গায়িকা ‘দেবলীনা নন্দী’ (Debolina Nandy) এবং তাঁর স্বামী ‘প্রবাহ নন্দী’র (Prabaha Nandy) দাম্পত্য বিতর্ক নতুন করে আলোচনায় এসেছে বারুইপুর আদালতে মামলার প্রথম শুনানির পর। শুনানি শেষ হতেই আইনজীবীদের সঙ্গে সাংবাদিক বৈঠক করে একাধিক অভিযোগ প্রকাশ্যে আনেন দেবলীনা। প’ণ দাবি, পারিবারিক নি’র্যাতন, আর্থিক লেনদেন, এমনকি অস্বস্তিকর অভিজ্ঞতার মতো নানান বিষয় নিয়ে তিনি মুখ খোলেন। এতদিন নীরব থাকার কারণ হিসেবেও তিনি জানান, প্রবাহের সম্মানের কথা ভেবেই অনেক তথ্য সামনে আনেননি। কিন্তু সেই বৈঠকের ভিডিও প্রকাশ্যে আসার পর অভিযোগের পাশাপাশি এখন বড় আলোচনা শুরু হয়েছে দর্শক ও নেটিজেনদের প্রতিক্রিয়া ঘিরে।
সমাজ মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়তেই বহু মানুষ প্রশ্ন তুলতে শুরু করেছেন সাংবাদিক বৈঠকের প্রয়োজনীয়তা নিয়ে। অনেকের মতে, বিবাহ বিচ্ছেদ বা পারিবারিক বিরোধের মতো বিষয় আদালতে বিচারাধীন থাকা অবস্থায় তা সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরার যৌক্তিকতা নিয়ে ভাবার অবকাশ রয়েছে। একজন নেটিজেন লিখেছেন, “বিচ্ছেদের মতো সাধারণ বিষয়ে আবার বৈঠক কীসের?” অন্য আরেকজনের মন্তব্য, ব্যক্তিগত সমস্যা সমাধানের জন্য আদালতই যথেষ্ট, তার জন্য আলাদা করে জনসমক্ষে ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন আছে কি না, সেই প্রশ্নও উঠে আসছে। ফলে দেবলীনার বক্তব্যের পাশাপাশি তাঁর এই পদক্ষেপ নিয়েও জোর চর্চা শুরু হয়েছে।
কেউ কেউ আবার আরও কড়া ভাষায় সমালোচনা করেছেন। সমাজ মাধ্যমে একাধিক মন্তব্যে দেখা যাচ্ছে, অনেকেই মনে করছেন বিষয়টি অযথা জনসমক্ষে টেনে আনা হচ্ছে। এক ব্যবহারকারী ব্যঙ্গ করে লিখেছেন, “আপনি এত বড় সেলিব্রেটিও নন যে আপনার বাড়ির খবর জানতে কেউ আগ্রহী হবে।” এই ধরনের মন্তব্য দ্রুত ভাইরাল হয়েছে। অনেকের বক্তব্য, ব্যক্তিগত সম্পর্কের জটিলতা নিয়ে প্রকাশ্য মঞ্চে আলোচনা করার প্রবণতা এখন ক্রমশ বেড়ে চলেছে, আর সেই কারণেই এমন প্রতিক্রিয়াও সামনে আসছে। যদিও দেবলীনার সমর্থকরা পাল্টা বলছেন, নিজের অভিজ্ঞতা জানানো তাঁর অধিকার।
বিতর্ক আরও বাড়িয়ে দিয়েছে কিছু ব্যঙ্গাত্মক প্রতিক্রিয়া। একাধিক নেটিজেন মজা করে লিখেছেন, “এবার আমিও একটা বৈঠক করব, আমার কথাও কেউ শুনছে না।” এই ধরনের মন্তব্যও দেখা যাচ্ছে। অনেকের মতে, সাংবাদিক বৈঠকের ধরন এবং উপস্থাপনাই এমন প্রতিক্রিয়ার কারণ। অন্যদিকে আবার একাংশ মনে করছেন, এত গুরুতর অভিযোগ সামনে আসার পর বিষয়টিকে নিছক হাসি-ঠাট্টার পর্যায়ে নামিয়ে আনা ঠিক নয়। ফলে সমালোচনা এবং সমর্থন, দুই ধরনের প্রতিক্রিয়াই পাশাপাশি দেখা যাচ্ছে। শুধু বৈঠক নিয়েই নয়, অভিযোগগুলির সত্যতা নিয়েও মতভেদ তৈরি হয়েছে।
আরও পড়ুনঃ এরই নাম জীবন! প্রাক্তন প্রেমিকার বর্তমান স্বামীর সঙ্গে একই পর্দায় আদৃত! ‘কুমকুম’-এ রবি সাউয়ের এন্ট্রিতে নতুন চর্চা টেলিপাড়ায়
সমাজ মাধ্যমের একাংশের দাবি, প্রমাণ ছাড়া প্রবাহ নন্দীকে জনসমক্ষে দোষী হিসেবে দেখানোর চেষ্টা করা হচ্ছে। কেউ কেউ সরাসরি লিখেছেন যে মিথ্যে অভিযোগের মাধ্যমে প্রবাহকে ফাঁসানো হচ্ছে। আবার অন্যদিকে অনেকে মনে করিয়ে দিচ্ছেন, আদালতে মামলার প্রক্রিয়া এখনও চলছে এবং সমস্ত তথ্য বিচারাধীন। তাই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছনোর আগে অপেক্ষা করাই উচিত। তবে এটুকু স্পষ্ট, সাংবাদিক বৈঠকের ভিডিও প্রকাশ্যে আসার পর দেবলীনা ও প্রবাহের ব্যক্তিগত সম্পর্কের বিতর্ক আবারও সমাজ মাধ্যমের অন্যতম আলোচিত বিষয় হয়ে উঠেছে।
