জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

‘প্রজাপতি ২’-এর পর, এবার দেবের নায়িকা শ্রীপর্ণা রায়? ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’তে বড় সুযোগ, তবে কি ছোটপর্দাকে পাকাপাকি বিদায় জানাবেন অভিনেত্রী?

এ বছরের স্বাধীনতা দিবসে দর্শকদের জন্য বিশেষ উপহার নিয়ে আসছেন দেব। পদ্মশ্রী করিমুল হকের অনুপ্রেরণামূলক জীবন এবার বড়পর্দায় ফুটিয়ে তুলবেন তিনি। সারা দেশে বাইক অ্যাম্বুল্যান্স দাদা নামে পরিচিত করিমুল হকের সংগ্রাম, মানবিকতা ও নিরলস সেবার কাহিনি নিয়েই তৈরি হচ্ছে এই ছবি। নামভূমিকায় নিজেই অভিনয় করছেন সাংসদ অভিনেতা প্রযোজক দেব। খবর মিলেছে, উত্তরবঙ্গের মনোরম লোকেশনে জোরকদমে চলছে শুটিং। প্রকৃতি আর বাস্তবতার মেলবন্ধনে ছবিটি যেন এক অন্য স্বাদের অভিজ্ঞতা দিতে চলেছে দর্শকদের।

এই ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে বর্ষীয়ান অভিনেতা শুভাশিস মুখোপাধ্যায়কে। বর্তমানে তিনি তাঁর নতুন ছবি ফণিবাবু ভাইরাল এর প্রচারে ব্যস্ত। যদিও বাইক অ্যাম্বুল্যান্স দাদা প্রসঙ্গে মুখ খুলতে চাননি তিনি, তবে ঘনিষ্ঠ সূত্রের খবর ছবিতে তাঁকে পুরোহিতের চরিত্রে দেখা যেতে পারে। রবিবারই তাঁর শিলিগুড়ি পৌঁছনোর কথা রয়েছে। সেখানে দেবের সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ দৃশ্যের শুটিং হবে। পরবর্তীতে কলকাতাতেও দেব ও শুভাশিসের আরও কিছু দৃশ্য ধারণ করা হবে বলে জানা গিয়েছে।

আরও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যেতে পারে অভিনেত্রী শ্রীপর্ণা রায়কে। এর আগে দেবের প্রজাপতি ২ ছবিতে ছোট হলেও উল্লেখযোগ্য ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। সেই ছবিতে সাংসদ অভিনেতা পার্থ ভৌমিকের মেয়ের চরিত্রে তাঁর অভিনয় নজর কাড়ে। নতুন ছবিতে তাঁর চরিত্র কী রকম হবে তা নিয়ে জল্পনা থাকলেও এখনও পর্যন্ত অভিনেত্রীর তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি। ফলে তাঁর উপস্থিতি ছবিতে কী মাত্রা যোগ করবে তা নিয়ে কৌতূহল বাড়ছে।

ছবির অন্যতম আকর্ষণ দীর্ঘ সময় পর দেবের বিপরীতে রুক্মিণী মৈত্রর প্রত্যাবর্তন। পাশাপাশি অভিনয় করছেন ইন্দ্রাশিস রায় ও অলোক সান্যাল। সব মিলিয়ে শক্তিশালী অভিনয়শিল্পীদের সমাবেশে তৈরি হচ্ছে এই প্রকল্প। বাস্তব জীবনের এক অসাধারণ মানুষের গল্পকে পর্দায় তুলে ধরতে দেব কতটা নতুন রূপে ধরা দেন, তা দেখার অপেক্ষায় এখন দর্শকরা। স্বাধীনতা দিবসে মুক্তির লক্ষ্যে তৈরি এই ছবি ইতিমধ্যেই উত্তেজনা বাড়িয়ে দিয়েছে টলিউড মহলে।

Piya Chanda

                 

You cannot copy content of this page