এই মুহূর্তে জমে উঠেছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘জোয়ার ভাঁটা’ (Jowar Bhanta)। চলতি সপ্তাহে প্রতিপক্ষকে হারিয়ে, টিআরপির সেরা পাঁচে চমক দেখিয়েছে এই ধারাবাহিক। ফলে গল্পে এরপর কী হতে চলেছে? এই নিয়ে প্রত্যাশাও বেড়েছে অনেকটা। ইতিমধ্যেই উজি এবং নিশার সত্যিটা সবার সামনে চলে এসেছে। তাদের আইনত শাস্তি হলেও, মায়ের কথা এবং নিজের মনের কথা শুনে ঋষি সমস্ত অভিযোগ তুলে নেয়।
আদালতে শুনানির দিন শেষ স্পষ্ট জানিয়ে দেয় বিচারককে যে উজিকে নিজের স্ত্রী হিসেবে মেনে নিচ্ছে সে। ফলত, তাকে বাড়ি নিয়ে যেতে চায় বলে অভিযোগ প্রত্যাহার করবে। যেহেতু এই মামলা এমনিতেই কেমন গুরুতর নয়, বিচারক রাজি হয়ে যান। এরপর উজিকে নিজের বাড়ি নিয়ে আসে ঋষি। এতদিন যে বাড়িতে মিথ্যে পরিচয়ে উজি এত আদর ভালোবাসা পেয়েছে এবং দিয়েছে, সেখানেই আসল পরিচয় দাঁড়াতে তার ইতস্তত হয়।
যদিও ঋষি স্পষ্ট জানিয়ে দেয় যে তার সঙ্গে সংসার করেই অন্যায়ের প্রায়শ্চিত্ত করতে হবে উজিকে। এমনকি শাশুড়িও জানিয়ে দেয়, আগে যে মিথ্যে ভালোবাসা নাটকটা সে প্রতিশোধের জন্য করেছিল, এবার সেটাই কর্তব্য হিসেবে ধরে নিয়ে সত্যি করে তুলতে হবে। বাড়ির প্রতিটা মানুষের ভালোবাসা আবার জিততে হবে। ওদিকে জেল থেকে বেরিয়েই উজি, দিদি নিশাকে সাবধান করে এবার থেকে কোন অপরাধ না করতে।
কিন্তু স্বভাবের দাস নিশা, সম্ভবত সে কথা শোনে না এবং আবারও ধরা পড়ে! সম্প্রতি চ্যানেলের তরফ থেকে প্রকাশিত হোলি স্পেশাল প্রমোতে দেখা যাচ্ছে, আবারও জেলের ভেতর নিশা। তবে, এবার অন্যান্য অপরাধীদের মতো পোশাকে। সেখানেই ঋষি এবং উজি তার সঙ্গে দেখা করতে যায়। উজি নিশাকে গিয়ে আবার সাবধান করে ভবিষ্যতে যেন কোনরকম অন্যায়ের থেকে বিরত থাকে। না হলে, এবার উজিই এবার নিশার পথের সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াবে!
আরও পড়ুনঃ ‘প্রজাপতি ২’-এর পর, এবার দেবের নায়িকা শ্রীপর্ণা রায়? ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’তে বড় সুযোগ, তবে কি ছোটপর্দাকে পাকাপাকি বিদায় জানাবেন অভিনেত্রী?
এই কথা শুনে রীতিমতো ক্ষিপ্ত হয়ে ওঠে নিশা, সে উজিকে বলে যে বাবার হ’ত্যাকারীদের সঙ্গে হাত মিলিয়েছে বলে দিদিকে শ’ত্রু বানাচ্ছে! যারা অভিভাবক হারা করল, তাদের কথায় উঠছে-বসছে উজি! চোখে জল এবং দৃঢ় দৃষ্টি নিয়ে উজি বলে, সম্পর্কের রং এভাবে যেন নষ্ট না করে নিশা। তারপর দিদির গালে আবির লাগিয়ে, সে ঋষির সঙ্গে চলে যায়। বোঝাই যাচ্ছে এবার, ধারাবাহিকের নাম সার্থকতার দিকে এগোচ্ছে! আপনারা কাকে সমর্থন করছেন, উজি নাকি নিশা?
