জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

স্বামী না ছেলে ধরতে পারবেন না! ‘রুবেলের মধ্যে সন্তানের ফিল পাই’, বরকে ‘মাম্মা’ ডাক নিয়ে মুখ খুললেন শ্বেতা! অদ্ভুত সমীকরণের রহস্য ফাঁস

টলিপাড়ার জনপ্রিয় দম্পতি শ্বেতা ভট্টাচার্য ও রুবেল দাসকে নিয়ে দর্শকদের কৌতূহলের শেষ নেই। বিয়ের পর তাঁদের সম্পর্কের নানা খুঁটিনাটি নিয়েও প্রায়ই আলোচনা হয়। এবার তাঁদের একটি মজার আড্ডার ভিডিয়ো ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে। অভিনেত্রী অলকানন্দা গুহর সঙ্গে কথোপকথনে নিজেদের দাম্পত্য সম্পর্ক নিয়ে বেশ কিছু অজানা কথা জানান শ্বেতা ও রুবেল। সেখানেই উঠে আসে শ্বেতার করা একটি সোশ্যাল মিডিয়া পোস্টের প্রসঙ্গ, যেখানে তিনি স্বামীকে ‘মাম্মা’ বলে সম্বোধন করেছিলেন। সেই নিয়েই নেটিজেনদের একাংশের নানা প্রশ্ন ও ট্রোলিংয়ের মুখে পড়তে হয়েছিল তাঁকে।

এবার সেই মন্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে শ্বেতা জানান, রুবেলের মধ্যে তিনি অনেকটা সন্তানের মতো অনুভূতি পান। তাই জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ‘লাভ ইউ মাম্মা’ লিখেছিলেন। বিষয়টি নিয়ে অনলাইনে নানা ধরনের মন্তব্য হলেও শ্বেতা মজার ছলেই বলেন, তিনি নাকি রুবেলের দ্বিতীয় মা। অভিনেত্রীর এমন কথা শুনে পাশে থাকা রুবেলও হেসে ফেলেন। বরং তিনিও পাল্টা জানান, শ্বেতা তাঁর কাছে মেয়ের মতো। ফলে তাঁদের সম্পর্কের সমীকরণ নিয়ে যে মজার কথোপকথন শুরু হয়েছিল, তা আরও হাস্যরসে ভরে ওঠে।

শ্বেতার ‘মাম্মা’ ডাক নিয়ে রুবেলেরও বেশ মজার প্রতিক্রিয়া ছিল। তিনি জানান, শ্বেতাকে তাঁর এখন মেয়ের মতোই মনে হয়, তাই তিনিও যেন বাবার অনুভূতি পাচ্ছেন। এরপর দু’জনের কথায় উঠে আসে বিয়ের পর সম্পর্কের বদলে যাওয়া নিয়ে মজার প্রসঙ্গ। সাধারণত বিয়ের পর অনেক দম্পতিকে মজা করে ভাই-বোনের মতো বলা হয়। কিন্তু শ্বেতা-রুবেলের ক্ষেত্রে যেন সেই সমীকরণও বদলে গিয়ে বাবা-মায়ের সম্পর্কের মতো হয়ে গিয়েছে। তাঁদের এই কথাবার্তা শুনে উপস্থিত সকলেই হাসিতে মেতে ওঠেন।

আড্ডায় শুধু ‘মাম্মা’ ডাক নয়, স্বামী হিসেবে রুবেলকে লম্বা হওয়ার সুবিধা নিয়েও কথা বলেন শ্বেতা। রুবেল নিজেই মজা করে বলেন, শ্বেতা তো লম্বা বর পাওয়ার কথা বলবেই, কারণ তাঁর নিজের বর লম্বা। সেই প্রসঙ্গে শ্বেতাও জানান, লম্বা বরকে জড়িয়ে ধরলে আলাদা রকমের অনুভূতি হয়। তাঁদের কথোপকথনে বারবার উঠে আসে দাম্পত্যের মজার দিক। ফলে গুরুগম্ভীর কোনও আলোচনার বদলে নিজেদের সম্পর্কের খুনসুটি দিয়েই নেটিজেনদের প্রশ্নের উত্তর দিয়েছেন তাঁরা।

দীর্ঘদিনের প্রেমের পর ২০২৫ সালের জানুয়ারিতে বিয়ে করেন শ্বেতা ও রুবেল। বিয়ের পরও তাঁদের সোশ্যাল মিডিয়ার নানা পোস্ট এবং একসঙ্গে কাটানো মুহূর্ত নিয়ে নিয়মিত চর্চা হয়। তবে এবার ‘মাম্মা’ সম্বোধন নিয়ে তৈরি হওয়া প্রশ্নের জবাব দিতে গিয়ে যে ব্যাখ্যা দিলেন শ্বেতা, তা বেশ মজার মোড় নিয়েছে। শেষে তাঁদের সম্পর্কের আসল নাম কী, সেই প্রশ্নই দর্শকদের উদ্দেশে ছুড়ে দেন অলকানন্দা। শ্বেতা ও রুবেলের এই মজার রসায়ন নিয়ে ফের সরগরম নেটপাড়া।

Piya Chanda

                 

You cannot copy content of this page