‘দাদাগিরি’র মঞ্চে তারকাদের উপস্থিতি মানেই আড্ডা, মজা আর নানা রকম মজার গল্প। এবারও তার অন্যথা হল না। বিশেষ পর্বে হাজির ছিলেন কাঞ্চন মল্লিক, শ্রীময়ী চট্টোরাজ, অম্বরীশ ভট্টাচার্য এবং সুদীপা চট্টোপাধ্যায়। সঞ্চালকের আসনে থাকা দেবও অতিথিদের সঙ্গে জমিয়ে আড্ডা দেন। কথার ফাঁকে কাঞ্চন মল্লিকের ব্যক্তিগত জীবন নিয়ে মজার ছলে এমন মন্তব্য করেন দেব, যার জেরে গোটা মঞ্চেই হাসির পরিবেশ তৈরি হয়।
একটি প্রশ্নের উত্তরে ‘মন’ শব্দটি আসতেই কাঞ্চনকে লক্ষ্য করে দেব মজা করেন। অভিনেতার জীবনে প্রেম ও বিয়ের প্রসঙ্গ টেনে তিনি ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন। দেবের কথায়, কাঞ্চন কত বার মন দিয়েছেন, সেই হিসাব করাই কঠিন! স্বাভাবিক ভাবেই দেবের এমন মন্তব্যে হেসে ওঠেন উপস্থিত সকলে। শ্রীময়ীও তখন স্বামীর দিকে তাকিয়ে পরিস্থিতি উপভোগ করেন। কাঞ্চনও অবশ্য বিষয়টি নিয়ে অস্বস্তিতে না গিয়ে হাসিমুখেই দেবের কথার জবাব দেন।
এর পর কাঞ্চনের হয়ে সাফাই দিতে এগিয়ে আসেন সুদীপা চট্টোপাধ্যায়। তাঁর বক্তব্য, কাঞ্চন মানুষ হিসেবে ভালো বলেই হয়তো বার বার তাঁর জীবনে প্রেম এসেছে। সেই প্রসঙ্গেও দেব নিজের স্বভাবসিদ্ধ রসিকতা করতে ছাড়েননি। সুদীপা যখন কাঞ্চনের প্রসঙ্গে কথা বলতে গিয়ে অন্য উদাহরণ টানেন, তখন দেবও পাল্টা মজা করেন। ফলে কথার লড়াইটা কোনও ভাবেই গুরুতর হয়ে ওঠেনি, বরং তারকাদের হাসি-ঠাট্টায় আরও জমে ওঠে ‘দাদাগিরি’র মঞ্চ।
কাঞ্চনের সঙ্গে দেবের সম্পর্কও বেশ পুরনো। তাই একে অপরকে নিয়ে মজা করার সুযোগ তাঁরা প্রায়ই হাতছাড়া করেন না। এই পর্বেও কাঞ্চনের ব্যক্তিগত জীবনের প্রসঙ্গ উঠলেও কথাবার্তার মধ্যে বন্ধুত্বপূর্ণ আবহই বজায় ছিল। দেবের কোনও মন্তব্যে কাঞ্চনকে পাল্টা রসিকতা করতেও দেখা যায়। একসময় দেব কাঞ্চনের সঙ্গে তাঁর পুরনো কোনও ঘটনা বলতে যাওয়ার চেষ্টা করলে কাঞ্চন তাঁকে থামিয়ে দেন। হাসতে হাসতেই তাঁকে অনুষ্ঠানের দিকে মন দিতে বলেন।
আরও পড়ুনঃ “এত তাড়াতাড়ি বেরিয়ে যাব ভাবিনি!” মাত্র ১৫ দিনেই ‘বিগ বস বাংলা’ থেকে জয়িতার বিদায়! চোখে জল নিয়ে ভেঙে পড়লেন অভিনেত্রী-ইনফ্লুয়েন্সার! শুরুর দিন থেকে যাকে ঘিরে এত বিতর্ক, হাজার অপছন্দের মাঝেও কেন তাঁর এলিমিনেশন ঘিরে ক্ষো’ভে ফুঁসছে নেটপাড়া?
কাঞ্চন মল্লিকের ব্যক্তিগত জীবন নিয়ে অবশ্য আগেও বহু বার চর্চা হয়েছে। তাঁর প্রথম স্ত্রী ছিলেন অনিন্দিতা দাস। পরে অভিনেত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। সেই সংসারে তাঁদের একটি সন্তান রয়েছে। পরবর্তী সময়ে কাঞ্চনের সঙ্গে শ্রীময়ী চট্টোরাজের সম্পর্ক প্রকাশ্যে আসে এবং ২০২৪ সালে তাঁরা বিয়ে করেন। বর্তমানে শ্রীময়ীর সঙ্গে সংসার করছেন কাঞ্চন। ‘দাদাগিরি’র মঞ্চে তাই শ্রীময়ীর উপস্থিতিতে কাঞ্চনের পুরনো সম্পর্ক ও বিয়ের প্রসঙ্গ তুলে দেবের রসিকতা দর্শকদের কাছে আলাদা আগ্রহ তৈরি করেছে। সব মিলিয়ে তারকাখচিত এই পর্বে খেলাধুলোর পাশাপাশি ব্যক্তিগত জীবনের নানা মজার কথোপকথনও যে দর্শকদের বিনোদন দিয়েছে, তা বলাই যায়।
