বিগ বস বাংলার বাড়িতে ক্যাপ্টেন্সি টাস্ক ঘিরে ফের বিতর্কের কেন্দ্রে নিরঞ্জন মণ্ডল। ফুলের তোড়া তৈরির প্রতিযোগিতায় রাজবীর দে-র কাছে হেরে গিয়ে যে আচরণ করলেন তিনি, তা একেবারেই ভালোভাবে নেননি দর্শকদের একাংশ। গতকালের পর্বে প্রতিযোগীদের সামনে ফুল সংগ্রহ করে নির্দিষ্ট সময়ের মধ্যে সুন্দর তোড়া তৈরি করার চ্যালেঞ্জ দেওয়া হয়। নিয়ম ছিল, বাজ়ার বাজার আগে পর্যন্ত যে যত ফুল সংগ্রহ করতে পারবেন, তা দিয়েই নিজের তোড়া তৈরি করতে হবে। সেই অনুযায়ী রাজবীর নিজের প্রয়োজন বুঝে ফুল সংগ্রহ করেন। কিন্তু নিরঞ্জনের অভিযোগ ছিল, রাজবীর বেশি ফুল নিয়ে নিচ্ছেন। এই নিয়েই দু’জনের মধ্যে মনোমালিন্য তৈরি হয়। পরে রাজবীরের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করতে গিয়ে তাঁর বিছানায় জল ঢেলে ভিজিয়ে দেন নিরঞ্জন। ঘটনাটি সামনে আসতেই বাড়ির পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে। শেষ পর্যন্ত রাজবীর নতুন ক্যাপ্টেন নির্বাচিত হলেও নিরঞ্জনের আচরণ নিয়েই বেশি আলোচনা শুরু হয়।
এই ঘটনার পর সমাজমাধ্যমে এক দর্শক নিরঞ্জনের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁর বক্তব্য, নিরঞ্জন নিজে যা করেন, সেটাকেই সঠিক বলে মনে করেন, অথচ অন্য কেউ একই কাজ করলে তাঁর আপত্তির শেষ থাকে না। ওই দর্শকের দাবি, রাজবীর নিজের জন্য প্রয়োজনীয় ফুল সংগ্রহ করেছেন, এখানে নিরঞ্জনের জন্য ফুল তুলে রাখার কোনও বাধ্যবাধকতা ছিল না। খেলায় যে বেশি ফুল সংগ্রহ করতে পারবেন, তাঁরই সুবিধা হওয়ার কথা। নিরঞ্জন নিজে সেই প্রতিযোগিতায় পিছিয়ে পড়েছেন বলেই রাজবীরের বিছানায় জল ঢেলে প্রতিশোধ নেওয়া কোনওভাবেই মেনে নেওয়া যায় না। এমনকী, এই আচরণকে অত্যন্ত নিম্নমানের মানসিকতা বলেও কটাক্ষ করেছেন ওই দর্শক। তাঁর মতে, খেলায় হেরে যাওয়ার পর প্রতিপক্ষের ব্যক্তিগত জিনিস নষ্ট করা প্রতিযোগিতার নিয়মের মধ্যে পড়ে না। নিজের অক্ষমতার দায় অন্যের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন নিরঞ্জন, এমনটাই মনে করছেন দর্শকদের একাংশ।
তবে এই দর্শকের ক্ষোভের নেপথ্যে রয়েছে নিরঞ্জনের আগের কিছু ঘটনার প্রসঙ্গও। তাঁর দাবি, এর আগেও ক্যাপ্টেন্সি পাওয়ার ক্ষেত্রে সোনামণি সাহা ও সৌরভের সিদ্ধান্তে নিরঞ্জন দু’বার সুযোগ পেয়েছিলেন। সেই সুবিধা পাওয়ার পরেও তৃতীয়বার ক্যাপ্টেন হওয়ার ইচ্ছা তাঁর মধ্যে প্রবল ছিল বলে কটাক্ষ করেছেন ওই দর্শক। শুধু তাই নয়, ড্রাকুলা টাস্কের পুরনো ঘটনাও নতুন করে তুলে এনেছেন তিনি। দর্শকের অভিযোগ, সেই টাস্কে নিরঞ্জন আগে থেকেই সমস্ত বাদুড় লুকিয়ে রেখে নিজের সুবিধা করে নিয়েছিলেন। তখন কেউ সেভাবে প্রতিবাদ না করলেও সৃজলা গুহ প্রতিবাদ করায় উল্টে তাঁকেই বাকিদের