জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

উচ্চারণ নিয়ে লাগাতার কটা’ক্ষ, সৌরভের জুতোয় পা গলানোয় বিরূপ মন্তব্য! সিনেমা থেকে ‘দাদাগিরি’ মঞ্চ! ক’টাক্ষ হজম করে নিজেকে কিভাবে শান্ত রাখেন দেব!

‘দাদাগিরি’র নতুন সঞ্চালক হিসেবে দায়িত্ব নিয়েছেন অভিনেতা দেব। সৌরভ গঙ্গোপাধ্যায়ের জনপ্রিয় সঞ্চালনার পর তাঁর জায়গায় আসা সহজ ছিল না। তবে সৌরভকে নকল করার পথে হাঁটেননি দেব। বরং প্রতিযোগীদের সঙ্গে বন্ধুর মতো মিশেই অনুষ্ঠানটি এগিয়ে নিয়ে যেতে চাইছেন তিনি। প্রথম দিকে কিছুটা আত্মবিশ্বাসের অভাব থাকলেও একাধিক বার মহড়া করে নিজেকে তৈরি করেছেন দেব। একই সঙ্গে চলছে তাঁর পঞ্চাশতম ছবি ‘দেশু৭’-এর মুক্তির প্রস্তুতিও।

একসঙ্গে এত কাজ সামলানো নিয়ে দেব জানান, মানুষের ভালবাসা এবং পরিবারের আশীর্বাদেই সবকিছু চালিয়ে যাচ্ছেন। ব্যস্ত থাকতে তাঁর ভালই লাগে এবং নিয়মিত কাজ করে যেতে চান তিনি। কাজের চাপে ঘুম ও পরিবারের জন্য সময় কিছুটা কমেছে বলেও জানান অভিনেতা। বিশেষ করে মায়ের সঙ্গে আগের তুলনায় কম সময় কাটাতে পারছেন তিনি। তবে তাঁর মা বিষয়টি বোঝেন বলেই জানান দেব। কম ঘুমিয়েও যেকোনও জায়গায় ঘুমিয়ে পড়তে পারেন, এটাকেই নিজের সুবিধা বলে মজা করে জানান তিনি।

‘দাদাগিরি’তে এখনও পর্যন্ত ভালই সাড়া পাচ্ছেন দেব। বিশেষ করে শিশু প্রতিযোগীদের সামলানো তাঁর কাছে বেশি কঠিন হলেও তাদের সরল কথা ও স্বাভাবিক আচরণ উপভোগ করছেন তিনি। রাজনৈতিক দলের বিধায়কদের নিয়ে হওয়া বিশেষ পর্ব নিয়েও কথা বলেন দেব। তাঁর মতে, দর্শকরা নিজেদের এলাকার বিধায়কদের সম্পর্কে জানতে আগ্রহী। তাই রাজনীতির বাইরে থাকা মানুষের জন্য তাঁদের সঙ্গে কথা বলার সুযোগ তৈরি করতে চেয়েছিলেন তিনি। নিজেকে সেই পর্বের সঞ্চালক বা সূত্রধর হিসেবেই দেখেছেন দেব।

সঞ্চালনা করতে গিয়ে তাঁর উচ্চারণ নিয়ে নানা মন্তব্য ও সমালোচনাও শুনতে হচ্ছে। তবে সেসব নিয়ে বিরক্ত নন দেব। বরং নিজের ভুল থেকে শেখার চেষ্টা করছেন বলে জানান তিনি। ‘দাদাগিরি’র শুরুতে এক জন স্পিচ থেরাপিস্টের সাহায্যও নিয়েছেন। তাঁর দাবি, প্রথম দিনের দেব এবং এখনকার দেবের মধ্যে পার্থক্য রয়েছে। খারাপ মন্তব্যে রেগে যাওয়ারও পক্ষপাতী নন তিনি। সৌরভ গঙ্গোপাধ্যায়ের কাছ থেকেও সঞ্চালনা নিয়ে পরামর্শ পেয়েছেন। তবে সৌরভকে অনুসরণ না করে নিজের মতো করে ‘বন্ধু’ হয়ে দর্শকদের কাছে পৌঁছতে চান দেব।

এ দিকে দেবের পঞ্চাশতম ছবি ‘দেশু৭’ ঘিরেও দর্শকদের মধ্যে উৎসাহ রয়েছে। বিশেষ করে দীর্ঘ সময় পর দেব এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের জুটিকে পর্দায় দেখার অপেক্ষায় অনুরাগীরা। দেব জানিয়েছেন, তাঁদের ভালবাসার মর্যাদা রাখার চেষ্টা করবেন এবং ছবিতে বেশ কিছু চমক রয়েছে। পাশাপাশি নিজের রাজনৈতিক অবস্থান নিয়েও প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে তাঁকে। এ বিষয়ে এখনই বিস্তারিত কিছু বলতে চাননি দেব। তাঁর কথায়, সঠিক সময় এলে রাজনৈতিক বিষয় নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করবেন তিনি।

Piya Chanda

                 

You cannot copy content of this page