জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

[rank_math_breadcrumb]

Tollywood

‘হাগতে বসেছো নাকি?’, অদ্ভুত পোজে ফটোশুট করায় সোশ্যাল মিডিয়ায় ট্রোলের শিকার সুপারস্টার দেব!

আমাদের সোশ্যাল মিডিয়ায় আমরা অনেক বেশি স্বাচ্ছন্দ্য এবং খুব সহজে তারকাদের সঙ্গে আমরা কানেক্ট করতে পারি। তারা এখন অনেক ধরাছোঁয়ার মধ্যে। তারকার ইনস্টাগ্রাম টুইটার ফেসবুকে ছবি ভিডিও পোস্ট করে থাকেন এবং তার কমেন্ট বক্সে জমতে থাকে অনেক কমেন্ট।

কেউ প্রশংসা করে আবার কেউবা করে কড়া সমালোচনা।বেশিরভাগ সময় তারকারা পাত্তা দেয় না তবে কিছু সময় আবার সহ্য করতে না পেরে তারা পাল্টা উত্তর দেন। যেহেতু তারা পাবলিক ফিগার তাই সারাক্ষণ জনগণের আতস কাঁচের তলায় তাদের থাকতে হয়।

অনেক সেলিব্রিটি আছেন যাদেরকে সাধারণ মানুষ আগে প্রচুর ট্রোলিং করে আসছেন কিন্তু বর্তমানে তারা তাদের নিজের যোগ্যতা দিয়ে মানুষের মনে জায়গা করে নিয়েছেন। এরকমই একজন তারকা হলেন টলিউড সুপারস্টার দেব যিনি একজন সাংসদও বটে।

দেখতে দেখতে প্রায় 18 বছর হয়ে গেল দেব টলিউডে আছেন এবং তিনি কিন্তু ক্রিজে এখনো টিকে রয়েছেন।প্রথমদিকে নিজের অভিনয় নিজের বাংলা উচ্চারণের জন্য তাকে নিয়ে প্রচন্ড ট্রোলিং করা হতো কিন্তু পরবর্তীকালে তিনি নিজেকে অনেক বদলেছেন এবং বর্তমানে অনেক ভেবে চিন্তে তিনি স্ক্রিপ্ট বাছাই করেন আর সেইজন্যে পরপর তার সিনেমাগুলো সুপারহিট হয়ে যাচ্ছে।

 

View this post on Instagram

 

A post shared by Dev Adhikari (@imdevadhikari)

বর্তমানে তিনি নিজের কিশমিশ ছবির প্রচারে ব্যস্ত। সেই উপলক্ষ্যে একটি ফটোশুটের ছবি তিনি আজকে পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায় এবং তারপরই তাকে কটাক্ষের মুখে পড়তে হয়েছে। ফটোগ্রাফটিতে তাকে দেখে অনেকের মনে হয়েছে যে তিনি হয়তো শৌচকর্ম করতে বসেছেন। তারা সেটি উল্লেখ করেছেন কমেন্টে। এই ছবি নিয়ে বেশ ট্রোলিং হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।

Piya Chanda

                 

You cannot copy content of this page