আক্রমণের মুখে পড়তে হয়েছিল। ওই দর্শকের মতে, নিরঞ্জনের নিজের সুবিধার জন্য নিয়মের বাইরে গিয়ে কিছু করা ভুল নয়, অথচ অন্য প্রতিযোগীরা নিজেদের মতো খেললেই তাঁর আপত্তি শুরু হয়। এখানেই শেষ নয়, দর্শকের অভিযোগ, বিগ বসের বাড়িতে চুরি করে জিনিস সরিয়ে রাখার প্রবণতা প্রথম নিরঞ্জনই শুরু করেছিলেন। পরবর্তীকালে সেই ধরনের ঘটনাই বাড়ির অন্য সদস্যদের মধ্যেও ছড়িয়ে পড়ে।
অন্যদিকে, গতকালের ফুলের তোড়া তৈরির প্রতিযোগিতার পরবর্তী পর্যায় নিয়েও প্রশ্ন তুলেছেন ওই দর্শক। তাঁর বক্তব্য অনুযায়ী, প্রথম পর্যায়ে মনামী ঘোষ ও সৌরভ গঙ্গোপাধ্যায় বিচারকের দায়িত্বে ছিলেন। সেই পর্বে সোনামণির তৈরি ফুলের তোড়া নিরঞ্জনের তোড়ার তুলনায় বেশি সুন্দর হওয়া সত্ত্বেও নিরঞ্জনকে বিজয়ী ঘোষণা করা হয় বলে তাঁর অভিযোগ। পরে পরবর্তী পর্যায়ে নিরঞ্জন সাজসজ্জার জন্য রাখা ফুলগুলি সংগ্রহ করে একটি স্ট্যান্ডের মতো তোড়া তৈরি করেন। অন্যদিকে রাজবীর তৈরি করেন ফুল সাজিয়ে উপস্থাপনের একটি তোড়া। কিন্তু নিরঞ্জনের তৈরি স্ট্যান্ডটি খুলে যাওয়ায় শেষ পর্যন্ত তিনি প্রতিযোগিতায় পিছিয়ে পড়েন। সেই হার মেনে নিতে না পেরে মুখ ভার করে বসেছিলেন বলেও দাবি করেছেন ওই দর্শক। তাঁর মতে, প্রতিযোগিতায় নিজের তৈরি জিনিস ঠিকমতো দাঁড় করিয়ে রাখতে না পারার দায় অন্য কারও নয়। অথচ সেই পরাজয়ের পরেও নিরঞ্জনের আচরণে অসন্তোষ প্রকাশ পায়। ফলে দর্শকের প্রশ্ন, নিজের ভুল বা ব্যর্থতা মেনে নেওয়ার পরিবর্তে বারবার অন্যদের উপর ক্ষোভ দেখানোর কারণ কী?
আরও পড়ুনঃ ‘আমার থেকে ও ভালো চেনে সৃজলাকে’, রাজবীর কে নিয়ে কেন এমন মন্তব্য করলেন নন্দিনী? জীতু-সৃজলা সম্পর্কে কি বি’স্ফোরক তথ্য ফাঁস করলেন নায়িকা?
তবে পর্বের শেষ দিকে নিরঞ্জনের আচরণে আবারও পরিবর্তন দেখা যায়। সমস্ত রাগ, অভিমান ও উত্তেজনার পর শেষ পর্যন্ত রাজবীরের কাছে গিয়ে ক্ষমা চান তিনি। শুধু তাই নয়, রাজবীরের বিছানায় একটি চিঠি রেখে তাঁকে নতুন ক্যাপ্টেনের ব্যাজও পরিয়ে দেন নিরঞ্জন। এই ঘটনাকে সামনে রেখেও কটাক্ষ করতে ছাড়েননি ওই দর্শক। তাঁর মতে, হেরে গেলে নাটক, কেউ ছুঁয়ে দিলে নাটক, কেউ কথার জবাব দিলে নাটক, এমনকী নিজের ভুল ধরিয়ে দিলেও আপত্তি নিরঞ্জনের। অথচ নিজের আচরণের ক্ষেত্রে সবকিছুই যেন তাঁর কাছে ঠিক। দর্শকের এই প্রতিক্রিয়া প্রকাশ্যে আসতেই নতুন করে চর্চা শুরু হয়েছে বিগ বস বাংলার সাম্প্রতিক পর্ব নিয়ে। একদিকে রাজবীরের ক্যাপ্টেন হওয়া, অন্যদিকে নিরঞ্জনের রাগ, বিছানায় জল ঢেলে দেওয়া এবং শেষে ক্ষমা চাওয়ার ঘটনা, সব মিলিয়ে বিতর্ক তুঙ্গে। এখন প্রশ্ন, নিরঞ্জনের এই আচরণকে দর্শকরা কীভাবে দেখছেন এবং আগামী দিনে রাজবীরের সঙ্গে তাঁর সম্পর্ক কোন দিকে এগোয়?
