যেতে পারে তাঁকে যেখানে অভিনয়ের পাশাপাশি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে তাঁর ব্যক্তিত্ব, স্ট্র্যাটেজি এবং প্রতিযোগিতার মানসিকতা। তাই রেজওয়ানের সম্ভাব্য প্রবেশ ঘিরে দর্শকদের কৌতূহলও তুঙ্গে। এখন দেখার, সত্যিই যদি বিগ বসের ঘরে তাঁর প্রবেশ হয়, তাহলে নিজের পরিচিত জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে কতটা নতুন দর্শক টানতে পারেন তিনি এবং এই হাই-ভোল্টেজ গেমে কতটা মন জয় করতে পারেন বাংলার দর্শকদের।

Piya Chanda

                 

You cannot copy content of this page